November 11, 2026, 12:54 am
শিরোনাম:
শিরোনাম:
অভিষেকেই দুই তরুণের ফিফটি, রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের তেলের দাম কমতেই বাড়ল স্বর্ণের দাম যুক্তরাষ্ট্রের হামলার হুমকি, ইরানে অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি নিয়ে যা বললেন আসিফ নজরুল পুলিশের আশ্বাসে সাগরের স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার প্রতিবাদে অনশন প্রত্যাহার প্রথম খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয়বারের মতো লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জিতেছেন মেসি হৃদয়ের ডাবল সেঞ্চুরির পর ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের দাপট, চাপে বাংলাদেশ সাত ব্যান্ডের গানে মাতল মানিক মিয়া অ্যাভিনিউ, বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়ের আরও কাছে ভারত

ইরানকে চুক্তি নাকি সংঘাত; দুই পথের বার্তা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
সময় : Wednesday, September 23, 2026

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে ইরানের সামনে চুক্তি অথবা আরও বড় সংঘাত। এমন দুই সম্ভাবনার কথা তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছালে ইরান পুনর্গঠন করে আরও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হওয়ার সুযোগ পেতে পারে। অন্যদিকে চুক্তি না হলে দেশটির বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানকে নিয়ে তার সামনে এখন একটি ‘বড় সিদ্ধান্ত’ রয়েছে। তার ভাষায়, ইরানের সঙ্গে এমন একটি চুক্তি হতে পারে, যার মাধ্যমে দেশটি পুনর্গঠনের সুযোগ পাবে এবং মধ্যপ্রাচ্য কিংবা বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে পরিণত হতে পারবে।

তবে চুক্তি না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেন তিনি। ট্রাম্প বলেন, তিনি ইরানের ইসলামি প্রজাতন্ত্রকে দ্রুত ধ্বংস করার পথে যাবেন কি না, সেটিও তাকে বিবেচনা করতে হচ্ছে। একই সঙ্গে তিনি এমন কঠোর ভাষায় প্রশ্ন তোলেন- ইরানকে কি এমন এক ‘নরকের’দিকে ঠেলে দেওয়া হবে, যেখানে টিকে থাকার কোনো সুযোগ থাকবে না এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় হওয়ার কোনো আশা থাকবে না।

ট্রাম্পের বক্তব্যে ইরানের পারমাণবিক কর্মসূচিও গুরুত্ব পায়। তিনি আবারও বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র এর আগে পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং আঞ্চলিক সন্ত্রাসবাদে সমর্থন বন্ধের বিনিময়ে ইরানকে অর্থনৈতিক সহযোগিতার প্রস্তাব দিয়েছিল।

তবে কঠোর হুঁশিয়ারির পাশাপাশি কূটনৈতিক সমাধানের সম্ভাবনার কথাও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত ইরানের সঙ্গে একটি চুক্তি হবে। তাঁর ধারণা, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান আলোচনায় আরও আগ্রহী হতে পারে।

এদিকে, ট্রাম্পের ভাষণের পর জাতিসংঘের অধিবেশনের পার্শ্ববর্তী সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগের খবর পাওয়া গেছে। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। মার্কিন প্রেসিডেন্টও পরে আলোচনাটিকে ‘খুব ভালো’ও ‘ফলপ্রসূ’ বলে উল্লেখ করেন এবং সমঝোতার দিকে অগ্রগতির আশা প্রকাশ করেন।

ইরানের পক্ষ থেকে আলোচনায় কয়েকটি শর্তের বিষয়ও উঠে এসেছে। দেশটির কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সামরিক চাপ কমানো, ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ প্রত্যাহার এবং আটকে থাকা ইরানি সম্পদ ছাড়ের মতো বিষয়কে গুরুত্ব দিচ্ছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়টিও আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

ফলে ট্রাম্পের জাতিসংঘের ভাষণের পর ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও নতুন করে গুরুত্ব পেয়েছে। তবে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের মতপার্থক্য, পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে সমঝোতা কতটা সম্ভব হবে, তা এখনো অনিশ্চিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ ইউএনজিএ ৮১তম অধিবেশন ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ইশরাক হোসেন কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রিকেট সংবাদ জাতিসংঘ সাধারণ পরিষদ জাতীয় সংবাদ জামায়াতে ইসলামী জ্ঞানেশ কুমার টেস্ট ক্রিকেট ডোনাল্ড ট্রাম্প ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তারেক রহমান নাজমুল হোসেন শান্ত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রযুক্তি সংবাদ ফুটবল খবর ফুটবল সংবাদ ফ্রান্সে বিক্ষোভ বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ সংবাদ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শিক্ষা সংবাদ বিএনপি বিএনপি সরকার বিনোদন সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বেনিয়ামিন নেতানিয়াহু ভারতের নির্বাচন কমিশন মধ্যপ্রাচ্য সংকট মাদকবিরোধী অভিযান ময়মনসিংহের খবর রাহুল গান্ধী রিয়াল মাদ্রিদ রুপার দাম লিওনেল মেসি স্বর্ণের দাম

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর