October 26, 2026, 9:10 pm
শিরোনাম:
শিরোনাম:
আজ রাতে ঘোষণা ব্যালন ডি’অরজয়ীর নাম, কার হাতে উঠবে ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট? ফেসবুক লাইভের ঘটনায় ভালুকায় আওয়ামীলীগ সমর্থক নারী গ্রেপ্তার নৈতিক অবক্ষয় রোধে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গুরুত্ব দিবে : শিক্ষামন্ত্রী মানিক পশারীর দাফন নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সোহেল রানা সরকার অনুমতি দিলে ক্রসফায়ার প্রয়োজন হলে সেটাই করব: আইজিপি বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, নজর ফেডের সুদের সিদ্ধান্তে সাঈদীকে ‘আল্লাহর ওলি’ বললেন মানিক পশারীর বোন মাত্র ৩ কোটি রুপির সিনেমার বিশ্বজুড়ে আয় ১১৭ কোটি আজকের এল ক্লাসিকো: বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ মহারণ বাংলাদেশে আদানি পাওয়ারের মুনাফা বেড়েছে ১৪১ শতাংশ, ৯ হাজার ১২৫ কোটি টাকা

ফেসবুক লাইভের ঘটনায় ভালুকায় আওয়ামীলীগ সমর্থক নারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
সময় : Monday, October 26, 2026

Table of Contents

ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে বিএনপি সরকারকে নিয়ে সমালোচনার অভিযোগে আটক সাথী আক্তার (৩০) নামের এক নারীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। তবে তাঁর ফেসবুক লাইভের ভিডিও পর্যালোচনা করে সরকারবিরোধী কোনো বক্তব্য পাননি বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।

 

সোমবার দুপুরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় সাথী আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় বলে জানান ওসি। সাথী স্থানীয় ‘সাথী বিউটি পার্লার’-এর মালিক ও আওয়ামীলীগ সমর্থক। তিনি স্থানীয় বাসিন্দা আমজাদ আলীর মেয়ে।

ওসি জাহিদুল ইসলাম বলেন, তিনি ওই নারীর ফেসবুক লাইভের পুরো ভিডিও চারবার পর্যালোচনা করেছেন। সেখানে সরকারবিরোধী বক্তব্য বা সরকারের সমালোচনামূলক কোনো বিষয় পাননি। তাঁর ভাষ্য, এ ধরনের বক্তব্য ওই নারীর বাকস্বাধীনতার মধ্যে পড়ে। পুরো ভিডিও না দেখে গুজব ছড়ানোর কারণে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 

বৈদ্যুতিক তার চুরির ঘটনায় লাইভে ক্ষোভ

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রোববার বেলা ২টার দিকে ‘সাথী মেকওভার’ নামের একটি ফেসবুক আইডি থেকে দুটি লাইভ ভিডিও প্রকাশ করেন সাথী আক্তার। ভিডিও দুটির দৈর্ঘ্য ছিল যথাক্রমে ৫ মিনিট ২২ সেকেন্ড ও ৮ মিনিট ৮ সেকেন্ড।

 

 

ভালুকায় আওয়ামীলীগ সমর্থক

 

 

ভিডিওতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, “বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।”

ভিডিও দুটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে বিচার দাবি করেন বলে জানা গেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

পুলিশ জানায়, ভিডিও প্রকাশের পর মার্কেটের কয়েকজন ব্যবসায়ী সাথী আক্তারের সঙ্গে কথা বলতে গেলে তিনি তাঁদের সঙ্গে মারমুখী আচরণ করেন বলে অভিযোগ ওঠে। এতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ায় তাঁকে আটক করা হয়।

রোববার রাত ৮টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকা থেকে একদল লোক তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন বলে পুলিশ জানিয়েছে।

 

১৫১ ধারায় আদালতে পাঠানোর ব্যাখ্যা

 

ওসি জাহিদুল ইসলাম বলেন, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় সাথী আক্তারকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠানো হয়েছে। জামিনে মুক্ত হয়ে এলে তাঁর ব্যবসা পরিচালনায় কোনো সমস্যা হবে না বলে মার্কেটের ব্যবসায়ীরা তাঁকে আশ্বস্ত করেছেন বলেও জানান তিনি।

ময়মনসিংহ আদালত পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমান বলেন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা আমলযোগ্য অপরাধ প্রতিরোধের উদ্দেশ্যে পুলিশের প্রতিরোধমূলক ক্ষমতার সঙ্গে সম্পর্কিত। কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ সংঘটনের পরিকল্পনা করছেন বলে পুলিশের সন্দেহ হলে, সেই অপরাধ প্রতিরোধে তাঁকে গ্রেপ্তার করা যেতে পারে।

তিনি আরও বলেন, সাথী আক্তার জামিন পাবেন কি না, তা পুলিশের ফরওয়ার্ডিং প্রতিবেদন পর্যালোচনা করে বিচারক সিদ্ধান্ত নেবেন। প্রতিবেদন বিবেচনায় বিচারক চাইলে জামিন দিতে পারেন, আবার তা নামঞ্জুরও করতে পারেন।

ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। তবে ওসির বক্তব্য অনুযায়ী, সাথী আক্তারের লাইভ ভিডিওতে সরকারবিরোধী কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ আবহাওয়া অধিদপ্তর ইউএনজিএ ৮১তম অধিবেশন ইউরোপীয় ফুটবল ইশরাক হোসেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৬ ককরোচ জনতা পার্টি কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রিকেট সংবাদ জলবায়ু পরিবর্তন জাতিসংঘ সাধারণ পরিষদ জাতীয় সংবাদ জামায়াতে ইসলামী জ্ঞানেশ কুমার ডোনাল্ড ট্রাম্প তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রযুক্তি সংবাদ ফুটবল খবর ফুটবল সংবাদ ফ্রান্সে বিক্ষোভ বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ সংবাদ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শিক্ষা সংবাদ বিএনপি বিনোদন সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভারতের নির্বাচন কমিশন মধ্যপ্রাচ্য সংকট ময়মনসিংহ মাদকবিরোধী অভিযান ময়মনসিংহের খবর রাহুল গান্ধী রিয়াল মাদ্রিদ রুহুল কবির রিজভী লিওনেল মেসি শিক্ষা মন্ত্রণালয় স্থানীয় সরকার নির্বাচন

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর