October 28, 2026, 1:38 am
শিরোনাম:
শিরোনাম:
বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ জাপানের, তৈরি হতে পারে ২ লাখ কর্মসংস্থান উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাতাসের গতি ১৪০ কিমি খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, উচ্ছেদ অর্ধশতাধিক স্থাপনা এলডিসি উত্তরণের সঙ্গে তাল মিলিয়ে নাগরিক সেবার মান বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী গফরগাঁওয়ে তিস্তা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচল বন্ধ আজ রাতে ঘোষণা ব্যালন ডি’অরজয়ীর নাম, কার হাতে উঠবে ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট? ফেসবুক লাইভের ঘটনায় ভালুকায় আওয়ামীলীগ সমর্থক নারী গ্রেপ্তার নৈতিক অবক্ষয় রোধে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গুরুত্ব দিবে : শিক্ষামন্ত্রী মানিক পশারীর দাফন নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সোহেল রানা সরকার অনুমতি দিলে ক্রসফায়ার প্রয়োজন হলে সেটাই করব: আইজিপি

গফরগাঁওয়ে তিস্তা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক
সময় : Tuesday, October 27, 2026

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে বিচ্ছিন্ন বগি দুটি পুনরায় সংযুক্ত করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার মাইজহাটি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মো. আকতার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি মাইজহাটি বটতলা এলাকায় পৌঁছালে এর ‘ত’ ও ‘থ’ নম্বর বগির সংযোগ হুক ভেঙে যায়। এতে বগি দুটি বিচ্ছিন্ন হয়ে পড়লে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

 

 

ট্রেন চলাচল বন্ধ

 

 

তিনি আরও জানান, বিষয়টি বুঝতে পেরে চালক ট্রেনটি থামান এবং পেছনের দিকে নিয়ে যান। পরে ট্রেনের চালক, পরিচালক ও রেলওয়ের কর্মীদের প্রচেষ্টায় বেলা সোয়া ১১টার দিকে বিচ্ছিন্ন বগি দুটি পুনরায় সংযুক্ত করা হয়। এরপর ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে যাত্রা করে।

রেলওয়ে থানার ওসি বলেন, এ ঘটনার কারণে প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ আবহাওয়া অধিদপ্তর ইউএনজিএ ৮১তম অধিবেশন ইউরোপীয় ফুটবল ইশরাক হোসেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৬ ককরোচ জনতা পার্টি কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রিকেট সংবাদ জলবায়ু পরিবর্তন জাতিসংঘ সাধারণ পরিষদ জাতীয় সংবাদ জামায়াতে ইসলামী জ্ঞানেশ কুমার ডোনাল্ড ট্রাম্প তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রযুক্তি সংবাদ ফুটবল খবর ফুটবল সংবাদ ফ্রান্সে বিক্ষোভ বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ সংবাদ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শিক্ষা সংবাদ বিএনপি বিনোদন সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভারতের নির্বাচন কমিশন মধ্যপ্রাচ্য সংকট ময়মনসিংহ মাদকবিরোধী অভিযান ময়মনসিংহের খবর রাহুল গান্ধী রিয়াল মাদ্রিদ রুহুল কবির রিজভী লিওনেল মেসি শিক্ষা মন্ত্রণালয় স্থানীয় সরকার নির্বাচন

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর