October 28, 2026, 11:38 pm
শিরোনাম:
শিরোনাম:
বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় স্পেন ও ইইউর সহযোগিতার প্রশংসা; শামা ওবায়েদ এআইয়ের পরামর্শেই সিদ্ধান্ত নিচ্ছেন বিশেষজ্ঞরা, গবেষণা নিয়ে প্রশ্ন ঢাকার ২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’, লক্ষ্য পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চায় সরকার: প্রধানমন্ত্রী ভালুকায় ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ, জামিন পেলেন সেই নারী সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়নে জটিলতা আগামী বছর থেকে স্কুলে তৃতীয় ভাষা শিক্ষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ জাপানের, তৈরি হতে পারে ২ লাখ কর্মসংস্থান উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাতাসের গতি ১৪০ কিমি খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, উচ্ছেদ অর্ধশতাধিক স্থাপনা

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
সময় : Wednesday, October 28, 2026

Table of Contents

ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাজধানী ঢাকাকে জাপানের টোকিও শহরের মতো পরিচ্ছন্ন করে গড়ে তোলা সরকারের অন্যতম লক্ষ্য।

 

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জাপানের টোকিওতে হোটেল নিউ ওতানিতে বাংলাদেশ কমিউনিটি, জাপানের উদ্যোগে আয়োজিত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিনি প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সরকারের পরিকল্পনা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, টোকিওর রাস্তাঘাটে তেমন ময়লা-আবর্জনা দেখা যায় না। বিপরীতে ঢাকার বিভিন্ন স্থানে আবর্জনা জমে থাকতে দেখা যায়। এ পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন। আবর্জনা থেকে জীবাণু ছড়াতে পারে। তাই নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং বর্জ্য যথাযথভাবে অপসারণ করা জরুরি।

তিনি বলেন, ‘ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন করার চেষ্টা করছি। বায়ুদূষণ কমানো, পরিবেশের উন্নয়ন এবং বিভিন্ন স্থানে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।’

 

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন

 

তারেক রহমান বলেন, ঢাকা শহরকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে পারা হবে বড় ধরনের একটি সংস্কার। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে রাস্তায় চলাচলে মানুষের ভোগান্তি কমবে এবং দূষণের কারণে অসুস্থ হওয়ার ঝুঁকি হ্রাসে সহায়ক হবে।

 

প্রান্তিক মানুষের কল্যাণই সংস্কারের অগ্রাধিকার

 

সরকারের সংস্কার কার্যক্রমের লক্ষ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তাঁর কাছে সংস্কার বলতে এমন উদ্যোগকে বোঝায়, যার সুফল দেশের প্রান্তিক মানুষও পায়। সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানোই সরকারের অগ্রাধিকার।

তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে এমন সংস্কার বাস্তবায়ন করতে চায় সরকার, যাতে সমাজের বৃহত্তর জনগোষ্ঠী উপকৃত হয়। কিছু উদ্যোগের সুবিধা সীমিতসংখ্যক মানুষ পেলেও সরকারের অগ্রাধিকার থাকবে এমন কার্যক্রমে, যার সুফল সাধারণ মানুষ সরাসরি ভোগ করতে পারবেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, সাধারণ মানুষের উপকারে আসবে। এমন সংস্কার কার্যক্রম বাস্তবায়নে বাধা সৃষ্টির চেষ্টা চলছে। তবে এসব উদ্যোগ সফল করতে দেশের গণতন্ত্রমনা মানুষের সহযোগিতা প্রয়োজন।

প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে তিনি বলেন, সরকার যেসব সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে, সেগুলো বাস্তবায়িত হলে প্রবাসীদের পরিবারসহ দেশের সাধারণ মানুষও উপকৃত হবেন। তাই উদ্যোগগুলোর প্রতি সমর্থন জানানোর আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘আমি বলছি না যে বিএনপিকে ভোট দেন। কাজগুলো যদি আপনাদের কাছে সঠিক মনে হয়, তাহলে সমর্থন দেন, যাতে আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারি।’

 

এ সময় উপস্থিত প্রবাসীরা করতালির মাধ্যমে তাঁকে সমর্থন জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে পরিশ্রম, ধৈর্য ও ঐক্য প্রয়োজন। সবাই সম্মিলিতভাবে কাজ করলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ জন্য প্রবাসীদের সহযোগিতা ও দোয়া কামনা করেন প্রধানমন্ত্রী।

 

শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিয়ে পরিকল্পনা

 

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের সামনে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে শিশুদের জাপানি ভাষা শিক্ষার সুযোগ, স্বাস্থ্যসেবা, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, বন্ধ শিল্পকারখানা চালু, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি।

তিনি বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এসব খাতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। সরকারের লক্ষ্য হলো এমন পরিবেশ তৈরি করা, যেখানে দেশের মানুষ শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও কর্মসংস্থানের ক্ষেত্রে উন্নতির সুযোগ পাবেন।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরীসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাপান বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে আলোকচিত্র উপহার দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ ইউএনজিএ ৮১তম অধিবেশন ইউরোপীয় ফুটবল ইশরাক হোসেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৬ ককরোচ জনতা পার্টি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাম্পিয়নস লিগ জাতিসংঘ সাধারণ পরিষদ জাতীয় সংবাদ জামায়াতে ইসলামী জ্ঞানেশ কুমার ডোনাল্ড ট্রাম্প ঢাকা-৬ আসন তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রযুক্তি সংবাদ ফুটবল খবর ফুটবল সংবাদ ফ্রান্সে বিক্ষোভ ফ্রান্সের রাজনৈতিক সংকট ফ্রান্সে সহিংসতা বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ সংবাদ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শিক্ষা সংবাদ বার্সেলোনা বিএনপি বিনোদন সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভারতের নির্বাচন কমিশন মধ্যপ্রাচ্য সংকট মাদকবিরোধী অভিযান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ময়মনসিংহের খবর রাহুল গান্ধী রিয়াল মাদ্রিদ লিওনেল মেসি সৌদি আরবের সর্বশেষ খবর

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর