November 6, 2026, 7:47 pm
শিরোনাম:
শিরোনাম:
পর্তুগালের জার্সিতে ২৩ বছরের অধ্যায়ের সমাপ্তি, রোনালদোর বিদায়ে এক যুগের অবসান হরমুজ প্রণালীতে ভারত-চীনসহ চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান ঢাকার বাজারে কমেছে কাঁচা মরিচ-পেঁয়াজের দাম, চড়া মাছের বাজার কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ড অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, পুলিশের হামলার তদন্তে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ৩৫ কারখানায় ছুটি নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল ২০২৭ এশিয়ান কাপ ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু, একজনের নামে সর্বোচ্চ পাঁচটি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ‘মিস্টার ভেটো’ হয়ে উঠব: ট্রাম্প

নবম বেতন কাঠামোর প্রজ্ঞাপন আজ, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা

নিজস্ব প্রতিবেদক
সময় : Saturday, September 19, 2026

দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের। জাতীয় বেতন স্কেল- ২০২৬ বা নবম বেতন কাঠামোর প্রজ্ঞাপন আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশ হতে পারে। সংশ্লিষ্ট সরকারি একটি সূত্র জানিয়েছে, দুপুরের পর নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন আনুষ্ঠানিকভাবে জারি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নবম জাতীয় পে স্কেল অনুমোদন করা হয়। নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে।

২০ গ্রেডই বহাল

নতুন জাতীয় বেতন স্কেলেও সরকারি চাকরিতে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হচ্ছে। এতে ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আর প্রথম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।

নতুন কাঠামোয় প্রথম থেকে ১১তম গ্রেড পর্যন্ত মূল বেতন দ্বিগুণ করার সিদ্ধান্ত রয়েছে। অন্যদিকে ২০তম গ্রেডে মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাতও কমিয়ে ১:১.৭৮ করার সিদ্ধান্ত হয়েছে।

থাকছে নতুন ভাতা

নতুন বেতন কাঠামোয় বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা প্রতিবন্ধী সন্তান ভাতা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সব গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য মোবাইল ভাতার ব্যবস্থাও থাকছে।

স্বল্প আয়ের কর্মচারীদের বিষয়টি বিবেচনায় নিয়ে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বাড়বে পেনশনও

নতুন পে স্কেলের প্রভাব পড়বে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশনেও। সিদ্ধান্ত অনুযায়ী, নিট পেনশনপ্রাপ্তদের বিভিন্ন স্তরে পেনশন বৃদ্ধির ব্যবস্থা রাখা হয়েছে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী—

  • মাসে ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন হলে ১০০ শতাংশ বৃদ্ধি;
  • ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত হলে ৭৫ শতাংশ বৃদ্ধি;
  • ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত হলে ৬৫ শতাংশ বৃদ্ধি;
  • ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত হলে ৬০ শতাংশ বৃদ্ধি;
  • ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন হলে ৫৫ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত রয়েছে।

২০৩০ সালের মধ্যে ‘এক গ্রেড এক পেনশন’

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সামরিক ও অসামরিক ক্ষেত্রে ‘এক গ্রেড এক পেনশন’ ব্যবস্থা ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। প্রয়োজনীয় তথ্যের ঘাটতি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিপুল আর্থিক ব্যয়ের কারণে এটি একবারে বাস্তবায়ন না করে ধাপে ধাপে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ধাপে ধাপে কার্যকর হবে নতুন বেতন কাঠামো

নতুন পে স্কেল একবারে পুরোপুরি কার্যকর করা হবে না। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে ধাপে ধাপে এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে মূল বেতন মোট তিন ধাপে কার্যকর হবে। আর বিভিন্ন ধরনের ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে একযোগে কার্যকর করার কথা রয়েছে।

নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন, বিভিন্ন ভাতা ও অবসর-পরবর্তী পেনশনে পরিবর্তন আসবে। তবে প্রজ্ঞাপন প্রকাশের পরই নতুন বেতন কাঠামোর চূড়ান্ত শর্ত, বাস্তবায়ন পদ্ধতি ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিতভাবে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ ইউএনজিএ ৮১তম অধিবেশন ইউরোপীয় ফুটবল ইশরাক হোসেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৬ ককরোচ জনতা পার্টি কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রিকেট সংবাদ জাতিসংঘ সাধারণ পরিষদ জাতীয় সংবাদ জামায়াতে ইসলামী জ্ঞানেশ কুমার ডোনাল্ড ট্রাম্প ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তারেক রহমান নাজমুল হোসেন শান্ত পোশাকশ্রমিক আন্দোলন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রযুক্তি সংবাদ ফুটবল খবর ফুটবল সংবাদ ফ্রান্সে বিক্ষোভ বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ সংবাদ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শিক্ষা সংবাদ বার্সেলোনা বিএনপি বিএনপি সরকার বিনোদন সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বেনিয়ামিন নেতানিয়াহু ভারতের নির্বাচন কমিশন মধ্যপ্রাচ্য সংকট মাদকবিরোধী অভিযান ময়মনসিংহের খবর রাহুল গান্ধী রিয়াল মাদ্রিদ লিওনেল মেসি

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর