November 27, 2026, 12:47 am
শিরোনাম:
শিরোনাম:
শেষ পর্যন্ত ভোটে শীর্ষে থেকেও কেন ৩০ জায়গা হলো না মাহির? ২০২৮ কোপা আমেরিকার আসরও বসছে যুক্তরাষ্ট্রে চ্যাম্পিয়নস লিগে ইয়ামালকে পাচ্ছে না বার্সেলোনা ব্রেন টিউমারের চিকিৎসার পর নাটকে ফিরেই বাজিমাত, তানিয়া বৃষ্টির প্রশংসায় দর্শকেরা ভারতকে হতাশায় ডুবিয়ে ম‍্যাচ বাঁচালো নিউজিল‍্যান্ড কোস্টারিকাকে ‘সেভেন আপ’ খাইয়ে বছর শেষ করল আর্জেন্টিনা মিস ইউনিভার্সে দর্শকের ভোটে সেরা ৩০-এ মাহি , র‌্যাম্পেও নজর কাড়ছেন বাংলাদেশের প্রতিনিধি এবার আইপিএল থেকেও অবসরে ধোনি ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল ৬ ক্যাচ নিয়ে লিটনের নতুন রেকর্ড, বিশ্বরেকর্ডের হাতছানি

বিদায়ী ম্যাচে সেই পেনাল্টির ১ গোলে মেসির আর্জেন্টিনার ইতিহাসের সমাপ্তি

অনলাইন স্পোর্টস ডেস্ক
সময় : Wednesday, October 7, 2026

মনুমেন্তালের রাতটা ছিল লিওনেল মেসিময়। আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো ঘরের মাঠে নেমে অধিনায়ক বিদায় নিলেন জয় দিয়ে। বেনিনকে ৩-০ গোলে হারানোর ম্যাচে নিজে গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি। ম্যাচ শেষে মেসির উত্তরসূরিদের নিয়ে কথা বলেছেন কোচ লিওনেল স্কালোনি। একই সঙ্গে দিয়েছেন নিজের ভবিষ্যৎ নিয়েও গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

 

বুধবার রাতটা হয়তো আর্জেন্টাইন ফুটবলপ্রেমীদের কাছে অনেক দিন মনে থাকবে। মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি ছিল লিওনেল মেসির জন্য বিশেষ এক অধ্যায়ের সমাপ্তি। জাতীয় দলের জার্সিতে ঘরের মাঠে শেষবারের মতো মাঠে নামা মেসিকে ঘিরে পুরো স্টেডিয়ামজুড়ে ছিল আবেগ, স্মৃতি আর বিদায়ের আবহ।

ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার আক্রমণে নেতৃত্ব দিয়েছেন মেসি। তবে নিজের বিদায়ী রাতটিকে শুধু গোল দিয়ে নয়, সতীর্থদের গোল করিয়েও স্মরণীয় করে রাখেন আর্জেন্টাইন অধিনায়ক। প্রথমে তার তৈরি করা সুযোগ থেকে গোল করেন আরেক কিংবদন্তি নিকোলাস ওতামেন্দি। এরপর মেসির পাস থেকেই জালের দেখা পান তরুণ নিকো পাজ।

শেষ পর্যন্ত নিজেও গোলের খাতায় নাম লেখান মেসি। পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনার ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন তিনি। অর্থাৎ বিদায়ের রাতেও ম্যাচের তিনটি গোলেই সরাসরি অবদান রাখেন আর্জেন্টাইন মহাতারকা।

তবে ম্যাচের ফলের চেয়েও বড় হয়ে উঠেছে মেসির বিদায়। যে দলকে তিনি বছরের পর বছর নেতৃত্ব দিয়েছেন, যে দলের হয়ে বিশ্বকাপ, কোপা আমেরিকাসহ একের পর এক সাফল্যের সাক্ষী হয়েছেন, সেই জাতীয় দলেই এবার শুরু হচ্ছে নতুন অধ্যায়।

ম্যাচ শেষে সেই নতুন অধ্যায় নিয়েই কথা বলেছেন কোচ লিওনেল স্কালোনি। মেসিকে ছাড়া আর্জেন্টিনার পথ যে সহজ হবে না, সেটি স্পষ্টভাবেই স্বীকার করেছেন তিনি। একই সঙ্গে তরুণদের নিয়ে নতুন দল গড়ে তোলার প্রত্যয়ের কথাও জানিয়েছেন বিশ্বকাপজয়ী কোচ।

স্কালোনির ভাষায়, মেসি আর্জেন্টিনা দলে যে প্রভাব রেখে গেছেন, তার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না।

তিনি বলেন, ‘সব ঠিক থাকলে আমি কোচ হিসেবে থাকব। মেসি যে ইতিহাস রেখে যাচ্ছেন, তা অসাধারণ। আমি এটা নিয়েই থাকব। খেলার মাঠে এর মতো আর কিছু হবে না। আমরা তার কাছে চিরকৃতজ্ঞ।’

স্কালোনির নিজের ভবিষ্যৎ নিয়েও ছিল কৌতূহল। আর্জেন্টিনার প্রধান কোচ হিসেবে তার বর্তমান চুক্তির মেয়াদ ডিসেম্বরে শেষ হওয়ার কথা। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন তাকে আরও একটি বিশ্বকাপ চক্রে রাখার আগ্রহ দেখিয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।

স্কালোনিও নিজের অবস্থান পরিষ্কার করে বলেছেন, এ নিয়ে ‘এখনো নতুন কোনো খবর নেই’। তবে তার বক্তব্যের শুরুতেই ‘সব ঠিক থাকলে আমি কোচ হিসেবে থাকব’ বলায় আর্জেন্টিনার সমর্থকেরা আশার আলো দেখতেই পারেন।

মেসিকে ছাড়া নতুন আর্জেন্টিনা কেমন হবে; এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। স্কালোনিও জানেন, তার সামনে অপেক্ষা করছে কঠিন এক পরিবর্তনের সময়।

তিনি বলেন, ‘এটা কঠিন হবে, মেসি নিজেই আজ সেটা বলেছেন। গত কয়েক বছরে আমরা যা দেখেছি, তা স্বাভাবিক নয়। কঠিন সময় আসতে পারে। আমরা তা মোকাবিলা করতে সক্ষম।’

তরুণদের ওপরও আস্থা রাখছেন স্কালোনি। তার মতে, নতুন প্রজন্মের ফুটবলারদের নিয়ে প্রতিভাবান একটি দল তৈরি করা সম্ভব। তবে মেসির উপস্থিতির যে বিশেষ আবহ, সেটি আর ফিরে পাওয়া সম্ভব নয়।

স্কালোনি বলেন, ‘নতুন যেসব ছেলে উঠে আসছে, তাদের নিয়ে আমরা দারুণ একটি দল গড়তে পারি। কিন্তু ওই আভা আমি জীবনে আর দেখিনি। মেসি যা তৈরি করেন, তা আর থাকবে না। আমরা নতুন উপায় খুঁজব, তবে সেই অনুভূতি থাকবে না।’

আর্জেন্টিনার হয়ে মেসির দীর্ঘ যাত্রায় এমন আবেগঘন বিদায়ের মুহূর্ত আসবে; এটা একসময় হয়তো কল্পনাও করা কঠিন ছিল। বছরের পর বছর দলের আক্রমণের প্রাণভোমরা, অধিনায়ক এবং সবচেয়ে বড় তারকা হিসেবে মাঠ মাতিয়েছেন তিনি। ব্যর্থতার পর সমালোচনা যেমন শুনেছেন, তেমনি শেষ পর্যন্ত এনে দিয়েছেন কাঙ্ক্ষিত বিশ্বকাপও।

তাই মেসিকে ছাড়া আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে স্কালোনির কথায় যেমন বাস্তবতার স্বীকৃতি রয়েছে, তেমনি রয়েছে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও।

‘তাকে পাশে পাওয়াটা অবিশ্বাস্য ছিল। এখন আমাদের তাকে ছাড়াই এগোতে হবে’ স্কালোনির এই কথাতেই যেন ধরা পড়েছে আর্জেন্টিনার সামনে দাঁড়িয়ে থাকা নতুন বাস্তবতা।

মেসি চলে যাচ্ছেন জাতীয় দলের মঞ্চ থেকে। কিন্তু রেখে যাচ্ছেন এমন এক উত্তরাধিকার, যার ছায়ায় বহু বছর পথ চলবে আর্জেন্টিনা। এখন স্কালোনির সামনে চ্যালেঞ্জ; সেই শূন্যতা পূরণ করা নয়, বরং মেসি-পরবর্তী আর্জেন্টিনার জন্য নতুন এক পরিচয় তৈরি করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ইশরাক হোসেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৬ কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রিকেট সংবাদ চ্যাম্পিয়নস লিগ জাতিসংঘ সাধারণ পরিষদ জাতীয় সংবাদ জামায়াতে ইসলামী টেস্ট ক্রিকেট ডোনাল্ড ট্রাম্প ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তারেক রহমান নাজমুল হোসেন শান্ত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রযুক্তি সংবাদ ফুটবল খবর ফুটবল সংবাদ ফ্রান্সে বিক্ষোভ বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ফুটবল বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ সংবাদ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শিক্ষা সংবাদ বার্সেলোনা বিএনপি বিনোদন সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্রাজিল ফুটবল ভিনিসিয়ুস জুনিয়র মধ্যপ্রাচ্য সংকট মাদকবিরোধী অভিযান মুশফিকুর রহিম ময়মনসিংহের খবর রাহুল গান্ধী লিওনেল মেসি লিটন দাস

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর