October 11, 2026, 11:59 pm
শিরোনাম:
শিরোনাম:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪ নানা পাটেকারের মৃত্যুর পর পুরোনো বিতর্ক নিয়ে নতুন করে মুখ খুলেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম পেসার হিসেবে হাসানের হ্যাটট্রিক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি-সেতু বিশ্ববাজারে পিসি সরবরাহ কমল ২১ শতাংশ, চাপে অ্যাপল-এইচপিও জাতিসংঘের উদ্বেগকে ‘অযাচিত হস্তক্ষেপ’ বলল মোদী সরকার কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী তাজমিনকে হ’ত্যা আসল রহস্য প্রকাশ রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকা থেকে পাঁচ ফ্লাইট বাতিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে দামি একাদশে তিন আর্জেন্টাইন, ব্রাজিলের কতজন দেখে নিন

আন্দলনের পরেও কত বছরের জন্য চট্টগ্রাম বন্দরের দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

অনলাইন ডেস্ক
সময় : Thursday, October 8, 2026

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রতিষ্ঠানটির সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কনসেশন চুক্তি স্বাক্ষর হয়েছে।

 

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশ মিলনায়তনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুক্তিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এইচ ই ইসা কারিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় আন্তর্জাতিকভাবে প্রচলিত ‘ল্যান্ডলর্ড মডেল’-এ এনসিটি পরিচালিত হবে। এ মডেলে টার্মিনালের মালিকানা ও সার্বিক নিয়ন্ত্রণ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছেই থাকবে। আর নির্দিষ্ট মেয়াদের জন্য টার্মিনালের পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও বাণিজ্যিক কার্যক্রমের দায়িত্ব পালন করবে ডিপি ওয়ার্ল্ড।

 

১৫ বছরে ১৫ কোটি ডলার বিনিয়োগ

চুক্তির ১৫ বছরের মেয়াদে এনসিটিতে প্রায় ১৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে ডিপি ওয়ার্ল্ড। এই অর্থের মধ্যে অগ্রিম অর্থপ্রদান, টার্মিনাল আধুনিকায়ন, নতুন যন্ত্রপাতি সংযোজন, বিদ্যমান সরঞ্জাম হালনাগাদ এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ব্যয় অন্তর্ভুক্ত থাকবে।

বিনিয়োগের একটি উল্লেখযোগ্য অংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই হিসেবে বাংলাদেশে আসবে বলে জানানো হয়েছে।

চুক্তি অনুযায়ী, এনসিটির পরিচালনা, যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ ও মেরামতের দায়িত্বও থাকবে ডিপি ওয়ার্ল্ডের ওপর। কনসেশন মেয়াদে এসব খাতে বাংলাদেশ সরকার বা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে না।

 

রাজস্বের অংশ পাবে চট্টগ্রাম বন্দর

কনসেশন চুক্তিতে রাজস্ব ভাগাভাগির ব্যবস্থাও রাখা হয়েছে। এনসিটিতে হ্যান্ডলিং হওয়া প্রতিটি টিইইউ (২০ ফুট সমমানের কনটেইনার) থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাজস্বের একটি অংশ পাবে।

চুক্তি অনুযায়ী, প্রতি টিইইউ থেকে বন্দর কর্তৃপক্ষের রয়্যালটি বা রাজস্বের অংশ ৪০ শতাংশ থেকে সর্বোচ্চ ৬৭ শতাংশ পর্যন্ত হতে পারে। টার্মিনালের গড় আয় বাড়ার সঙ্গে সঙ্গে বন্দর কর্তৃপক্ষের রাজস্বের অংশও বাড়বে বলে জানানো হয়েছে।

এর ফলে টার্মিনালের কার্যক্রম সম্প্রসারণ ও আয় বৃদ্ধির সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের রাজস্ব প্রাপ্তির পরিমাণও বাড়ার সুযোগ তৈরি হবে।

 

কর্মীদের ছাঁটাই না করার সিদ্ধান্ত

এনসিটির বর্তমান কর্মীদের নিয়েও চুক্তিতে ব্যবস্থা রাখা হয়েছে। চুক্তি কার্যকর হওয়ার পর টার্মিনালে কর্মরত কোনো কর্মীকে ছাঁটাই করা হবে না বলে জানানো হয়েছে।

বিদ্যমান কর্মীদের পর্যায়ক্রমে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কাঠামোর নতুন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হবে। একই সঙ্গে তাদের বিদ্যমান বেতন-ভাতা কমানো হবে না বলেও জানানো হয়েছে।

কনসেশন মেয়াদে স্থানীয় কর্মীদের দক্ষতা উন্নয়ন ও আধুনিক টার্মিনাল পরিচালনার সঙ্গে তাদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেওয়া হবে।

 

আধুনিক প্রযুক্তি ও অটোমেশন

এনসিটি পরিচালনায় আন্তর্জাতিক স্বাস্থ্য, নিরাপত্তা, সুরক্ষা ও পরিবেশগত মানদণ্ড বাস্তবায়ন করবে ডিপি ওয়ার্ল্ড। বিশ্বের বিভিন্ন দেশে ৬০টির বেশি বন্দরের টার্মিনাল পরিচালনার অভিজ্ঞতা রয়েছে প্রতিষ্ঠানটির।

এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এনসিটির পরিচালন দক্ষতা বাড়ানো এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

উন্নত টার্মিনাল ব্যবস্থাপনা, অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জাহাজ ও পণ্যবাহী ট্রাকের টার্নঅ্যারাউন্ড সময় কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে। ধাপে ধাপে ট্রাকের টার্নঅ্যারাউন্ড সময় ৯০ মিনিটে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

একই সঙ্গে কাগজবিহীন কার্যক্রম চালু ও অটোমেশনের মাধ্যমে আমদানি-রপ্তানি প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করার উদ্যোগ নেওয়া হবে।

 

মেয়াদ শেষে বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর

কনসেশন চুক্তির ১৫ বছরের মেয়াদ শেষ হলে এনসিটি আবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এর পাশাপাশি কনসেশন চলাকালে প্রযুক্তি, পরিচালন পদ্ধতি ও কারিগরি জ্ঞান স্থানীয় কর্মীদের মধ্যে স্থানান্তরের ওপর গুরুত্ব দেওয়া হবে। এর ফলে দীর্ঘমেয়াদে বাংলাদেশের নিজস্ব জনবলের দক্ষতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, এনসিটির পরিচালনায় আন্তর্জাতিক অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি যুক্ত হলে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা ও পরিচালন দক্ষতা বাড়তে পারে। একই সঙ্গে লজিস্টিকস খাতের সক্ষমতা বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রেও এ উদ্যোগ ভূমিকা রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

50MP Camera Phone Android 14 Phone Android 15 Phone Snapdragon 8 Elite Walton Smartphone 2025 Walton smartphone Bangladesh আন্তর্জাতিক কূটনীতি আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ আবহাওয়া অধিদপ্তর ইউএনজিএ ৮১তম অধিবেশন এশিয়ান গেমস ২০২৬ কৃত্রিম বুদ্ধিমত্তা খুলনা গাজী নজরুল ইসলাম চট্টগ্রাম চীন জলবায়ু পরিবর্তন জাতিসংঘ সাধারণ পরিষদ জামায়াতে ইসলামী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ফুটবল খবর বঙ্গোপসাগর বাংলাদেশ বাংলাদেশ-ভারত সম্পর্ক বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ফুটবল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ সংবাদ বাংলাদেশের রাজনীতি বিএনপি ব্রাজিল ফুটবল ভারী বৃষ্টি ভিনিসিয়ুস জুনিয়র মধ্যপ্রাচ্য সংকট ময়মনসিংহ মরিয়ম খাতুন মোবাইল রিভিউ বাংলা ময়মনসিংহের খবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লিওনেল মেসি শিক্ষা মন্ত্রণালয় হামজা চৌধুরী

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর