October 30, 2026, 10:08 pm
শিরোনাম:
শিরোনাম:
মিরপুর টেস্টে জয়ের পথে কে? স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দাবিতে শাহবাগে এনসিপির সমাবেশ তিন বছর পর ফুটবলে ফিরছে ম্যারাডোনা স্টেডিয়াম, উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জার্মানি পাবনায় বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বৈঠক অর্থমন্ত্রীর কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪ আরব দলগুলোর সঙ্গে জোট গঠনে অনড় নেতানিয়াহু, সরকার নিয়ে অনিশ্চয়তা ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ মিরপুর ও উত্তরায় উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনে বিকল্প জায়গা খুঁজছে ডিএনসিসি আরব ভোটারদের কলঙ্কিত না করার আহ্বান ইসরায়েলের প্রেসিডেন্টের

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দাবিতে শাহবাগে এনসিপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
সময় : Friday, October 30, 2026
এনসিপির

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। শুক্রবার (৩০ অক্টোবর) জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এ সমাবেশে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পতিত স্বৈরাচার ও নব্য স্বৈরাচার-উভয় পক্ষকেই রাজনৈতিকভাবে পরাজিত করা হবে।

সমাবেশে বিএনপি সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি, বিএনপি সরকারের কাছে, তারেক রহমানের কাছে দেশ পরিচালনার কোনো ধরনের পরিকল্পনাই নেই। তাদের পরিকল্পনা হচ্ছে কীভাবে দেশ থেকে দুর্নীতি করবে, লুটপাট করবে, চাঁদাবাজি করবে এবং সন্ত্রাস কায়েম করবে।’

তিনি আরও বলেন, ‘হাজারো মানুষের রক্তদানের পরে আমরা এক স্বৈরাচারকে বিদায় করে এখন নতুন স্বৈরাচারের উত্থান দেখছি। কিন্তু আপনাদের সামনে আমাদের ওয়াদা, আমাদের প্রতিশ্রুতি- পতিত স্বৈরাচার এবং এই নব্য স্বৈরাচার, দুই স্বৈরাচারকেই আমরা পরাজিত করব, ইনশা আল্লাহ।’

 

শাহবাগ সমাবেশ

 

 

সীমান্ত পরিস্থিতি ও ভারতের ভূমিকা নিয়ে বক্তব্য

 

সমাবেশে দেশের সীমান্ত পরিস্থিতি ও প্রতিবেশী ভারতের ভূমিকা নিয়েও কথা বলেন এনসিপির আহ্বায়ক। তিনি অভিযোগ করেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে। সীমান্ত হত্যা, পার্বত্য অঞ্চলের অস্থিরতা এবং ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের ওপর নিপীড়নের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এসব পরিস্থিতি মোকাবিলায় বর্তমান সরকার সক্ষম নয়।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, জাপান সফরকে কেন্দ্র করে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে করিডর তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। ভারতের হাতে কোনো অবৈধ করিডর তুলে দেওয়ার উদ্যোগ জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

আগামী ডিসেম্বরে গঙ্গা পানিবণ্টন চুক্তি ন্যায্য ভিত্তিতে নতুন করে সম্পাদন করা না হলে জনগণ আবারও আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক।

 

দুই মন্ত্রীর পদত্যাগ দাবি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তাঁর অভিযোগ, দেশে চলমান নৈরাজ্য, খুন ও গুমের দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে জ্বালানি খাতের পরিস্থিতির দায় নিয়ে জ্বালানিমন্ত্রীরও পদত্যাগ দাবি করেন তিনি।

দাবি আদায় না হলে আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়ার ঘোষণা দেন নাহিদ ইসলাম। প্রয়োজনে মিছিল নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ঘেরাও করে দাবি আদায় করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

 

এনসিপির চার দফা দাবি

 

সমাবেশ থেকে চার দফা দাবি তুলে ধরে এনসিপি। দাবিগুলো হলো –

১. ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ।

২. একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন।

৩. মানবাধিকার ও বাক্‌স্বাধীনতাবিরোধী আইন বাতিল এবং সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী পাস না করা।

৪. জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করে অবিলম্বে রায় কার্যকর করা।

সমাবেশে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ ইউএনজিএ ৮১তম অধিবেশন ইউরোপীয় ফুটবল ইশরাক হোসেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৬ ককরোচ জনতা পার্টি কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রিকেট সংবাদ জাতিসংঘ সাধারণ পরিষদ জাতীয় সংবাদ জামায়াতে ইসলামী জ্ঞানেশ কুমার ডোনাল্ড ট্রাম্প ঢাকা-৬ আসন তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রযুক্তি সংবাদ ফুটবল খবর ফুটবল সংবাদ ফ্রান্সে বিক্ষোভ ফ্রান্সের রাজনৈতিক সংকট ফ্রান্সে সহিংসতা বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ সংবাদ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শিক্ষা সংবাদ বার্সেলোনা বিএনপি বিএনপি সরকার বিনোদন সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভারতের নির্বাচন কমিশন মধ্যপ্রাচ্য সংকট মাদকবিরোধী অভিযান ময়মনসিংহের খবর রাহুল গান্ধী রিয়াল মাদ্রিদ লিওনেল মেসি সৌদি আরবের সর্বশেষ খবর

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর