October 28, 2026, 11:46 pm
শিরোনাম:
শিরোনাম:
ব্যালন ডি’অর না পাওয়ায় হতাশ ইয়ামালের পরিবার, কেইনকে নিয়ে চাচার মন্তব্য বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় স্পেন ও ইইউর সহযোগিতার প্রশংসা; শামা ওবায়েদ এআইয়ের পরামর্শেই সিদ্ধান্ত নিচ্ছেন বিশেষজ্ঞরা, গবেষণা নিয়ে প্রশ্ন ঢাকার ২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’, লক্ষ্য পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চায় সরকার: প্রধানমন্ত্রী ভালুকায় ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ, জামিন পেলেন সেই নারী সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়নে জটিলতা আগামী বছর থেকে স্কুলে তৃতীয় ভাষা শিক্ষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ জাপানের, তৈরি হতে পারে ২ লাখ কর্মসংস্থান উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাতাসের গতি ১৪০ কিমি

বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় স্পেন ও ইইউর সহযোগিতার প্রশংসা; শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক
সময় : Wednesday, October 28, 2026
শামা ওবায়েদ

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্পেনসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর সহযোগিতার প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে বাংলাদেশ ও স্পেনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

 

বুধবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্পেনের মালাগা শহরের মেয়র ফ্রান্সিসকো দে লা তোরে প্রাদোসের সঙ্গে তাঁর কার্যালয়ে বৈঠক করেন শামা ওবায়েদ ইসলাম। বৈঠকে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সম্পর্কে মেয়রকে অবহিত করেন। এ প্রক্রিয়ায় স্পেন ও ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্য দেশের গঠনমূলক ভূমিকার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশ ও স্পেনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে মালাগা শহরের যোগাযোগ ও পারস্পরিক সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

শামা ওবায়েদ

 

আলোচনায় কৃষি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), দক্ষতা উন্নয়ন, শিক্ষার্থী বিনিময়, বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়, পর্যটন এবং সৃজনশীল অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা তুলে ধরা হয়।

এ ছাড়া বাংলাদেশ ও মালাগার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একাডেমিক অংশীদারত্ব প্রতিষ্ঠা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের সুযোগ নিয়েও আলোচনা করেন তাঁরা।

বৈঠকে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতার প্রশংসা করেন মালাগার মেয়র ফ্রান্সিসকো দে লা তোরে প্রাদোস। দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই সমাধানের আশাও ব্যক্ত করেন তিনি।

আলোচনায় উঠে আসা বিষয়গুলোকে বাস্তব সহযোগিতায় রূপ দিতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মালাগা নগর প্রশাসনের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পৃক্ততা আরও সহজ করার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

সংশ্লিষ্টদের মতে, কৃষি, শিক্ষা, প্রযুক্তি, বাণিজ্য ও পর্যটনের মতো খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ বাংলাদেশ ও স্পেনের সম্পর্ককে আরও সম্প্রসারিত করার সুযোগ তৈরি করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ ইউএনজিএ ৮১তম অধিবেশন ইউরোপীয় ফুটবল ইশরাক হোসেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৬ ককরোচ জনতা পার্টি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাম্পিয়নস লিগ জাতিসংঘ সাধারণ পরিষদ জাতীয় সংবাদ জামায়াতে ইসলামী জ্ঞানেশ কুমার ডোনাল্ড ট্রাম্প ঢাকা-৬ আসন তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রযুক্তি সংবাদ ফুটবল খবর ফুটবল সংবাদ ফ্রান্সে বিক্ষোভ ফ্রান্সের রাজনৈতিক সংকট ফ্রান্সে সহিংসতা বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ সংবাদ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শিক্ষা সংবাদ বার্সেলোনা বিএনপি বিনোদন সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভারতের নির্বাচন কমিশন মধ্যপ্রাচ্য সংকট মাদকবিরোধী অভিযান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ময়মনসিংহের খবর রাহুল গান্ধী রিয়াল মাদ্রিদ লিওনেল মেসি সৌদি আরবের সর্বশেষ খবর

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর