October 28, 2026, 12:32 am
শিরোনাম:
শিরোনাম:
বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ জাপানের, তৈরি হতে পারে ২ লাখ কর্মসংস্থান উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাতাসের গতি ১৪০ কিমি খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, উচ্ছেদ অর্ধশতাধিক স্থাপনা এলডিসি উত্তরণের সঙ্গে তাল মিলিয়ে নাগরিক সেবার মান বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী গফরগাঁওয়ে তিস্তা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচল বন্ধ আজ রাতে ঘোষণা ব্যালন ডি’অরজয়ীর নাম, কার হাতে উঠবে ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট? ফেসবুক লাইভের ঘটনায় ভালুকায় আওয়ামীলীগ সমর্থক নারী গ্রেপ্তার নৈতিক অবক্ষয় রোধে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গুরুত্ব দিবে : শিক্ষামন্ত্রী মানিক পশারীর দাফন নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সোহেল রানা সরকার অনুমতি দিলে ক্রসফায়ার প্রয়োজন হলে সেটাই করব: আইজিপি

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, উচ্ছেদ অর্ধশতাধিক স্থাপনা

নিজস্ব প্রতিবেদক
সময় : Tuesday, October 27, 2026
খুলনায় ফুটপাত দখলমুক্ত অভিযান

Table of Contents

খুলনা নগরীর ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে বিএনপির কার্যালয়সহ অবৈধ দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা মিলিয়ে অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় ফুটপাত দখল করে পণ্য রাখার দায়ে তিনজনকে জরিমানাও করা হয়।

 

কেসিসি সূত্রে জানা গেছে, আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে সামনে রেখে নগরীর ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সোমবার কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়।

অভিযানের প্রথম পর্যায়ে নগরীর শিববাড়ী মোড়, মজিদ সরণি, সোনাডাঙ্গা বাস টার্মিনাল মোড়, এমএ বারী সড়ক এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত থেকে অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। হাসপাতালের ফটকের সামনে সড়ক দখল করে নির্মিত একটি বিএনপি কার্যালয় এক্সক্যাভেটর দিয়ে ভেঙে ফেলা হয়। পাশের আরেকটি কার্যালয় নিজস্ব উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

 

 

উচ্ছেদ অর্ধশতাধিক স্থাপনা

 

 

পরে উচ্ছেদকারী দল বয়রা বাজার ও পুলিশ লাইন মোড় হয়ে নগরীর ডাকবাংলো মোড়ে অভিযান চালায়। সেখানে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এ সময় ব্যবসায়ী নেতারা নিজেদের উদ্যোগে স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার জন্য সময় চাইলে তাঁদের সময় দেওয়া হয়।

 

দীর্ঘদিনের দখল নিয়ে ক্ষোভ

 

নগরবাসীর অভিযোগ, ডাকবাংলো মোড়ের ফুটপাত দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। তাঁদের ভাষ্য, এ এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে একটি গোষ্ঠী নিয়মিত চাঁদা আদায় করে। এ কারণে দীর্ঘদিন ধরে ফুটপাত দখলমুক্ত করার দাবি জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।

 

দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে

 

কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, নগরবাসীর হাঁটাচলার সুবিধার জন্য কোটি টাকা ব্যয়ে ফুটপাত নির্মাণ করা হয়েছে। সেই ফুটপাত দখল করে কাউকে আর ব্যবসা করতে দেওয়া হবে না।

তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত করার জন্য গত সপ্তাহ থেকেই মাইকিং করে সতর্ক করা হয়েছে। এরপরও কেউ অবৈধ প্রভাব খাটিয়ে দখল বজায় রাখার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নগরীর ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেসিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ আবহাওয়া অধিদপ্তর ইউএনজিএ ৮১তম অধিবেশন ইউরোপীয় ফুটবল ইশরাক হোসেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৬ ককরোচ জনতা পার্টি কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রিকেট সংবাদ জলবায়ু পরিবর্তন জাতিসংঘ সাধারণ পরিষদ জাতীয় সংবাদ জামায়াতে ইসলামী জ্ঞানেশ কুমার ডোনাল্ড ট্রাম্প তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রযুক্তি সংবাদ ফুটবল খবর ফুটবল সংবাদ ফ্রান্সে বিক্ষোভ বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ সংবাদ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শিক্ষা সংবাদ বিএনপি বিনোদন সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভারতের নির্বাচন কমিশন মধ্যপ্রাচ্য সংকট ময়মনসিংহ মাদকবিরোধী অভিযান ময়মনসিংহের খবর রাহুল গান্ধী রিয়াল মাদ্রিদ রুহুল কবির রিজভী লিওনেল মেসি শিক্ষা মন্ত্রণালয় স্থানীয় সরকার নির্বাচন

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর