বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ‘The Service is under Maintenance’ বার্তা দেখা যায়। এতে নির্ধারিত রক্ষণাবেক্ষণ http://বাংলাদেশ ব্যাংককার্যক্রমের কথা উল্লেখ করে বলা হয়, সেবাটি সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং শিগগিরই আবার চালু করা হবে।
এদিকে, বিশ্বজুড়ে ওয়েবসাইট ও অনলাইন সেবার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর। ইন্টারনেটে বহুল ব্যবহৃত এই প্রযুক্তির ত্রুটিগুলো কাজে লাগিয়ে হ্যাকাররা দূর থেকে কোনো সিস্টেমে প্রবেশ করে ক্ষতিকর কোড চালাতে পারে বলে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় এসব নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সেগুলো সমাধানে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে। সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি কমাতে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট ও ডিজিটাল সেবার নিরাপত্তা জোরদার করছে।
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়ে মুখপাত্রের বক্তব্যে নিরাপত্তাজনিত সমস্যার কথা উঠে এলেও, পিএইচপির ওই ত্রুটির সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
ওয়েবসাইটটি পুনরায় চালুর নির্দিষ্ট সময় সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।