October 18, 2026, 12:51 am
শিরোনাম:
শিরোনাম:
আইসিসির স্বীকৃতি পেল নেপাল প্রিমিয়ার লিগ, খেলবেন সাকিব ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে; দাবি চিফ হুইপ মনি সৌদিগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত; বিমান বাংলাদেশ ইয়াবা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার পর ছাত্রদল নেতা জহিরুল সাময়িক অব্যাহতি ৫০ হাজার রুপির বন্ডে শর্তসাপেক্ষে মুক্তি পেলেন সিজেপি নেতা অভিজিৎ দীপকে অস্ত্র হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযান, বৈধ অস্ত্র প্রদর্শন নিয়ে আলোচনা কক্সবাজারে উখিয়ার ইনানীতে ‘টুপটুপ’ রিসোর্টে আগুন, নিহত ৭ ক্রিকেটে নতুন যুগের সূচনা; আসছে ছেলে-মেয়েদের ‘টেস্ট টোয়েন্টি’ ‘শুধু জাতীয় পতাকা ওড়াব, সেটাও কি অনুমতি ছাড়া করা যাবে না?’ পুলিশকে প্রশ্ন দিপকের জামায়াতের বাইরে সাত ইসলামী দলকে নিয়ে ঐক্যের উদ্যোগ হেফাজতের

সৌদিগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত; বিমান বাংলাদেশ

অনলাইন ডেস্ক
সময় : Saturday, October 17, 2026

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির কারণে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। এদিকে জেদ্দা ও মদিনা রুটে ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর ওই রুটে ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ-সংক্রান্ত হালনাগাদ তথ্য যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।

অন্যদিকে, প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেলে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট পুনরায় পরিচালনা করতে চায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

 

জেদ্দা ও মদিনা রুটে ফ্লাইট চালু

 

রিয়াদগামী ফ্লাইট স্থগিত থাকলেও জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিমান। জরুরি প্রয়োজনে যাত্রীরা এসব আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে মদিনা রুটে অধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। এ ব্যবস্থা ১৮ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। ১৯ অক্টোবর থেকে এ রুটে নিয়মিত বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে।

এ ছাড়া যাত্রীদের বাড়তি চাহিদা বিবেচনায় জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

 

 

যাত্রীদের জন্য নির্দেশনা

 

ফ্লাইটের সময়সূচি ও পরিচালনাসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে। টিকিট কেনা ও বুকিংয়ের প্রয়োজনেও এসব বিক্রয়কেন্দ্রের সহায়তা নিতে পারবেন যাত্রীরা।

পরিস্থিতি ও সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনার ওপর নির্ভর করে স্থগিত রুটে ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

Walton Smartphone 2025 আন্তর্জাতিক কূটনীতি আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ আবহাওয়া অধিদপ্তর ইউএনজিএ ৮১তম অধিবেশন এশিয়ান গেমস ২০২৬ ককরোচ জনতা পার্টি কৃত্রিম বুদ্ধিমত্তা জলবায়ু পরিবর্তন জাতিসংঘ সাধারণ পরিষদ জামায়াতে ইসলামী জ্ঞানেশ কুমার ড. মুহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্প তারেক রহমান নাজমুল হোসেন শান্ত নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রযুক্তি সংবাদ ফুটবল খবর বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ফুটবল বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শিক্ষা সংবাদ বিএনপি বিনোদন সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্রাজিল ফুটবল ভারতীয় রাজনীতি ভারতের নির্বাচন কমিশন ভিনিসিয়ুস জুনিয়র মধ্যপ্রাচ্য সংকট ময়মনসিংহ ময়মনসিংহের খবর রাহুল গান্ধী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লিওনেল মেসি সরকারি প্রাথমিক বিদ্যালয় হামজা চৌধুরী

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর