জিম্বাবুয়ের কাছে ওয়ানডেতে ৯৯ রানের বড় ব্যবধানে পরাজয়ের পর এবার আর্থিক শাস্তির মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। নির্ধারিত সময়ের মধ্যে বোলিংয়ের ওভার শেষ করতে না পারায় দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, স্লো ওভার রেটের কারণে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। এ নিয়মের আওতায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের একাদশে থাকা প্রত্যেক ক্রিকেটারকে ম্যাচ ফির ৫ শতাংশ অর্থ জরিমানা হিসেবে দিতে হবে।