November 7, 2026, 6:54 am
শিরোনাম:
শিরোনাম:
দেশের মাটিতে প্রথমবার ৫ উইকেট, হাসানের ৬ শিকারে নতুন ইতিহাস পর্তুগালের জার্সিতে ২৩ বছরের অধ্যায়ের সমাপ্তি, রোনালদোর বিদায়ে এক যুগের অবসান হরমুজ প্রণালীতে ভারত-চীনসহ চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান ঢাকার বাজারে কমেছে কাঁচা মরিচ-পেঁয়াজের দাম, চড়া মাছের বাজার কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ড অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, পুলিশের হামলার তদন্তে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ৩৫ কারখানায় ছুটি নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল ২০২৭ এশিয়ান কাপ ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু, একজনের নামে সর্বোচ্চ পাঁচটি

বাংলাদেশি নারীদের সঙ্গে বিয়ে নিয়ে চীনা নাগরিকদের সতর্ক

অনলাইন ডেস্ক
সময় : Monday, May 26, 2025

চীনা নাগরিকদের বাংলাদেশি নারীদের সঙ্গে বিবাহের বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস। এ বিষয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, বিদেশিদের সঙ্গে বিবাহের ক্ষেত্রে আইন কঠোরভাবে মেনে চলার জন্য চীনা নাগরিকদের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে, শর্ট ভিডিও প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গড়ে ওঠা আন্তঃসীমান্ত রোমান্স বা সম্পর্ক থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এতে বিভ্রান্তি ও প্রতারণার সম্ভাবনা রয়েছে।

 

চীনা দূতাবাস চীনা নাগরিকদের বিশেষভাবে ‘বিদেশি স্ত্রী কেনা’র মতো ধারণা থেকে বের হয়ে আসতে বলেছে। বাংলাদেশে বিবাহের আগে তাদের ভালোভাবে চিন্তা-ভাবনা করার আহ্বান জানানো হয়েছে। কারণ, এসব বিয়ের আড়ালে মানবপাচারের মতো অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। দূতাবাস জানায়, কিছু কিছু অসাধু এজেন্সি টাকার বিনিময়ে বিদেশি নারীদের সঙ্গে চীনা পুরুষদের বিয়ে করিয়ে দেওয়ার প্রস্তাব দিচ্ছে। কিন্তু বাস্তবে এই প্রক্রিয়ার অনেকটাই মানবপাচারের কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে।

 

প্রসঙ্গত, চীনে নারী-পুরুষের অনুপাত ভারসাম্যহীন হয়ে পড়ায় বহু চীনা পুরুষ বৈদেশিক স্ত্রীর খোঁজ করছেন। এই সুযোগে কিছু প্রতারক চক্র এবং অবৈধ ম্যাচমেকিং এজেন্ট চীনা নাগরিকদের প্রতারিত করছে। ফলে অনেকেই আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব প্রতারণা থেকে নাগরিকদের রক্ষা করতে চীনা দূতাবাস কড়া ভাষায় সতর্কতা জারি করেছে এবং জানিয়েছে যে চীন সরকার কোনোভাবেই এসব অবৈধ এজেন্সিকে আন্তঃসীমান্ত বিবাহের অনুমতি দেয় না।

 

দূতাবাস আরও জানায়, বাংলাদেশে বিচারিক প্রক্রিয়া তুলনামূলক দীর্ঘ, ফলে মানবপাচারের অভিযোগে কেউ গ্রেফতার হলে তাকে মাসের পর মাস বা বছরের পর বছর কারাগারে থাকতে হতে পারে। এতে ব্যক্তির জীবন, কর্মজীবন ও পারিবারিক সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

 

চীনা নাগরিকদের উদ্দেশে দূতাবাসের পরামর্শ, কোনো বিদেশি নারীর সঙ্গে বিবাহে আগ্রহী হলে অবশ্যই স্বচ্ছ, বৈধ এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য প্রক্রিয়ার মাধ্যমে তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি, যেকোনো সন্দেহজনক পরিস্থিতিতে চীনের জননিরাপত্তা কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে উৎসাহিত করা হয়েছে।

 

বাংলাদেশ সরকার মানবপাচার প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে, এবং যে কেউ এই ধরনের অপরাধে জড়িত থাকলে আইন অনুযায়ী কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে—এটিই বার্তায় পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ ইউএনজিএ ৮১তম অধিবেশন ইউরোপীয় ফুটবল ইশরাক হোসেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৬ ককরোচ জনতা পার্টি কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রিকেট সংবাদ জাতিসংঘ সাধারণ পরিষদ জাতীয় সংবাদ জামায়াতে ইসলামী জ্ঞানেশ কুমার টেস্ট ক্রিকেট ডোনাল্ড ট্রাম্প ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তারেক রহমান নাজমুল হোসেন শান্ত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রযুক্তি সংবাদ ফুটবল খবর ফুটবল সংবাদ ফ্রান্সে বিক্ষোভ বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ সংবাদ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শিক্ষা সংবাদ বিএনপি বিএনপি সরকার বিনোদন সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বেনিয়ামিন নেতানিয়াহু ভারতের নির্বাচন কমিশন মধ্যপ্রাচ্য সংকট মাদকবিরোধী অভিযান ময়মনসিংহের খবর রাহুল গান্ধী রিয়াল মাদ্রিদ লিওনেল মেসি

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর