October 20, 2026, 10:03 am
শিরোনাম:
শিরোনাম:
ঈদগাঁও–ঈদগড় সড়কে একই দিনে দুই দফা ডাকাতির অভিযোগ ফ্রান্সের সহিংসতার জন্য অভিবাসীদের দায়ী করলেন ট্রাম্প, সীমান্ত বন্ধের আহ্বান রাজনৈতিকভাবে ফাঁসানো: ছেলের জন্মদিনে আদালতে সোহানা সাবা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: জবাবের অপেক্ষায় ঢাকা বগুড়া সিটি করপোরেশনে উন্নয়নের জোয়ার বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম, বাংলাদেশ দাম কত দেখে নিন ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে যে সমীকরণ বাংলাদেশের সামনে জিম্বাবুয়ের কাছে হারের পর বাংলাদেশের ক্রিকেটারদের জরিমানা করলো আইসিসি এআই প্রশিক্ষণে ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্ত বাদ দিল মেটা ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, শান্ত থাকার আহ্বান ম্যাক্রোঁর

নারী ও শিশুর প্রতি সহিংসতায় জিরো টলারেন্স, দ্রুত তদন্তের আহ্বান রাষ্ট্রপতির

অনলাইন ডেস্ক
সময় : Monday, October 12, 2026

নারী ও কন্যাশিশুর প্রতি নির্যাতন, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত, কার্যকর বিচার এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব অপরাধ প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

 

সোমবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বিদ্যালয়ে যাওয়া-আসার পথ, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ, অনলাইন জগৎ ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারী ও শিশুদের প্রতি সহিংসতার ঘটনায় দ্রুত তদন্ত, কার্যকর বিচার এবং আইনের কঠোর প্রয়োগের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, নারী ও কন্যাশিশুরা পিছিয়ে থাকলে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা, চিকিৎসা ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদান তুলে ধরে তিনি ছেলে ও মেয়ের সমান অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

কন্যাশিশুদের দক্ষ ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি। পাশাপাশি আত্মরক্ষার সক্ষমতা বাড়াতে কন্যাশিশুদের মার্শাল আর্ট শেখার প্রতিও উৎসাহিত করেন তিনি।

কন্যাশিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে রাষ্ট্রপতি বলেন, প্রতিটি কন্যাশিশুর নিরাপদে বেড়ে ওঠা, শিক্ষা গ্রহণ, দক্ষতা অর্জন এবং নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে নারী ও শিশুর নিরাপত্তা, সমান অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

Walton Smartphone 2025 আন্তর্জাতিক কূটনীতি আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ আবহাওয়া অধিদপ্তর ইউএনজিএ ৮১তম অধিবেশন এশিয়ান গেমস ২০২৬ ককরোচ জনতা পার্টি কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রিকেট সংবাদ জলবায়ু পরিবর্তন জাতিসংঘ সাধারণ পরিষদ জামায়াতে ইসলামী জ্ঞানেশ কুমার ড. মুহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্প তারেক রহমান নাজমুল হোসেন শান্ত নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রযুক্তি সংবাদ ফুটবল খবর বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শিক্ষা সংবাদ বিএনপি বিনোদন সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্রাজিল ফুটবল ভারতীয় রাজনীতি ভারতের নির্বাচন কমিশন ভিনিসিয়ুস জুনিয়র মধ্যপ্রাচ্য সংকট ময়মনসিংহ মাদকবিরোধী অভিযান ময়মনসিংহের খবর রাহুল গান্ধী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লিওনেল মেসি সরকারি প্রাথমিক বিদ্যালয়

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর