রোববার (১ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির তৎকালীন আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় বিএনপি। ওই কমিটিতে আহ্বায়কের দায়িত্বে ছিলেন আমিনুল ইসলাম এবং সদস্যসচিব ছিলেন মো. মোস্তফা জামান।
তৎকালীন কমিটি বিলুপ্তির বিষয়ে বিএনপির পক্ষ থেকে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। তবে শিগগিরই নতুন কমিটি ঘোষণার কথা জানিয়েছিল দলটি।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মীর নাম আলোচনায় আসার পর দলটির সাংগঠনিক পর্যায়ে পরিবর্তনের বিষয়টি সামনে আসে।