October 30, 2026, 12:53 am
শিরোনাম:
শিরোনাম:
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ মিরপুর ও উত্তরায় উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনে বিকল্প জায়গা খুঁজছে ডিএনসিসি আরব ভোটারদের কলঙ্কিত না করার আহ্বান ইসরায়েলের প্রেসিডেন্টের প্রধানমন্ত্রী তারেক রহমানের বহনকারী উড়োজাহাজের কারিগরি ত্রুটি যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার শঙ্কা, বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঠাকুরগাঁও-১ আসনে বড় ব্যবধানে জয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন ব্যালন ডি’অর না পাওয়ায় হতাশ ইয়ামালের পরিবার, কেইনকে নিয়ে চাচার মন্তব্য বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় স্পেন ও ইইউর সহযোগিতার প্রশংসা; শামা ওবায়েদ এআইয়ের পরামর্শেই সিদ্ধান্ত নিচ্ছেন বিশেষজ্ঞরা, গবেষণা নিয়ে প্রশ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের বহনকারী উড়োজাহাজের কারিগরি ত্রুটি

আন্তর্জাতিক ডেস্ক
সময় : Thursday, October 29, 2026
তারেক রহমান

জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশে রওনা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইনসের ফ্লাইট বিজি ৩৭৭। উড়োজাহাজের কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ে যাত্রা করতে পারেনি ফ্লাইটটি। পরে বিমানের প্রকৌশল দল ও জাপানি টেকনিশিয়ানদের মাধ্যমে ত্রুটি মেরামত শেষে এটি ঢাকার পথে যাত্রা করে।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ১১টার দিকে (বাংলাদেশ সময় রাত ৮টা) ফ্লাইটটি নারিতা বিমানবন্দর ছেড়ে যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপব্যবস্থাপনা পরিচালকের উপস্থিতিতে বিমানের প্রকৌশল দল ও জাপানের টেকনিশিয়ানরা কারিগরি ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন করেন। এরপর ফ্লাইটটি নিরাপদে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ফ্লাইটটির শুক্রবার রাত ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

 

উড়োজাহাজের কারিগরি ত্রুটির

 

এর আগে চার দিনের সরকারি জাপান সফর শেষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল ফ্লাইটটির। তবে যাত্রার প্রস্তুতির সময় উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দেয়। ফলে নির্ধারিত সময়ে উড্ডয়ন সম্ভব হয়নি।

ফ্লাইটে থাকা এক যাত্রীর ভাষ্য অনুযায়ী, উড়োজাহাজটি চলতে শুরু করার কয়েক মিনিট পরই ক্যাপ্টেন কারিগরি ত্রুটির কথা জানান। এ সময় প্রকৌশলীরা সমস্যাটি সমাধানে কাজ করছেন বলে যাত্রীদের অপেক্ষা করতে বলা হয়। পরে উড়োজাহাজটি আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া হয়।

পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীসহ সফরসঙ্গীদের উড়োজাহাজ থেকে নামিয়ে বিমানবন্দরের লবিতে নেওয়া হয়। অন্য যাত্রীদেরও সেখানে অপেক্ষার ব্যবস্থা করা হয়। এ সময় যাত্রীদের খাবার সরবরাহ করা হয় বলে সফরসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিমান ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতও উড়োজাহাজের কারিগরি ত্রুটির কারণে যাত্রা বিলম্বের বিষয়টি নিশ্চিত করেন। তবে ত্রুটির সুনির্দিষ্ট ধরন সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। বিলম্বের জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট বিজি ৩৭৭-এর কারিগরি ত্রুটি নিরসনে বিমানের এয়ার ক্রু ও প্রকৌশল দল কাজ করছে। সমস্যার সমাধান হলে পরবর্তী তথ্য জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

গত ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন। এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সফর শেষে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ ইউএনজিএ ৮১তম অধিবেশন ইউরোপীয় ফুটবল ইশরাক হোসেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৬ ককরোচ জনতা পার্টি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাম্পিয়নস লিগ জাতিসংঘ সাধারণ পরিষদ জাতীয় সংবাদ জামায়াতে ইসলামী জ্ঞানেশ কুমার ডোনাল্ড ট্রাম্প ঢাকা-৬ আসন তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রযুক্তি সংবাদ ফুটবল খবর ফুটবল সংবাদ ফ্রান্সে বিক্ষোভ ফ্রান্সের রাজনৈতিক সংকট ফ্রান্সে সহিংসতা বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ সংবাদ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শিক্ষা সংবাদ বার্সেলোনা বিএনপি বিনোদন সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভারতের নির্বাচন কমিশন মধ্যপ্রাচ্য সংকট মাদকবিরোধী অভিযান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ময়মনসিংহের খবর রাহুল গান্ধী রিয়াল মাদ্রিদ লিওনেল মেসি সৌদি আরবের সর্বশেষ খবর

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর