November 6, 2026, 7:19 pm
শিরোনাম:
শিরোনাম:
পর্তুগালের জার্সিতে ২৩ বছরের অধ্যায়ের সমাপ্তি, রোনালদোর বিদায়ে এক যুগের অবসান হরমুজ প্রণালীতে ভারত-চীনসহ চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান ঢাকার বাজারে কমেছে কাঁচা মরিচ-পেঁয়াজের দাম, চড়া মাছের বাজার কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ড অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, পুলিশের হামলার তদন্তে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ৩৫ কারখানায় ছুটি নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল ২০২৭ এশিয়ান কাপ ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু, একজনের নামে সর্বোচ্চ পাঁচটি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ‘মিস্টার ভেটো’ হয়ে উঠব: ট্রাম্প

হরমুজ প্রণালীতে ভারত-চীনসহ চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

সোহানূর রহমান
সময় : Friday, November 6, 2026
হরমুজ প্রণালীতে ভারত-চীনসহ

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে ভারত, চীন, ইরাক ও কাতারকে বিশেষ ছাড় দিয়েছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ আইনপ্রণেতার দাবি, এই চার দেশের জাহাজ এখন ইরানের আরোপিত বিধিনিষেধ ছাড়াই প্রণালীটি অতিক্রম করতে পারবে। এমনকি যুক্তরাষ্ট্রের বাহিনীও এসব দেশের জাহাজ আটকে দিচ্ছে না বলে জানিয়েছেন তিনি।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির উপপ্রধান আমির হায়াত মোকাদ্দাম ইরানি সংবাদমাধ্যম আইএসএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। তাঁর ভাষ্য, তেহরান চারটি দেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ ও কৌশলগত সম্পর্ক বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে।

হায়াত মোকাদ্দাম জানান, ভারতীয় জাহাজ চলাচলে ছাড় দেওয়ার অন্যতম উদ্দেশ্য হলো ভারত থেকে ইরানের জীবনরক্ষাকারী ওষুধ ও চিকিৎসাসামগ্রী আমদানির পথ সহজ রাখা। অন্যদিকে চীনা জাহাজকে ছাড় দেওয়ার পেছনে বেইজিংয়ের রাজনৈতিক সমর্থন ধরে রাখার বিষয়টি কাজ করেছে।

 

 

তিনি আরও জানান, ভারত ও চীনের জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার ক্ষেত্রে ইরানকে ট্রানজিট ফি দিতে হয়। তবে কাতারের জাহাজ চলাচলের জন্য কোনো মাশুল নেওয়া হচ্ছে না। ইরাকি জাহাজের ক্ষেত্রে কোনো ট্রানজিট ফি নেওয়া হয় কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু জানাননি।

 

কেন গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী?

 

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) উল্লেখযোগ্য অংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মতো জ্বালানিসমৃদ্ধ দেশগুলোর আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। এর প্রভাবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। ইরান জলপথটিতে কঠোর বিধিনিষেধ আরোপ করে। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও সেখান থেকে বের হওয়া জাহাজের ওপর নৌ অবরোধ আরোপ করে।

 

সূত্র: আল জাজিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ ইউএনজিএ ৮১তম অধিবেশন ইউরোপীয় ফুটবল ইশরাক হোসেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৬ ককরোচ জনতা পার্টি কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রিকেট সংবাদ জাতিসংঘ সাধারণ পরিষদ জাতীয় সংবাদ জামায়াতে ইসলামী জ্ঞানেশ কুমার ডোনাল্ড ট্রাম্প ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তারেক রহমান নাজমুল হোসেন শান্ত পোশাকশ্রমিক আন্দোলন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রযুক্তি সংবাদ ফুটবল খবর ফুটবল সংবাদ ফ্রান্সে বিক্ষোভ বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ সংবাদ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শিক্ষা সংবাদ বার্সেলোনা বিএনপি বিএনপি সরকার বিনোদন সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বেনিয়ামিন নেতানিয়াহু ভারতের নির্বাচন কমিশন মধ্যপ্রাচ্য সংকট মাদকবিরোধী অভিযান ময়মনসিংহের খবর রাহুল গান্ধী রিয়াল মাদ্রিদ লিওনেল মেসি

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর