November 27, 2026, 10:29 am
শিরোনাম:
শিরোনাম:
শেষ পর্যন্ত ভোটে শীর্ষে থেকেও কেন ৩০ জায়গা হলো না মাহির? ২০২৮ কোপা আমেরিকার আসরও বসছে যুক্তরাষ্ট্রে চ্যাম্পিয়নস লিগে ইয়ামালকে পাচ্ছে না বার্সেলোনা ব্রেন টিউমারের চিকিৎসার পর নাটকে ফিরেই বাজিমাত, তানিয়া বৃষ্টির প্রশংসায় দর্শকেরা ভারতকে হতাশায় ডুবিয়ে ম‍্যাচ বাঁচালো নিউজিল‍্যান্ড কোস্টারিকাকে ‘সেভেন আপ’ খাইয়ে বছর শেষ করল আর্জেন্টিনা মিস ইউনিভার্সে দর্শকের ভোটে সেরা ৩০-এ মাহি , র‌্যাম্পেও নজর কাড়ছেন বাংলাদেশের প্রতিনিধি এবার আইপিএল থেকেও অবসরে ধোনি ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল ৬ ক্যাচ নিয়ে লিটনের নতুন রেকর্ড, বিশ্বরেকর্ডের হাতছানি

রাজনৈতিক পরিচয়ে অপরাধীদের অনৈতিক সুবিধা নেওয়া বন্ধে করবে সরকার : ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক
সময় : Friday, October 9, 2026

রাজনৈতিক পরিচয় ব্যবহার করে মাদক কারবারিসহ কোনো অপরাধী যাতে অনৈতিক সুবিধা নিতে না পারে, সে বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, অপরাধীদের কোনো প্রকৃত রাজনৈতিক পরিচয় নেই; তারা মূলত সুবিধাবাদী। যেখানে অপরাধ করে বেশি সুবিধা পাওয়া যায়, সেখানেই তারা যুক্ত হয়।

 

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক আন্দোলন’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, যারা অপরাধের সঙ্গে জড়িত, তারা মূলত সুবিধাবাদী। নিজেদের স্বার্থে তারা বিভিন্ন পরিচয় ব্যবহার করতে পারে। অপরাধ করে সুবিধা পাওয়ার সুযোগ যেখানে বেশি, তারা সেখানেই যুক্ত হওয়ার চেষ্টা করে।

রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপরাধীদের অনৈতিক সুবিধা নেওয়া বন্ধে সরকারের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের প্রচেষ্টা রয়েছে। প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের পর্যায় থেকেও এ ধরনের অপচেষ্টা বন্ধে কাজ করা হচ্ছে। তবে সবকিছু নিখুঁতভাবে হচ্ছে কিংবা সব জায়গায় পরিস্থিতি ঠিক রয়েছে; এমন দাবি তিনি করছেন না।

 

মাদক নিয়ন্ত্রণে রাজনৈতিক হস্তক্ষেপ নেই: প্রতিমন্ত্রী

মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এবং পুলিশ ও মাঠ প্রশাসনের ওপর রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, সরকারের পক্ষ থেকে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করা হচ্ছে না।

তিনি বলেন, সরকারের পরিধি অনেক বড় এবং এর সঙ্গে বহু ব্যক্তি সম্পৃক্ত। সবাই একই চিন্তা-চেতনা নিয়ে একইভাবে কাজ করছেন; এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। কারও বিরুদ্ধে অপরাধের অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ সীমিত।

সরকারের সঙ্গে সম্পৃক্ত কেউ অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারেন কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তবে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

 

ছায়া সংসদে বিজয়ী বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলন বেশি কার্যকর’ – বিষয়টির ওপর আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশ নেওয়া বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিজয়ী হয়েছে। প্রতিযোগিতায় বিরোধী দল হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজকে পরাজিত করে বিশ্ববিদ্যালয়টি জয়লাভ করে।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক জামিউল আহসান শিপু, নাদিয়া শারমিন, মো. আতিকুর রহমান ও মিরাজ মাহবুব ইফতি।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ইশরাক হোসেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৬ কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রিকেট সংবাদ চ্যাম্পিয়নস লিগ জাতিসংঘ সাধারণ পরিষদ জাতীয় সংবাদ জামায়াতে ইসলামী টেস্ট ক্রিকেট ডোনাল্ড ট্রাম্প ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তারেক রহমান নাজমুল হোসেন শান্ত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রযুক্তি সংবাদ ফুটবল খবর ফুটবল সংবাদ ফ্রান্সে বিক্ষোভ বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ফুটবল বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ সংবাদ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শিক্ষা সংবাদ বার্সেলোনা বিএনপি বিনোদন সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্রাজিল ফুটবল ভিনিসিয়ুস জুনিয়র মধ্যপ্রাচ্য সংকট মাদকবিরোধী অভিযান মুশফিকুর রহিম ময়মনসিংহের খবর রাহুল গান্ধী লিওনেল মেসি লিটন দাস

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর