November 12, 2026, 6:31 pm
শিরোনাম:
শিরোনাম:

নুসরাতের বাড়িতে আগুন, ক্ষোভে ফুঁসছেন এনসিপি নেত্রী মিতু

সোহানূর রহমান
সময় : Thursday, November 12, 2026
মিতু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন দলটির আরেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেছেন, দুর্বৃত্তদের মোকাবিলায় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস’-এর জনপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন এনসিপির এই নেত্রী।

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মাহমুদা মিতু বলেন, ‘নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আর এই যে আমরা সব পার্টি এক হয়েছি, বিভিন্ন যেকোনো ক্ষেত্রে আমরা এক হয়ে যাই এবং এই দুর্বৃত্তদের ক্ষেত্রেও আমরা কিন্তু এক হয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘এইখান থেকে আমি মিডিয়াসহ সবাইকে মেসেজ দিতে চাই যে, যারা এই হামলা এবং এই যে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দিয়েছে; তাদের ক্ষেত্রে বলতে চাই যে, শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে কি না এবং এই মাটি শেখ হাসিনার জন্য আর হবে না।’

 

নুসরাতের গ্রামের বাড়িতে আগুন, পুড়েছে পাঁচটি কক্ষ

 

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১২টার পর বাড়িটিতে আগুন ছড়িয়ে পড়ে। এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে বাড়িটিতে আগুন দিয়েছে।

অগ্নিকাণ্ডে বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায়। আগুনে দুটি ছাগলও মারা যায়। পুড়ে যায় ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

নুসরাতের মা-বাবা পৈতৃক বাড়ির কাছেই অন্য একটি তিনতলা ভবনে বসবাস করেন। ফলে অগ্নিকাণ্ডে তাঁদের কোনো ক্ষতি হয়নি। সংসদ সদস্যের পরিবারের কেউ দগ্ধ বা হতাহত হননি বলে পুলিশ জানিয়েছে।

 

পেট্রোল বোমা হামলার অভিযোগ, তদন্তে পুলিশ

 

ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম অভিযোগ করেন, তাঁর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু জানাননি।

এনসিপির পক্ষ থেকেও ঘটনাটিকে পরিকল্পিত হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে। দলটির নেতারা এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন। তবে অভিযোগের বিষয়ে এখনো চূড়ান্তভাবে কিছু প্রমাণিত হয়নি।

দৌলতপুর থানার পুলিশ জানিয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। পেট্রোল বোমা ব্যবহারের অভিযোগও তদন্তের আওতায় রয়েছে।

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মাহমুদা মিতুর বক্তব্যে এ ঘটনার প্রতিবাদ এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ অবস্থানের আহ্বান উঠে এসেছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি সামনে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ ইউএনজিএ ৮১তম অধিবেশন ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ইশরাক হোসেন কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রিকেট সংবাদ জাতিসংঘ সাধারণ পরিষদ জাতীয় সংবাদ জামায়াতে ইসলামী টেস্ট ক্রিকেট ডোনাল্ড ট্রাম্প ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তারেক রহমান নাজমুল হোসেন শান্ত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রযুক্তি সংবাদ ফুটবল খবর ফুটবল সংবাদ ফ্রান্সে বিক্ষোভ বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ফুটবল দল বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ সংবাদ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শিক্ষা সংবাদ বিএনপি বিএনপি সরকার বিনোদন সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্য সংকট মাদকবিরোধী অভিযান ময়মনসিংহের খবর রাহুল গান্ধী রিয়াল মাদ্রিদ রুপার দাম রোহিঙ্গা সংকট লিওনেল মেসি স্বর্ণের দাম

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর