পরিদর্শনকালে টয়োটার প্রথম বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ির প্রতিরূপ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরে টয়োটার কর্মকর্তাদের আমন্ত্রণে স্ত্রীকে সঙ্গে নিয়ে ঐতিহাসিক গাড়িটিতে বসেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।
টয়োটার ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে গাড়িটি। ১৯৩৫ সালে টয়োডা পরিবারের উদ্যোগে ‘টয়োডা মডেল এ১’ নামের একটি গাড়ির প্রোটোটাইপ তৈরি করা হয়। এর পরের বছর, ১৯৩৬ সালে, তৈরি হয় ‘টয়োডা মডেল এএ’ প্রতিষ্ঠানটির প্রথম উৎপাদিত যাত্রীবাহী গাড়ি। ঐতিহাসিক এই গাড়ির একটি প্রতিরূপ জাপানের টয়োটা অটোমোবাইল মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে।
চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। সফর শেষে বৃহস্পতিবার জাপান থেকে দেশের উদ্দেশে রওনা হন তিনি।