‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। এর আগে ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এবার প্রায় পাঁচ মিনিটের একটি ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ভিডিওতে পাভেলকে দেখা যাচ্ছে বলে বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে। ভিডিওটি ফেসবুকের বিভিন্ন পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হলেও এর সত্যতা, ভিডিওটি কবে ধারণ করা হয়েছে কিংবা কোথায় ধারণ করা হয়েছে—এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ফলে ভিডিওতে থাকা ব্যক্তি বা ভিডিওটির প্রেক্ষাপট সম্পর্কে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর প্রায় ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। ভিডিওটি নিয়ে তখনও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা তৈরি হয়।
ওই সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলে পাভেল জানিয়েছিলেন, ভিডিওতে থাকা নারী তাঁর বান্ধবী। বিষয়টি নিয়ে তাঁর আর কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছিলেন তিনি।
এবার নতুন ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনা শুরু হয়েছে। তবে নতুন ভিডিওটি নিয়ে এখন পর্যন্ত পাভেলের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
/news24bd.tv