November 2, 2026, 12:09 am
শিরোনাম:
শিরোনাম:
জেডকেটেকোর আন্তর্জাতিক সম্মেলনে পুরস্কার পেল বাংলাদেশের স্মার্ট টেকনোলজিস চার দিন গ্যাসের স্বল্প চাপ থাকবে সারা দেশে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি কত, নতুন বোর্ডে বাড়বে কি বেতন? ৫৩ পেরিয়ে ৫৪ বছরে ঐশ্বরিয়া, সৌন্দর্য আর অভিনয়ে আজও অমলিন ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক মিল্টন, সদস্য-সচিব জাহাঙ্গীর ফেসবুকে ‘ঢাকা দখলের ঘোষণা’, উজিরপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সহিংসতা: মন্ত্রী-উপদেষ্টাদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী সিলেট টেস্টে মুমিনুলকে পাওয়া নিয়ে শঙ্কা, ফিরছেন মুশফিক এআই সার্চের চাপে গুগলের একদিনে কমল ৫০০ বিলিয়ন ডলারের শেয়ার ধস ঢাকার দুই সিটিতে সাড়ে তিন হাজার কর্মী নিয়োগ

পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি কত, নতুন বোর্ডে বাড়বে কি বেতন?

নিজস্ব প্রতিবেদন
সময় : Sunday, November 1, 2026
পোশাক

দেশের তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি বর্তমানে ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ১২ নভেম্বর সরকার নতুন মজুরি কাঠামো ঘোষণা করে এই বেতন নির্ধারণ করে। তবে বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন পোশাক শ্রমিকেরা।

 

রাজধানীর মিরপুর, গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে রোববার (১ নভেম্বর) পোশাক শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

২০২৩ সালের মজুরি কাঠামো অনুযায়ী, তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য পাঁচটি গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে প্রথম গ্রেডে সর্বোচ্চ মাসিক মোট মজুরি ১৪ হাজার ৭৫০ টাকা। দ্বিতীয় গ্রেডে ১৪ হাজার ১৫০ টাকা, তৃতীয় গ্রেডে ১৩ হাজার ৫৫০ টাকা, চতুর্থ গ্রেডে ১৩ হাজার ২৫ টাকা এবং পঞ্চম গ্রেডে সর্বনিম্ন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়।

অন্যদিকে, পোশাক শিল্পের কর্মচারীদের জন্য চারটি গ্রেডে মজুরি নির্ধারণ করা হয়েছিল। তাঁদের সর্বোচ্চ গ্রেডে মাসিক মোট মজুরি ১৮ হাজার ৮০০ টাকা। আর শিক্ষানবিশ কর্মচারীদের জন্য নির্ধারিত মজুরি ছিল ৯ হাজার ৯৫০ টাকা।

 

বাড়বে কি বেতন

 

শ্রম আইন, ২০০৬-এর সংশোধিত ১৩৯ ধারা অনুযায়ী, নতুন মজুরি বোর্ড সংশ্লিষ্ট শিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ করবে। বোর্ডের সুপারিশ পর্যালোচনা করে সরকার নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করবে। পরে সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে তা কার্যকর করা হবে।

এর আগে ২০১৮ সালে তৈরি পোশাক শ্রমিকদের জন্য সাতটি গ্রেডে মজুরি কাঠামো ঘোষণা করা হয়েছিল। ওই কাঠামোয় শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ছিল ৮ হাজার টাকা। পরবর্তী সময়ে ২০২৩ সালে নতুন কাঠামো ঘোষণা করে সর্বনিম্ন মজুরি বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়।

দেশে তৈরি পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের ইতিহাস আরও পুরোনো। ১৯৯৪ সালে প্রথম মজুরি বোর্ড শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করে ৯৩০ টাকা। এরপর ২০০৬ ও ২০১০ সালে মজুরি বাড়ানো হয়। ২০১৩ সালে সর্বনিম্ন মজুরি ৭৬ শতাংশ বাড়িয়ে ৫ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

নতুন মজুরি বোর্ড গঠনের ফলে শ্রমিকদের দীর্ঘদিনের মজুরি বৃদ্ধির দাবি পর্যালোচনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। এখন বোর্ডের সুপারিশ এবং সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ ইউএনজিএ ৮১তম অধিবেশন ইউরোপীয় ফুটবল ইশরাক হোসেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৬ ককরোচ জনতা পার্টি কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রিকেট সংবাদ জাতিসংঘ সাধারণ পরিষদ জাতীয় সংবাদ জামায়াতে ইসলামী জ্ঞানেশ কুমার ডোনাল্ড ট্রাম্প ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তারেক রহমান নাজমুল হোসেন শান্ত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রযুক্তি সংবাদ ফুটবল খবর ফুটবল সংবাদ ফ্রান্সে বিক্ষোভ বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ সংবাদ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শিক্ষা সংবাদ বার্সেলোনা বিএনপি বিএনপি সরকার বিনোদন সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বেনিয়ামিন নেতানিয়াহু ভারতের নির্বাচন কমিশন মধ্যপ্রাচ্য সংকট মাদকবিরোধী অভিযান ময়মনসিংহের খবর রাহুল গান্ধী রিয়াল মাদ্রিদ রুহুল কবির রিজভী লিওনেল মেসি

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর