স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কয়েকজন ব্যক্তি সোনাপাতিলা বিলের পাশের একটি নদীর নালায় বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। একই ঘটনায় আরও তিনজন আহত হন।
পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সাহা। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একজন উপপরিদর্শককে (এসআই) পাঠানো হয়েছে। হতাহত ব্যক্তিদের পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।