October 11, 2026, 11:52 pm
শিরোনাম:
শিরোনাম:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪ নানা পাটেকারের মৃত্যুর পর পুরোনো বিতর্ক নিয়ে নতুন করে মুখ খুলেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম পেসার হিসেবে হাসানের হ্যাটট্রিক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি-সেতু বিশ্ববাজারে পিসি সরবরাহ কমল ২১ শতাংশ, চাপে অ্যাপল-এইচপিও জাতিসংঘের উদ্বেগকে ‘অযাচিত হস্তক্ষেপ’ বলল মোদী সরকার কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী তাজমিনকে হ’ত্যা আসল রহস্য প্রকাশ রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকা থেকে পাঁচ ফ্লাইট বাতিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে দামি একাদশে তিন আর্জেন্টাইন, ব্রাজিলের কতজন দেখে নিন

মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
সময় : Friday, October 9, 2026

মানসিক স্বাস্থ্যকে ঘিরে সমাজে প্রচলিত ভয়, লজ্জা, কুসংস্কার ও বৈষম্য দূর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সুস্থতা মানে শুধু শারীরিকভাবে ভালো থাকা নয়; বরং শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকাই প্রকৃত স্বাস্থ্য।

 

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আগামীকাল শনিবার (১০ অক্টোবর) দিবসটি পালিত হবে।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। এটি শুধু চিকিৎসার বিষয় নয়, বরং মানুষের মর্যাদা, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।

তিনি বলেন, মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন এমন কাউকে অবহেলা বা বিচ্ছিন্ন না করে তাঁর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। পাশাপাশি তাঁর পাশে দাঁড়াতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা পাওয়ার পথ সহজ করতে হবে।

 

মানসিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব অভিজ্ঞতার

এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ‘Lived experiences heard: real voices, real change’। প্রতিপাদ্যের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার মধ্য দিয়ে যাঁরা জীবনযাপন করছেন, তাঁদের অভিজ্ঞতা ও অনুভূতিকে গুরুত্ব দিয়ে শোনা এবং সম্মানের সঙ্গে গ্রহণ করা প্রকৃত পরিবর্তনের পূর্বশর্ত।

প্রধানমন্ত্রী মনে করেন, মানসিক স্বাস্থ্য নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সহমর্মিতাপূর্ণ সামাজিক পরিবেশ গড়ে তোলা জরুরি। যাতে কেউ নিজের সমস্যার কথা বলতে সংকোচ বোধ না করেন এবং প্রয়োজনের সময় সহায়তা চাইতে দ্বিধায় না পড়েন।

তৃণমূল পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ

মানসিক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও বাণীতে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে দিতে উপজেলা ও জেলা পর্যায়ে সমন্বিত রেফারেল ব্যবস্থা, টেলি-কাউন্সেলিং সম্প্রসারণ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং সরকারি হাসপাতালে মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের সক্ষমতা বাড়ানোর কাজ চলছে।

এ ছাড়া গর্ভবতী মায়েদের মানসিক স্বাস্থ্য, শিশু-কিশোরদের মানসিক সুস্থতা এবং বিদ্যালয়ভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের উদ্দেশে প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে মানুষের কথা শোনা, সহমর্মিতার সঙ্গে পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।

 

মানসিক স্বাস্থ্য নিয়ে সংকোচহীন সমাজ গড়ার প্রত্যাশা

একটি কল্যাণমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, সরকার, স্বাস্থ্য পেশাজীবী, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় এমন একটি বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, যেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে কেউ সংকোচ বোধ করবেন না, সহায়তা চাইতে লজ্জা পাবেন না কিংবা নিজেকে একা ও অবহেলিত মনে করবেন না।

বাণীর শেষে দেশ ও বিশ্বের সব মানুষের সুস্থতা ও কল্যাণ কামনা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬-এর সাফল্য কামনা করেন তিনি।

সূত্র: বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

50MP Camera Phone Android 14 Phone Android 15 Phone Snapdragon 8 Elite Walton Smartphone 2025 Walton smartphone Bangladesh আন্তর্জাতিক কূটনীতি আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ আবহাওয়া অধিদপ্তর ইউএনজিএ ৮১তম অধিবেশন এশিয়ান গেমস ২০২৬ কৃত্রিম বুদ্ধিমত্তা খুলনা গাজী নজরুল ইসলাম চট্টগ্রাম চীন জলবায়ু পরিবর্তন জাতিসংঘ সাধারণ পরিষদ জামায়াতে ইসলামী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ফুটবল খবর বঙ্গোপসাগর বাংলাদেশ বাংলাদেশ-ভারত সম্পর্ক বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ফুটবল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ সংবাদ বাংলাদেশের রাজনীতি বিএনপি ব্রাজিল ফুটবল ভারী বৃষ্টি ভিনিসিয়ুস জুনিয়র মধ্যপ্রাচ্য সংকট ময়মনসিংহ মরিয়ম খাতুন মোবাইল রিভিউ বাংলা ময়মনসিংহের খবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লিওনেল মেসি শিক্ষা মন্ত্রণালয় হামজা চৌধুরী

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর