October 20, 2026, 10:03 am
শিরোনাম:
শিরোনাম:
ঈদগাঁও–ঈদগড় সড়কে একই দিনে দুই দফা ডাকাতির অভিযোগ ফ্রান্সের সহিংসতার জন্য অভিবাসীদের দায়ী করলেন ট্রাম্প, সীমান্ত বন্ধের আহ্বান রাজনৈতিকভাবে ফাঁসানো: ছেলের জন্মদিনে আদালতে সোহানা সাবা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: জবাবের অপেক্ষায় ঢাকা বগুড়া সিটি করপোরেশনে উন্নয়নের জোয়ার বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম, বাংলাদেশ দাম কত দেখে নিন ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে যে সমীকরণ বাংলাদেশের সামনে জিম্বাবুয়ের কাছে হারের পর বাংলাদেশের ক্রিকেটারদের জরিমানা করলো আইসিসি এআই প্রশিক্ষণে ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্ত বাদ দিল মেটা ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, শান্ত থাকার আহ্বান ম্যাক্রোঁর

হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে চোরাকারবারি নিহত, আহত সদস্য

অনলাইন ডেস্ক
সময় : Monday, October 12, 2026

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান শেষে ফেরার পথে বিজিবির টহলদলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় আত্মরক্ষার্থে বিজিবির গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। হামলায় বিজিবির এক সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি।

 

সোমবার (১২ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটে হালুয়াঘাট উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ৩৯ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে পণ্য আটক করে বিজিবির একটি টহলদল। পরে আটক করা পণ্য নিয়ে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিরা টহলদলের সদস্যদের ওপর হামলা চালায়।

এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে হামলাকারীদের মৌখিকভাবে সতর্ক করা হয়। এরপর সতর্কতামূলক গুলি ছোড়া হলেও হামলা অব্যাহত থাকায় আত্মরক্ষার্থে গুলি চালান বিজিবি সদস্যরা। এতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন।

পরে গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় বিজিবির এক সদস্য আহত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ৩৯ বিজিবি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

Walton Smartphone 2025 আন্তর্জাতিক কূটনীতি আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ আবহাওয়া অধিদপ্তর ইউএনজিএ ৮১তম অধিবেশন এশিয়ান গেমস ২০২৬ ককরোচ জনতা পার্টি কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রিকেট সংবাদ জলবায়ু পরিবর্তন জাতিসংঘ সাধারণ পরিষদ জামায়াতে ইসলামী জ্ঞানেশ কুমার ড. মুহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্প তারেক রহমান নাজমুল হোসেন শান্ত নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রযুক্তি সংবাদ ফুটবল খবর বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শিক্ষা সংবাদ বিএনপি বিনোদন সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্রাজিল ফুটবল ভারতীয় রাজনীতি ভারতের নির্বাচন কমিশন ভিনিসিয়ুস জুনিয়র মধ্যপ্রাচ্য সংকট ময়মনসিংহ মাদকবিরোধী অভিযান ময়মনসিংহের খবর রাহুল গান্ধী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লিওনেল মেসি সরকারি প্রাথমিক বিদ্যালয়

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর