‘ডিজিটাল সলিউশন্স’ প্রযুক্তি আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হতে যাওয়া এ ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি ও আন্তর্জাতিক সংস্থা, প্রযুক্তি প্রতিষ্ঠান, স্টার্টআপ, শিক্ষাপ্রতিষ্ঠান, ডেভেলপার এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের ফোরামে বিশ্বের ১১০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে।
আন্তর্জাতিক এ আয়োজনে ডিজিটাল রূপান্তর, প্রযুক্তিগত অবকাঠামো, উদ্ভাবন, ডিজিটাল সেবা এবং আন্তর্জাতিক প্রযুক্তি সহযোগিতাসহ সমসাময়িক প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
ফোরামের কর্মসূচিতে প্লেনারি সেশন, বিজনেস ট্র্যাক, শিক্ষাবিষয়ক ও ব্যবহারিক সেশন, বিজনেস ম্যাচিং, নেটওয়ার্কিং এবং প্রযুক্তি প্রদর্শনীসহ নানা আয়োজন থাকছে। এসব সেশনে অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন দেশের প্রতিনিধি ও প্রযুক্তি খাতের সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।
এ বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য এবং সাবেক (প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক) হাসান আল মামুন বলেন, ‘এই কনফারেন্সে মূলত ডিজিটাল নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বৈশ্বিক প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
আন্তর্জাতিক পর্যায়ের এমন একটি আয়োজনে সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।’
তিনি আরও বলেন, ‘এটি বৈশ্বিক নেতাদের সঙ্গে নেটওয়ার্কিং এবং নতুন প্রযুক্তি সম্পর্কে অভিজ্ঞতা অর্জনে বড় ভূমিকা রাখবে। আমি আশা করি, এই ফোরাম থেকে প্রাপ্ত জ্ঞান আমাদের দেশের প্রযুক্তিগত উন্নয়নে বিশেষ অবদান রাখতে সহায়ক হবে।’
আন্তর্জাতিক পরিসরের এ আয়োজনের মাধ্যমে প্রযুক্তি খাতের নতুন ধারণা, উদ্ভাবন ও বৈশ্বিক সহযোগিতার বিভিন্ন দিক সম্পর্কে জানার পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।