সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত শিক্ষক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দিলেই হবে না, তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করে তুলতে হবে। এ কারণে শিক্ষকতা পেশাকে আরও মর্যাদাপূর্ণ ও আকর্ষণীয় করে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, ‘সবচেয়ে মেধাবী মানুষটি যেন শিক্ষকতাকে তাঁর প্রথম পেশা হিসেবে বেছে নিতে আগ্রহী হন’ সরকার সেই লক্ষ্যেই শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চায়। শিক্ষকতার মান উন্নত না হলে শিক্ষাব্যবস্থার সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিকাশের এই সময়ে কারিগরি ও ব্যবহারিক শিক্ষার গুরুত্ব বহুগুণ বেড়েছে। ভবিষ্যতের শ্রমবাজার ও কর্মসংস্থানের বাস্তবতা বিবেচনায় নিয়ে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা এখন সময়ের দাবি।
তিনি বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হবে। শুধু প্রচলিত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে কারিগরি, প্রযুক্তিনির্ভর ও ব্যবহারিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘এআইয়ের যুগে কারিগরি ও ব্যবহারিক শিক্ষা বিকল্পহীন হয়ে উঠেছে। এটি এখন নতুন করে ভাবার বিষয়।’
শিক্ষক দিবস পালনের সময় দেশের সামনে যেমন নানা চ্যালেঞ্জ রয়েছে, তেমনি রয়েছে নতুন সম্ভাবনাও। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে সম্ভাবনাকে কাজে লাগাতে শিক্ষক, শিক্ষার্থী ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আগামী পাঁচ বছরে শিক্ষা খাতে সরকারের বাজেট বাড়ানো হবে। শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় উন্নয়ন, শিক্ষকতার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কর্মমুখী করে গড়ে তুলতে সরকার আরও বেশি বিনিয়োগ করবে।
তিনি বলেন, ‘আমরা আগামী পাঁচ বছরে বাজেট বাড়াব। শিক্ষকরা এ ব্যাপারে সরকারকে সহযোগিতা করবেন। তাহলেই আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব।’
শিক্ষকদের সরকারের সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন শুধু সরকারি উদ্যোগে সম্ভব নয়। শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা ছাড়া এ লক্ষ্য অর্জন করা কঠিন।
দেশের বাস্তবতা বিবেচনায় কর্মমুখী শিক্ষার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে শিক্ষাজীবন শেষ করে কোনো তরুণ বেকার হয়ে না থাকে।
তিনি বলেন, শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের যোগসূত্র আরও শক্তিশালী করতে হবে। শিক্ষার্থীরা যেন শুধু সনদ অর্জন না করে বাস্তব জীবনে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে, সেদিকে বিশেষ নজর দিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের বর্তমান বাস্তবতা বিবেচনায় কর্মমুখী শিক্ষার প্রয়োজন রয়েছে। শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে তারা দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষ করে তুলতে পারে।
তবে শুধু কর্মসংস্থান নিশ্চিত করাই শিক্ষার মূল উদ্দেশ্য নয় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরি করা।
তিনি বলেন, শিক্ষার সঙ্গে দেশপ্রেম, মানবিকতা ও শৃঙ্খলার মতো মূল্যবোধ যুক্ত করতে হবে। একজন শিক্ষার্থীকে শুধু দক্ষ কর্মী হিসেবে নয়, দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে তুলতে হবে।
দেশপ্রেম ও মানবিকতার চর্চা ছাড়া একটি উন্নত ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মধ্যে মানুষের প্রতি দায়িত্ববোধ, সমাজের প্রতি দায়বদ্ধতা এবং দেশের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলতে হলে বর্তমান শিক্ষাব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতা দূর করতে হবে। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে পাঠদান পদ্ধতি, কারিগরি শিক্ষা, ব্যবহারিক জ্ঞান এবং নৈতিক শিক্ষার ক্ষেত্রে সমন্বিত পরিবর্তন প্রয়োজন।
তিনি বলেন, একটি আধুনিক, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য। সে লক্ষ্য অর্জনে শিক্ষকদের যথাযথ মর্যাদা, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
I was looking for a solid sportsbook app that actually handles big matches well and this one checked every box. The odds are competitive and I can place bets in just a few taps without the app lagging. Customer support team has been so responsive whenever I needed a hand with verification. Really happy I made the switch here. matbetapk