সোমবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে মার্টিন লুথার কিং জুনিয়রের একটি বক্তব্য তুলে ধরেন নুসরাত। সেখানে ক্ষমতাকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনার সক্ষমতা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।
এর বাংলা অর্থ – ‘যথাযথভাবে বুঝলে ক্ষমতা হলো লক্ষ্য অর্জনের সক্ষমতা। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনতে যে শক্তির প্রয়োজন, সেটিই ক্ষমতা।’
মার্টিন লুথার কিং জুনিয়র ১৯৬৭ সালের ১৬ আগস্ট যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় সাউদার্ন ক্রিশ্চিয়ান লিডারশিপ কনফারেন্সে ‘Where Do We Go from Here?’ শিরোনামে ভাষণ দেন। ওই ভাষণে ক্ষমতা, সামাজিক পরিবর্তন ও নাগরিক অধিকার নিয়ে তাঁর বক্তব্য তুলে ধরা হয়। ভাষণটির অডিও ও প্রতিলিপি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মার্টিন লুথার কিং জুনিয়র রিসার্চ অ্যান্ড এডুকেশন ইনস্টিটিউটের সংগ্রহে সংরক্ষিত রয়েছে।
এদিকে, সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।