বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মঈন খানকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলে মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে ড. আবদুল মঈন খান বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত চিকিৎসাগত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে, মঈন খানের দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।