October 24, 2026, 3:34 pm
শিরোনাম:
শিরোনাম:
ফ্রান্সে বিক্ষোভের জেরে ব্যালন ডি’অর নিয়ে অনিশ্চয়তায় মুসলিম দেম্বেলের ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা আসিফ আকবরের গাড়িতে গুলি, উদ্বেগ প্রকাশ করলেন ওমর সানি আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের তথ্যপ্রমাণ বিএনপির কাছে আছে: রিজভী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, গভীর সাগরে যেতে নিষেধ জেলেদের সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ সশস্ত্রীদের, বাতিল হচ্ছে রিসোর্টের বুকিং সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে বিতর্ক বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী মঈন খান, সিসিইউতে চিকিৎসাধীন জামায়াত বাদে স্থানীয় নির্বাচনে এক হচ্ছে কওমি ধারার সাত ইসলামী দল, ‘সমমনা ইসলামী দল’

ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক
সময় : Saturday, October 24, 2026
মশার প্রজননস্থল ধ্বংস

ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

 

সম্প্রতি জারি করা এক জরুরি নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এতে শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, বারান্দা, ছাদ, শৌচাগার ও প্রতিষ্ঠানের আশপাশ নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও মিরপুর বাংলা কলেজসহ বিভিন্ন স্থাপনা আকস্মিকভাবে পরিদর্শন করেন। এ পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরীসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

মশার প্রজননস্থল ধ্বংস

 

মাউশির নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানের কোথাও পানি জমে আছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণের কথা বলা হয়েছে। জমে থাকা পানি দ্রুত অপসারণের পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. নাজমুল হক স্বাক্ষরিত নির্দেশনাটি অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক, সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

ডেঙ্গুর বিস্তার রোধে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল নির্মূলের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করাই এ নির্দেশনার মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

Walton Smartphone 2025 আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ আবহাওয়া অধিদপ্তর ইউএনজিএ ৮১তম অধিবেশন ইউরোপীয় ফুটবল ইশরাক হোসেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৬ ককরোচ জনতা পার্টি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাম্পিয়নস লিগ জলবায়ু পরিবর্তন জাতিসংঘ সাধারণ পরিষদ জামায়াতে ইসলামী জ্ঞানেশ কুমার ডোনাল্ড ট্রাম্প তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রযুক্তি সংবাদ ফুটবল খবর ফ্রান্সে বিক্ষোভ ফ্রান্সের রাজনৈতিক সংকট বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ সংবাদ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শিক্ষা সংবাদ বিএনপি বিনোদন সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভারতের নির্বাচন কমিশন মধ্যপ্রাচ্য সংকট ময়মনসিংহ মাদকবিরোধী অভিযান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ময়মনসিংহের খবর রাহুল গান্ধী লিওনেল মেসি শিক্ষা মন্ত্রণালয় সৌদি আরবের সর্বশেষ খবর স্থানীয় সরকার নির্বাচন

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর