গত ৩১ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী দিনে প্রতিষ্ঠানটিকে এ পুরস্কার দেওয়া হয়। ২০২৫ সালে জেডকেটেকোর সঙ্গে ব্যবসায়িক সাফল্য এবং ধারাবাহিক অবদানের স্বীকৃতিস্বরূপ স্মার্ট টেকনোলজিসকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
স্মার্ট টেকনোলজিসের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন জেডকেটেকো পণ্যের প্রোডাক্ট ম্যানেজার মো. নুরুন্নবী। জেডকেটেকোর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এশিয়া বিজনেস ইউনিটের জেনারেল ম্যানেজার ক্লাউড চে (Cloud Che)।
চীনের ডংগুয়ানে অবস্থিত মিশন হিলস রিসোর্টে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়িক অংশীদাররা অংশ নেন। সম্মেলনে পারস্পরিক সহযোগিতা, ব্যবসায়িক সম্ভাবনা, বাজার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
পুরস্কার অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে এস এম মহিবুল হাসান বলেন, ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড অর্জন করা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। জেডকেটেকোর সঙ্গে আমাদের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।’
তিনি আরও বলেন, ভবিষ্যতেও জেডকেটেকোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের বাজারে আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ও অটোমেশন সল্যুশন পৌঁছে দিতে কাজ করে যাবে স্মার্ট টেকনোলজিস।
প্রযুক্তি খাতে আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার এবং দেশের বাজারে আধুনিক প্রযুক্তিপণ্যের প্রসারে স্মার্ট টেকনোলজিসের ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এ অর্জনকে দেখছে প্রতিষ্ঠানটি।