October 28, 2026, 11:42 pm
শিরোনাম:
শিরোনাম:
বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় স্পেন ও ইইউর সহযোগিতার প্রশংসা; শামা ওবায়েদ এআইয়ের পরামর্শেই সিদ্ধান্ত নিচ্ছেন বিশেষজ্ঞরা, গবেষণা নিয়ে প্রশ্ন ঢাকার ২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’, লক্ষ্য পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চায় সরকার: প্রধানমন্ত্রী ভালুকায় ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ, জামিন পেলেন সেই নারী সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়নে জটিলতা আগামী বছর থেকে স্কুলে তৃতীয় ভাষা শিক্ষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ জাপানের, তৈরি হতে পারে ২ লাখ কর্মসংস্থান উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাতাসের গতি ১৪০ কিমি খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, উচ্ছেদ অর্ধশতাধিক স্থাপনা

ভালুকায় ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ, জামিন পেলেন সেই নারী

নিজস্ব প্রতিবেদক
সময় : Wednesday, October 28, 2026
লাইভে

Table of Contents

ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে ক্ষোভ প্রকাশের পর কারাগারে যাওয়া হনুফা আক্তার সাথী জামিন পেয়েছেন। বুধবার দুপুরে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে ৫০০ টাকার মুচলেকায় জামিন দেন।

 

আদালত পরিদর্শক মোহা. মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে আগামী ৩ নভেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করে পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

৩০ বছর বয়সী হনুফা আক্তার সাথী ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেটে অবস্থিত ‘সাথী বিউটি পার্লার’-এর মালিক। তিনি স্থানীয় বাসিন্দা আমজাদ আলীর মেয়ে।

এর আগে সোমবার বিকেলে তাঁকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় ভালুকা মডেল থানা-পুলিশ।

 

জামিন পেলেন সেই নারী

 

বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ

 

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা ২টার দিকে ‘সাথী মেকওভার’ নামের একটি ফেসবুক আইডি থেকে দুটি লাইভ ভিডিও প্রকাশ করেন সাথী আক্তার। পাঁচ মিনিট ২২ সেকেন্ড এবং আট মিনিট আট সেকেন্ডের ভিডিও দুটিতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’

ভিডিও দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে ঘটনার বিচার দাবি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রোববার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাঁকে হেফাজতে নেয়।

 

লাইভে সরকারবিরোধী বক্তব্য পাননি ওসি

 

এদিকে, সাথী আক্তারের ফেসবুক লাইভে সরকারবিরোধী কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।

আদালত আগামী ৩ নভেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। ওই দিন পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ ইউএনজিএ ৮১তম অধিবেশন ইউরোপীয় ফুটবল ইশরাক হোসেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৬ ককরোচ জনতা পার্টি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাম্পিয়নস লিগ জাতিসংঘ সাধারণ পরিষদ জাতীয় সংবাদ জামায়াতে ইসলামী জ্ঞানেশ কুমার ডোনাল্ড ট্রাম্প ঢাকা-৬ আসন তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রযুক্তি সংবাদ ফুটবল খবর ফুটবল সংবাদ ফ্রান্সে বিক্ষোভ ফ্রান্সের রাজনৈতিক সংকট ফ্রান্সে সহিংসতা বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ সংবাদ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শিক্ষা সংবাদ বার্সেলোনা বিএনপি বিনোদন সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভারতের নির্বাচন কমিশন মধ্যপ্রাচ্য সংকট মাদকবিরোধী অভিযান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ময়মনসিংহের খবর রাহুল গান্ধী রিয়াল মাদ্রিদ লিওনেল মেসি সৌদি আরবের সর্বশেষ খবর

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর