October 12, 2026, 4:22 am
শিরোনাম:
শিরোনাম:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪ নানা পাটেকারের মৃত্যুর পর পুরোনো বিতর্ক নিয়ে নতুন করে মুখ খুলেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম পেসার হিসেবে হাসানের হ্যাটট্রিক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি-সেতু বিশ্ববাজারে পিসি সরবরাহ কমল ২১ শতাংশ, চাপে অ্যাপল-এইচপিও জাতিসংঘের উদ্বেগকে ‘অযাচিত হস্তক্ষেপ’ বলল মোদী সরকার কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী তাজমিনকে হ’ত্যা আসল রহস্য প্রকাশ রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকা থেকে পাঁচ ফ্লাইট বাতিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে দামি একাদশে তিন আর্জেন্টাইন, ব্রাজিলের কতজন দেখে নিন

জাতিসংঘের উদ্বেগকে ‘অযাচিত হস্তক্ষেপ’ বলল মোদী সরকার

আন্তর্জাতিক ডেস্ক
সময় : Sunday, October 11, 2026

ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকদের গণহারে আটকের ঘটনায় জাতিসংঘের উদ্বেগের জবাব দিয়েছে নয়াদিল্লি। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের এ উদ্বেগকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে ‘অযাচিত হস্তক্ষেপ’ হিসেবে অভিহিত করেছে দেশটি।

 

দিল্লিতে বড় ধরনের বিক্ষোভের আগে ও চলাকালে শত শত বিক্ষোভকারী, আন্দোলনের নেতা, আইনজীবী, সাংবাদিক এবং নাগরিক সমাজের সদস্যদের আটকের ঘটনায় উদ্বেগ জানিয়েছিল জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর)।

এর প্রতিক্রিয়ায় ভারত বলেছে, এ বিষয়ে জাতিসংঘের উদ্বেগ যথাযথ নয়। একই সঙ্গে বিশ্বের অন্যান্য স্থানে বড় আকারের বিক্ষোভের প্রতিও সংস্থাটির সমান মনোযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছে দেশটি। ভারতের জাতিসংঘবিষয়ক এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। দেশটির সংবিধানে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করা হয়েছে। শক্তিশালী প্রতিষ্ঠান, স্বাধীন বিচারব্যবস্থা ও মুক্ত গণমাধ্যম এ অধিকার সুরক্ষায় ভূমিকা রাখে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো ভারতেও জনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের ওপর যুক্তিসংগত বিধিনিষেধ রয়েছে। কর্তৃপক্ষ আইন অনুযায়ী দায়িত্ব পালন করে এবং কোনো অভিযোগের প্রতিকার চাওয়ার জন্য দেশটির আদালত সবার জন্য উন্মুক্ত।’

এর আগে শনিবার (১০ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের মুখপাত্র থামিন আল-খিতান এক বিবৃতিতে দিল্লিতে বড় বিক্ষোভের আগে ও চলাকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে গণহারে আটকের খবরে উদ্বেগ প্রকাশ করেন। আটক ব্যক্তিদের মধ্যে বিক্ষোভকারী, আন্দোলনের নেতা, নাগরিক সমাজের সদস্য, আইনজীবী ও সাংবাদিক রয়েছেন বলে জানান তিনি।

এ সময় ভারতীয় কর্তৃপক্ষের প্রতি শান্তিপূর্ণ সমাবেশের অধিকার পুরোপুরি সম্মান ও নিশ্চিত করার আহ্বান জানায় জাতিসংঘ। ককরোচ জনতা পার্টির সমর্থকদের বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয় পুলিশ। যন্তর মন্তরে সমাবেশের অনুমতি চেয়ে সিজেপির করা আবেদনও প্রত্যাখ্যান করা হয়।

বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পর শনিবার সকালে দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক এবং আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে আটক করা হয়।

এ ছাড়া সিজেপির সমর্থকদের দিল্লিতে আসা ঠেকাতে ইন্টারনেট ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়। একই সঙ্গে দিল্লি মেট্রো, বাস ও রেল যোগাযোগের ওপরও বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে পুলিশ।

পরে আটক ব্যক্তিদের অধিকাংশকে ছেড়ে দেওয়া হলেও সিজেপির শীর্ষ নেতাদের কয়েকজন এবং ইউটিউবার ধ্রুব রাঠী তখনো আটক ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

50MP Camera Phone Android 14 Phone Android 15 Phone Snapdragon 8 Elite Walton Smartphone 2025 Walton smartphone Bangladesh আন্তর্জাতিক কূটনীতি আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ আবহাওয়া অধিদপ্তর ইউএনজিএ ৮১তম অধিবেশন এশিয়ান গেমস ২০২৬ কৃত্রিম বুদ্ধিমত্তা খুলনা গাজী নজরুল ইসলাম চট্টগ্রাম চীন জলবায়ু পরিবর্তন জাতিসংঘ সাধারণ পরিষদ জামায়াতে ইসলামী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ফুটবল খবর বঙ্গোপসাগর বাংলাদেশ বাংলাদেশ-ভারত সম্পর্ক বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ফুটবল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ সংবাদ বাংলাদেশের রাজনীতি বিএনপি ব্রাজিল ফুটবল ভারী বৃষ্টি ভিনিসিয়ুস জুনিয়র মধ্যপ্রাচ্য সংকট ময়মনসিংহ মরিয়ম খাতুন মোবাইল রিভিউ বাংলা ময়মনসিংহের খবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লিওনেল মেসি শিক্ষা মন্ত্রণালয় হামজা চৌধুরী

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর