November 17, 2026, 8:30 pm
শিরোনাম:
শিরোনাম:
ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল ৬ ক্যাচ নিয়ে লিটনের নতুন রেকর্ড, বিশ্বরেকর্ডের হাতছানি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হৃদয়-লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশের ৪০০ পারিশ্রমিক জটিলতায় শাকিবের ‘সোলজার’, যা বললেন তানজিন তিশা সাফ ফাইনালের টিকিট মাত্র ২০০ টাকা, মুখোমুখি ভারত-পাকিস্তান নিউজিল্যান্ডের মাটিতে ভারতের দাপট, ওয়ানডে সিরিজ জয় ৩-১ ব্যবধানে ১৮ বছর পরও ভুটান হারল, ভারত ফাইনালে জাপানের কাছে ব্রাজিলের ঐতিহাসিক হার, ৫ মিনিটের ঝড়ে উল্টে গেল ম্যাচ ৫৬ তলা ভবন ‘শাহরুখজ রেসিডেন্সেস’ উদ্বোধন করলেন শাহরুখ খান ১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, লর্ডসে একমাত্র টেস্ট ২০২৭ সালে

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল

সোহানূর রহমান
সময় : Tuesday, November 17, 2026

Table of Contents

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল

সাম্বার ছন্দে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে সেলেসাওরা। ম্যাচে ব্রাজিলের জয়ের নায়ক রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। অসাধারণ পারফরম্যান্সে হ্যাটট্রিক করেছেন তিনি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। একের পর এক আক্রমণে সিঙ্গাপুরের রক্ষণভাগকে চাপে রাখেন ভিনিসিয়ুস, এন্দ্রিক ও এস্তেভাও। শুরুতেই গোলের দেখা পেয়ে যায় ব্রাজিল।

ম্যাচের ৮ মিনিটে ব্রুনো গিমারেসের পাস থেকে প্রথম গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র। এর ছয় মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এন্দ্রিকের সঙ্গে দারুণ বোঝাপড়ায় সিঙ্গাপুরের রক্ষণ ভেঙে দ্বিতীয়বারের মতো বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এরপর ২০ মিনিটে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন ভিনিসিয়ুস। এস্তেভাওয়ের পাস থেকে পাওয়া বল নিখুঁতভাবে জালে পাঠিয়ে প্রতিপক্ষের রক্ষণকে কার্যত অসহায় করে তোলেন তিনি।

ম্যাচের ৩১ মিনিটে চতুর্থ গোলটি করেন তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক। তাঁর দুর্দান্ত শটে আরও একবার কেঁপে ওঠে সিঙ্গাপুরের জাল। প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

বিরতির পরও আক্রমণের ধার কমায়নি সেলেসাওরা। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে পঞ্চম গোলটি করেন এস্তেভাও। ব্রুনো গিমারেসের ফ্রি-কিক থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করেন তিনি।

এরপর ৬৫ মিনিটে ব্যবধান ৬-০ করেন রায়ান। সতীর্থ অ্যালানের পাস থেকে বল পেয়ে সিঙ্গাপুরের গোলরক্ষককে পরাস্ত করেন এই তরুণ ফুটবলার।ম্যাচের ৭৪ মিনিটে আসে ব্রাজিলের সপ্তম গোল। অ্যালানের নেওয়া শট সিঙ্গাপুরের ডিফেন্ডার রাউল সুহাইমির গায়ে লেগে জালে ঢুকে যায়। ফলে আত্মঘাতী গোলের মাধ্যমে ৭-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় ব্রাজিলের।ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল

হারের পর বড় জয় ব্রাজিলের

সিঙ্গাপুরের বিপক্ষে এই জয় ব্রাজিলের জন্য ছিল স্বস্তির। এর আগে জাপানের বিপক্ষে ৩-২ গোলে হেরেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই হারের পর বড় জয় দিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিল দলটি।

ম্যাচে ব্রাজিলের ডাগআউটে ছিলেন না প্রধান কোচ কার্লো আনচেলত্তি। আগের ম্যাচে লাল কার্ড দেখায় সিঙ্গাপুরের বিপক্ষে ডাগআউটে দায়িত্ব পালন করতে পারেননি তিনি। তাঁর পরিবর্তে দলের দায়িত্ব সামলান সহকারী কোচ ফ্রান্সেসকো মাউরি।

সব মিলিয়ে ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, এন্দ্রিক ও এস্তেভাওয়ের গোল এবং রায়ানের দুর্দান্ত পারফরম্যান্সে বড় জয় পেয়েছে ব্রাজিল। বিশেষ করে ভিনিসিয়ুসের এমন বিধ্বংসী পারফরম্যান্স ব্রাজিল সমর্থকদের জন্য ছিল বাড়তি আনন্দের উপলক্ষ।

সাত গোলের এই জয় দিয়ে নিজেদের আক্রমণভাগের শক্তিমত্তার জানান দিয়েছে সেলেসাওরা। বিশ্ব ফুটবলে আবারও নিজেদের হারানো আধিপত্য ফিরে পাওয়ার লক্ষ্যে এমন পারফরম্যান্স ব্রাজিলের আত্মবিশ্বাস বাড়াবে নিঃসন্দেহে।

বোর্নমাউথ ফরোয়ার্ড রায়ানকে মিডফিল্ডে খেলিয়ে পরীক্ষা-নিরীক্ষার চমক দেখান আনচেলত্তি। ভিনিকে বল পেতে সাহায্য করতে খেলান বাঁ প্রান্তের মিডফিল্ডে। পোস্টে অভিষেক হয় লুকাস পেরির। গোটা ম্যাচে মাত্র একটি ছোটখাটো সেভ করায় বেশ আলসে এবং আরামদায়ক অভিষেকই হলো তোরিনো গোলকিপারের। তবে বছরের শেষ ম্যাচটি খেলার পর আনচেলত্তি সম্ভবত আর পরীক্ষা-নিরীক্ষা করবেন না। ২০৩০ বিশ্বকাপ সামনে রেখে এই ম্যাচ দিয়েই যে দল নিয়ে তাঁর পরীক্ষা-নিরীক্ষা শেষ হবে, তা জানিয়েছেন আগেই।

অর্থাৎ, আনচেলত্তি যে দলটি বানাতে চান তাঁর মূল কাঠামো তৈরির সময় শেষ হলো। তা, আদর্শ কাঠামো কি পাওয়া গেল? ২০২৬ বিশ্বকাপ থেকে স্কোরলাইন কিন্তু বলছে, ব্রাজিল দলটি ধীরে ধীরে ‘শক্তের ভক্ত নরমের যম’ হয়ে উঠছে! একটু শক্তিশালি কিংবা কেউ শক্ত হয়ে ঘুরে দাঁড়ালেই পারছে না। দুর্বল হলে ঠিক উল্টোটা। সিঙ্গাপুরের সঙ্গে আজ প্রথম সাক্ষাৎকেই তাঁরা যেভাবে স্মরণীয় করে রাখল!

বিশ্বকাপে মরক্কোর সঙ্গে ড্র ম্যাচ থেকে চোখ রাখলে দেখা যায়, হাইতি ও স্কটল্যান্ডের মতো দলের বিপক্ষে তিন গোল করেছে ব্রাজিল। কিন্তু জাপানের সঙ্গে জিততে হয়েছে কষ্ট করে, হারতে হয় নরওয়ের বিপক্ষে। তারপর প্রথম আন্তর্জাতিক বিরতিতে অস্ট্রেলিয়ার সঙ্গে এক ম্যাচে ড্র এবং অন্য ম্যাচে চার গোল করলেও হজম করেছে দুটি। কিন্তু তখন ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৩৮তম ভারতকে পেয়ে গোল করেছে চারটি।

এবার প্রথম প্রীতি ম্যাচে জাপান শেষ মুহূর্তেও হাল না ছাড়ায় হারতে হয় ব্রাজিলকে। এইসব অধারাবাহিকতার জাল ফুঁড়ে বেরিয়ে আসতে মরিয়া ব্রাজিলের সামনে আসলে সিঙ্গাপুরের দাঁড়ানোর কথা না। দলটির কোচ গ্যাভিন লি’কে সম্ভবত এ কারণেই ৭ গোল খেয়েও এতটুকু বিচলিত হতে দেখা গেল না। রাফিনিয়ার সঙ্গে আগের ম্যাচে লাল কার্ড দেখায় ব্রাজিলের ডাগআউটে দাঁড়াতে না পারা আনচেলত্তির মুখের রেখাচিত্রে তখন অন্য ছবি। সেটা কি ‘সেভেন আপ’ হাতে নিয়েও ভালোভাবে বছরটা শেষ করতে না পারার অতৃপ্তি?

সিঙ্গাপুরের বিপক্ষে এই জয় ব্রাজিলের জন্য ছিল স্বস্তির। এর আগে জাপানের বিপক্ষে ৩-২ গোলে হেরেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই হারের পর বড় জয় দিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিল দলটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ইশরাক হোসেন কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রিকেট সংবাদ চীন জাতিসংঘ সাধারণ পরিষদ জাতীয় সংবাদ জামায়াতে ইসলামী টেস্ট ক্রিকেট ডোনাল্ড ট্রাম্প ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তারেক রহমান নাজমুল হোসেন শান্ত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রযুক্তি সংবাদ ফুটবল খবর ফুটবল সংবাদ ফ্রান্সে বিক্ষোভ বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ফুটবল বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ সংবাদ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শিক্ষা সংবাদ বিএনপি বিনোদন সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েই চলেছে বিসিবি ব্রাজিল ফুটবল ভিনিসিয়ুস জুনিয়র মধ্যপ্রাচ্য সংকট ময়মনসিংহ মাদকবিরোধী অভিযান ময়মনসিংহের খবর রাহুল গান্ধী লিওনেল মেসি লিটন দাস

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর