October 27, 2026, 10:44 pm
শিরোনাম:
শিরোনাম:
বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ জাপানের, তৈরি হতে পারে ২ লাখ কর্মসংস্থান উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাতাসের গতি ১৪০ কিমি খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, উচ্ছেদ অর্ধশতাধিক স্থাপনা এলডিসি উত্তরণের সঙ্গে তাল মিলিয়ে নাগরিক সেবার মান বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী গফরগাঁওয়ে তিস্তা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচল বন্ধ আজ রাতে ঘোষণা ব্যালন ডি’অরজয়ীর নাম, কার হাতে উঠবে ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট? ফেসবুক লাইভের ঘটনায় ভালুকায় আওয়ামীলীগ সমর্থক নারী গ্রেপ্তার নৈতিক অবক্ষয় রোধে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গুরুত্ব দিবে : শিক্ষামন্ত্রী মানিক পশারীর দাফন নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সোহেল রানা সরকার অনুমতি দিলে ক্রসফায়ার প্রয়োজন হলে সেটাই করব: আইজিপি

এলডিসি উত্তরণের সঙ্গে তাল মিলিয়ে নাগরিক সেবার মান বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সময় : Tuesday, October 27, 2026
সিলেট সদর ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ

বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সঙ্গে সামঞ্জস্য রেখে নাগরিক সেবা ও অবকাঠামোগত সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বাংলাদেশ আর তিন বছর পর এলডিসি তালিকা থেকে উত্তরণ করবে। এ লক্ষ্য সামনে রেখে দেশের নাগরিক সেবার মান উন্নত করতে হবে।

 

মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর তালতলায় সিলেট সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সিলেটের জনসংখ্যা ও বসতির ঘনত্ব বাড়ার সঙ্গে সঙ্গে আধুনিক নাগরিক সেবার চাহিদাও বাড়ছে। এ অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ দেশে-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন। বিশেষ করে সিলেট অঞ্চলের লক্ষাধিক মানুষ বিদেশে বসবাস করায় তাঁরা বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক সেবা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেছেন। এ কারণে সিলেটে আধুনিক ও মানসম্মত নাগরিক সেবা নিশ্চিত করা জরুরি।

 

বাণিজ্যমন্ত্রী

 

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সেবার মান বাড়ানোর পাশাপাশি সেবা প্রক্রিয়াকে সহজ, স্বচ্ছ ও কার্যকর করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে গঠিত কমিটির সভাপতি হিসেবে তিনিও এ বিষয়ে কাজ করছেন বলে জানান তিনি।

সিলেট সদর ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণকাজ নির্ধারিত ১৫ মাসের মধ্যে শেষ করার তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, এ প্রকল্পের সঙ্গে পুরো এলাকার মানুষের নিরাপত্তা জড়িত। ফায়ার সার্ভিসের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় কাজ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় তাঁদের প্রাণও দিতে হয়। তাঁদের শ্রম, নিষ্ঠা ও আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে ঝুঁকি নিয়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার এবং গণপূর্ত অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী ওয়াসিফ আহমদ।

এ সময় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ আবহাওয়া অধিদপ্তর ইউএনজিএ ৮১তম অধিবেশন ইউরোপীয় ফুটবল ইশরাক হোসেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৬ ককরোচ জনতা পার্টি কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রিকেট সংবাদ জলবায়ু পরিবর্তন জাতিসংঘ সাধারণ পরিষদ জাতীয় সংবাদ জামায়াতে ইসলামী জ্ঞানেশ কুমার ডোনাল্ড ট্রাম্প তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রযুক্তি সংবাদ ফুটবল খবর ফুটবল সংবাদ ফ্রান্সে বিক্ষোভ বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ সংবাদ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শিক্ষা সংবাদ বিএনপি বিনোদন সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভারতের নির্বাচন কমিশন মধ্যপ্রাচ্য সংকট ময়মনসিংহ মাদকবিরোধী অভিযান ময়মনসিংহের খবর রাহুল গান্ধী রিয়াল মাদ্রিদ রুহুল কবির রিজভী লিওনেল মেসি শিক্ষা মন্ত্রণালয় স্থানীয় সরকার নির্বাচন

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর