October 12, 2026, 7:50 am
শিরোনাম:
শিরোনাম:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪ নানা পাটেকারের মৃত্যুর পর পুরোনো বিতর্ক নিয়ে নতুন করে মুখ খুলেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম পেসার হিসেবে হাসানের হ্যাটট্রিক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি-সেতু বিশ্ববাজারে পিসি সরবরাহ কমল ২১ শতাংশ, চাপে অ্যাপল-এইচপিও জাতিসংঘের উদ্বেগকে ‘অযাচিত হস্তক্ষেপ’ বলল মোদী সরকার কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী তাজমিনকে হ’ত্যা আসল রহস্য প্রকাশ রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকা থেকে পাঁচ ফ্লাইট বাতিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে দামি একাদশে তিন আর্জেন্টাইন, ব্রাজিলের কতজন দেখে নিন

স্কুলে ভর্তি পরীক্ষা ফিরিয়ে আনার দাবিতে ময়মনসিংহে মানববন্ধনে হুঁশিয়ারি দেন

নিজস্ব প্রতিবেদক
সময় : Tuesday, September 29, 2026

সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক ভর্তি পরীক্ষা পুনরায় চালুর দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ অভিভাবক ও শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক খায়রুল ইসলাম বলেন, লটারি পদ্ধতিতে শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হচ্ছে না। দীর্ঘদিন পড়াশোনা ও প্রস্তুতি নেওয়ার পরও শুধু লটারির মাধ্যমে বিদ্যালয়ে ভর্তির সুযোগ নির্ধারিত হওয়ায় অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত বিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলে দাবি করেন তিনি।

অভিভাবকরা বলেন, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পরিবর্তে শুধু ভাগ্যের ওপর ভর্তি নির্ভর করা উচিত নয়। শিক্ষা ব্যবস্থায় দীর্ঘমেয়াদি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়া প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, লটারি পদ্ধতির কারণে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও পড়াশোনার প্রতি আগ্রহ কমে যাচ্ছে। তাদের দাবি, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি বিদ্যালয়ে ভর্তির সুযোগ নিশ্চিত করতে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা চালু করা প্রয়োজন।

এ সময় আন্দোলনকারীরা তাদের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে আরও কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে ভর্তির প্রচলিত পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে শিক্ষা মন্ত্রণালয়ের ৬ আগস্টের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম শ্রেণিতে লটারি পদ্ধতি বহাল থাকবে এবং অন্যান্য শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

50MP Camera Phone Android 14 Phone Android 15 Phone Snapdragon 8 Elite Walton Smartphone 2025 Walton smartphone Bangladesh আন্তর্জাতিক কূটনীতি আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ আবহাওয়া অধিদপ্তর ইউএনজিএ ৮১তম অধিবেশন এশিয়ান গেমস ২০২৬ কৃত্রিম বুদ্ধিমত্তা খুলনা গাজী নজরুল ইসলাম চট্টগ্রাম চীন জলবায়ু পরিবর্তন জাতিসংঘ সাধারণ পরিষদ জামায়াতে ইসলামী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ফুটবল খবর বঙ্গোপসাগর বাংলাদেশ বাংলাদেশ-ভারত সম্পর্ক বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ফুটবল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ সংবাদ বাংলাদেশের রাজনীতি বিএনপি ব্রাজিল ফুটবল ভারী বৃষ্টি ভিনিসিয়ুস জুনিয়র মধ্যপ্রাচ্য সংকট ময়মনসিংহ মরিয়ম খাতুন মোবাইল রিভিউ বাংলা ময়মনসিংহের খবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লিওনেল মেসি শিক্ষা মন্ত্রণালয় হামজা চৌধুরী

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর