গ্রেপ্তার মো. আসাদ মোল্লা (৩০) উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার তেরদ্রোন এলাকার বাসিন্দা।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, শনিবার রাত ৮টার দিকে আসাদ মোল্লাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে রোববার সকালে আগের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, আগের ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আসাদ মোল্লাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তবে ফেসবুকে দেওয়া কথিত ঘোষণার বিষয়ে বিস্তারিত তথ্য এবং এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আলাদা কোনো মামলা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।