November 2, 2026, 1:25 am
শিরোনাম:
শিরোনাম:
জেডকেটেকোর আন্তর্জাতিক সম্মেলনে পুরস্কার পেল বাংলাদেশের স্মার্ট টেকনোলজিস চার দিন গ্যাসের স্বল্প চাপ থাকবে সারা দেশে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি কত, নতুন বোর্ডে বাড়বে কি বেতন? ৫৩ পেরিয়ে ৫৪ বছরে ঐশ্বরিয়া, সৌন্দর্য আর অভিনয়ে আজও অমলিন ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক মিল্টন, সদস্য-সচিব জাহাঙ্গীর ফেসবুকে ‘ঢাকা দখলের ঘোষণা’, উজিরপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সহিংসতা: মন্ত্রী-উপদেষ্টাদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী সিলেট টেস্টে মুমিনুলকে পাওয়া নিয়ে শঙ্কা, ফিরছেন মুশফিক এআই সার্চের চাপে গুগলের একদিনে কমল ৫০০ বিলিয়ন ডলারের শেয়ার ধস ঢাকার দুই সিটিতে সাড়ে তিন হাজার কর্মী নিয়োগ

নিউমার্কেটের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করে বসানো হলো গাছের টব

নিজস্ব প্রতিবেদন
সময় : Saturday, October 31, 2026
রাজধানীর

রাজধানীর নিউমার্কেট এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানের অংশ হিসেবে দখলমুক্ত করা সড়ক ও ফুটপাতের বিভিন্ন স্থানে ফুল ও সৌন্দর্যবর্ধনকারী গাছের টব স্থাপন করা হয়েছে।

 

শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টা থেকে এ অভিযান শুরু হয়। এতে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

অভিযান চলাকালে নীলক্ষেত মোড়সংলগ্ন নিউমার্কেটের ১ নম্বর গেট থেকে চন্দ্রিমা সুপার মার্কেটসংলগ্ন ৪ নম্বর গেট পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়। একই সঙ্গে প্রিয়াঙ্গন সুপার মার্কেট থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত সড়কও দখলমুক্ত করা হয়। পরে এসব এলাকায় সৌন্দর্যবর্ধনের জন্য ফুল ও বিভিন্ন গাছের টব স্থাপন করা হয়।

অভিযানকালে ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বলেন, রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা না করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বারবার অনুরোধ করা হচ্ছে। এরপরও কেউ দখল করলে মালামাল জব্দসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

গাছের টব

 

এ ক্ষেত্রে স্থানীয় নেতাদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

প্রশাসক বলেন, নিউমার্কেট রাজধানীর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। প্রতিদিন দূরদূরান্ত থেকে হাজারো মানুষ এখানে কেনাকাটা করতে আসেন। তাই পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা সবার দায়িত্ব। কোনো অবস্থাতেই জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না।

এদিকে হকার নীতিমালায় সার্ভিস চার্জ কমানোর দাবি প্রসঙ্গে আবদুস সালাম বলেন, হকারদের পক্ষ থেকে এ বিষয়ে যে দাবি জানানো হয়েছে, তা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পাওয়ার পর সে অনুযায়ী তালিকা প্রণয়ন করা হবে। তালিকার বাইরে কাউকে কোনো স্থানে বসার সুযোগ দেওয়া হবে না।

নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা, পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং পরিবেশের সৌন্দর্য বাড়ানোর লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ ইউএনজিএ ৮১তম অধিবেশন ইউরোপীয় ফুটবল ইশরাক হোসেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৬ ককরোচ জনতা পার্টি কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রিকেট সংবাদ জাতিসংঘ সাধারণ পরিষদ জাতীয় সংবাদ জামায়াতে ইসলামী জ্ঞানেশ কুমার ডোনাল্ড ট্রাম্প ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তারেক রহমান নাজমুল হোসেন শান্ত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রযুক্তি সংবাদ ফুটবল খবর ফুটবল সংবাদ ফ্রান্সে বিক্ষোভ বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ সংবাদ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শিক্ষা সংবাদ বার্সেলোনা বিএনপি বিএনপি সরকার বিনোদন সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বেনিয়ামিন নেতানিয়াহু ভারতের নির্বাচন কমিশন মধ্যপ্রাচ্য সংকট মাদকবিরোধী অভিযান ময়মনসিংহের খবর রাহুল গান্ধী রিয়াল মাদ্রিদ রুহুল কবির রিজভী লিওনেল মেসি

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর