November 18, 2026, 8:17 pm
শিরোনাম:
শিরোনাম:
কোস্টারিকাকে ‘সেভেন আপ’ খাইয়ে বছর শেষ করল আর্জেন্টিনা মিস ইউনিভার্সে দর্শকের ভোটে সেরা ৩০-এ মাহি , র‌্যাম্পেও নজর কাড়ছেন বাংলাদেশের প্রতিনিধি এবার আইপিএল থেকেও অবসরে ধোনি ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল ৬ ক্যাচ নিয়ে লিটনের নতুন রেকর্ড, বিশ্বরেকর্ডের হাতছানি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হৃদয়-লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশের ৪০০ পারিশ্রমিক জটিলতায় শাকিবের ‘সোলজার’, যা বললেন তানজিন তিশা সাফ ফাইনালের টিকিট মাত্র ২০০ টাকা, মুখোমুখি ভারত-পাকিস্তান নিউজিল্যান্ডের মাটিতে ভারতের দাপট, ওয়ানডে সিরিজ জয় ৩-১ ব্যবধানে ১৮ বছর পরও ভুটান হারল, ভারত ফাইনালে

কোস্টারিকাকে ‘সেভেন আপ’ খাইয়ে বছর শেষ করল আর্জেন্টিনা

সোহানূর রহমান
সময় : Wednesday, November 18, 2026

কোস্টারিকাকে ‘সেভেন আপ’ খাইয়ে বছর শেষ করল আর্জেন্টিনা

বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে গোলের উৎসব করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোস্টারিকার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৭-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে লিওনেল স্কালোনির দল। ম্যাচে আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। বাকি গোলটি করেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

আর্জেন্টিনা ৭-০ কোস্টারিকা

লিওনেল স্কালোনি কী বেরসিক! জোড়া গোল পেয়ে প্রথমার্ধে মাঠ ছাড়েন নিকো পাজ ও হুলিয়ান আলভারেজ। পরের অর্ধে মাঠে ফিরে হ্যাটট্রিকের ভাবনা কার না থাকে! কিন্তু স্কালোনি তা ভাবেননি। প্রীতি ম্যাচে হ্যাটট্রিকের চেয়ে খেলোয়াড়দের চোটমুক্ত রাখাটা সম্ভবত আর্জেন্টিনা কোচের কাছে বেশি যৌক্তিক লেগেছে। পরের অর্ধে তাই পাজ ও আলভারেজের মাঠে নামা হলো না। বেঞ্চে বসেই দেখতে হলো আর্জেন্টিনার আরও তিন গোল।

পাজ ও আলভারেজের মতো অতটা আরামে না হলেও এক অর্থে দর্শক বনে গিয়েছিলেন কোস্টারিকার খেলোয়াড়েরা। স্কালোনির শিষ্যদের নিশঙ্ক-চিত্তে শুটিং অনুশীলনে তাঁরা যে প্রায় কোনো বাধাই তৈরি করতে পারেনি। রসিকজন ভাবতে পারেন, আতিথ্য নিয়ে পেটপুরে ‘সেভেন আপ’ হজম করা কোস্টারিকার পক্ষ থেকে সেটা হয়তো সৌজন্যতা!
আসলে তা নয়। মেসি-পরবর্তী আর্জেন্টিনা প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে ২-১ গোলে হারায় ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়েছিলেন কোনো কোনো আর্জেন্টিনা–সমর্থক। পরের ম্যাচে কোস্টারিকার বিপক্ষে স্কালোনির দল সেই হার থেকে শুধু ঘুরেই দাঁড়ায়নি, মেসি-পরবর্তী আর্জেন্টিনা ভালো খেললে সেটা কেমন হতে পারে, সেটাও বুঝিয়ে দিয়েছে।

 নিকো পাজ

মঙ্গলবার (১৭ নভেম্বর) আর্জেন্টিনার কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে একের পর এক আক্রমণ তৈরি করে তারা।

ম্যাচের অষ্টম মিনিটে এনজো ফার্নান্দেজের পাস থেকে দুর্দান্ত শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন নিকো পাজ। এরপর ৩৫ মিনিটে আগুস্তিন জিয়াইয়ের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেজ।

তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন নিকো পাজ। এরপর ৪৩ মিনিটে জিয়ানলুকা প্রেস্টিয়ানির তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন আলভারেজ। ফলে প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

বিরতির পরও গোলের ক্ষুধা কমেনি বিশ্বচ্যাম্পিয়নদের। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে গোল করেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এরপর ৭৮ মিনিটে গোল করে ব্যবধান ৬-০ করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

ম্যাচের ৮৮ মিনিটে আবারও গোল করেন মাস্তানতুয়োনো। জুলিয়ানো সিমিওনের সঙ্গে চমৎকার বোঝাপড়ার পর নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। তাতেই পূর্ণ হয় আর্জেন্টিনার সাত গোলের উৎসব।

তরুণ ফুটবলার নিকো পাজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দুজনই জোড়া গোল করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। পাশাপাশি হুলিয়ান আলভারেজের দুর্দান্ত পারফরম্যান্স আর্জেন্টিনার আক্রমণভাগকে আরও শক্তিশালী করেছে।

বলিভিয়ার বিপক্ষে সেই ম্যাচে বদলি নেমে জোড়া গোল করেছিলেন মেসি। আজ কোস্টারিকার বিপক্ষেও বিরতির পর পাজের বদলি নেমে জোড়া গোল করেন মাস্তানতুয়েনো। মজার বিষয়, পাজ এবং মাস্তানতুয়োনোকে মেসির উত্তরসুরি হিসেবেই ভাবা হয়। পাজ অবশ্য একটু এগিয়ে আছেন দৌড়ে।

মেসি অবসর নেওয়ার পর পাজকেই ভাবা হচ্ছে কিংবদন্তির ১০ নম্বর জার্সির উত্তরসুরি। ২০২৬ বিশ্বকাপের পর থেকে আর্জেন্টিনার জার্সিতে পাজই সর্বোচ্চ গোলদাতা। ৫ গোল করেছেন। তবে মেসির ১০ নম্বর জার্সি নিয়ে না ভাবার কথা কোস্টারিকা ম্যাচ শেষেই বলেছেন পাজ, ‘খুব ভালো লাগছে। এই জার্সির প্রতিনিধিত্ব করতে পারাটাই সর্বোচ্চ ব্যাপার। আমি ১০ নম্বর জার্সি নিয়ে ভাবছি না। মাঠে আনন্দ পাচ্ছি আর এই দলটাও দারুণ।’

কোস্টারিকার বিপক্ষে এই জয় আর্জেন্টিনার জন্য ছিল দারুণ এক প্রত্যাবর্তন। এর আগে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছিল তারা। সেই হারের পর সাত গোলের বড় জয় নিঃসন্দেহে দলটির আত্মবিশ্বাস বাড়াবে।

সব মিলিয়ে সাত গোলের দাপুটে জয় দিয়ে আন্তর্জাতিক ম্যাচের বছর শেষ করল আর্জেন্টিনা। অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি তরুণদের এমন পারফরম্যান্স আগামী দিনের জন্য নতুন আশার বার্তা দিচ্ছে।

গোলকিপারের জীবনটা অদ্ভুত। ৯০ মিনিটে ১০টি দুর্দান্ত সেভ করেও তিনি আলোচনার বাইরে থাকতে পারেন। আবার একটি ভুলে সব আলো কেড়ে নিতে পারেন প্রতিপক্ষের স্ট্রাইকার। এমিলিয়ানো মার্তিনেজ অবশ্য এমন গোলকিপার নন। গোল বাঁচানোর আনন্দ যেমন উপভোগ করেন, তেমনি গোল হজম করলে নিজেকে ক্ষমা করতে পারেন না সহজে।কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার ৭-০ গোলের জয়ের ম্যাচেও সেটি দেখা গেল। বাংলাদেশ সময় আজ ভোরে মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে আর্জেন্টিনার গোলপোস্টের নিচে দাঁড়িয়ে শুধু একটি গোল ঠেকাননি মার্তিনেজ, গড়েছেন দেশের ফুটবলের ইতিহাসে নতুন এক রেকর্ডও।

গোলদাতা: নিকো পাজ (৮’, ৩৮’), হুলিয়ান আলভারেজ (৩৫’, ৪৩’), ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো (৪৮’, ৮৮’) ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (৭৮’)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ইশরাক হোসেন কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রিকেট সংবাদ চীন জাতিসংঘ সাধারণ পরিষদ জাতীয় সংবাদ জামায়াতে ইসলামী টেস্ট ক্রিকেট ডোনাল্ড ট্রাম্প ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তারেক রহমান নাজমুল হোসেন শান্ত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রযুক্তি সংবাদ ফুটবল খবর ফুটবল সংবাদ ফ্রান্সে বিক্ষোভ বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ফুটবল বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ সংবাদ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শিক্ষা সংবাদ বিএনপি বিনোদন সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েই চলেছে বিসিবি ব্রাজিল ফুটবল ভিনিসিয়ুস জুনিয়র মধ্যপ্রাচ্য সংকট ময়মনসিংহ মাদকবিরোধী অভিযান ময়মনসিংহের খবর রাহুল গান্ধী লিওনেল মেসি লিটন দাস

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর