October 20, 2026, 12:26 am
শিরোনাম:
শিরোনাম:
ঈদগাঁও–ঈদগড় সড়কে একই দিনে দুই দফা ডাকাতির অভিযোগ ফ্রান্সের সহিংসতার জন্য অভিবাসীদের দায়ী করলেন ট্রাম্প, সীমান্ত বন্ধের আহ্বান রাজনৈতিকভাবে ফাঁসানো: ছেলের জন্মদিনে আদালতে সোহানা সাবা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: জবাবের অপেক্ষায় ঢাকা বগুড়া সিটি করপোরেশনে উন্নয়নের জোয়ার বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম, বাংলাদেশ দাম কত দেখে নিন ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে যে সমীকরণ বাংলাদেশের সামনে জিম্বাবুয়ের কাছে হারের পর বাংলাদেশের ক্রিকেটারদের জরিমানা করলো আইসিসি এআই প্রশিক্ষণে ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্ত বাদ দিল মেটা ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, শান্ত থাকার আহ্বান ম্যাক্রোঁর

বগুড়া সিটি করপোরেশনে উন্নয়নের জোয়ার

অনলাইন ডেস্ক
সময় : Monday, October 19, 2026

Table of Contents

বগুড়া সিটি করপোরেশন এলাকার নাগরিক সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে প্রায় ২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় নগরীর ২১টি ওয়ার্ডে সড়ক নির্মাণ ও সংস্কার, আরসিসি ড্রেন নির্মাণ, সিসি ও বিএফএস সড়ক উন্নয়নসহ বিভিন্ন কাজ বাস্তবায়ন করা হবে।

 

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, এসব উন্নয়নকাজের জন্য মোট ৪৩টি প্যাকেজ অনুমোদন করা হয়েছে। গত ২০ সেপ্টেম্বর ই-টেন্ডার প্রক্রিয়ায় উন্মুক্ত লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়।

প্রকল্পগুলোর অনুমোদিত প্রাক্কলিত ব্যয় ২০ কোটি ৯২ লাখ ৫১ হাজার ২৯৭ টাকা। অন্যদিকে, দরপত্র প্রক্রিয়া শেষে এসব কাজের মোট চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১৯ কোটি ৯৫ লাখ ২৪ হাজার ৩২ টাকা ১৫ পয়সা।

 

যেসব এলাকায় হবে উন্নয়নকাজ

 

সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে স্থানীয় সড়ক ও পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়নে একাধিক প্রকল্প নেওয়া হয়েছে।

১ নম্বর ওয়ার্ডে হাকির মোড় থেকে আলোর মেলা স্কুল হয়ে বিসি রোড পর্যন্ত ১ হাজার ৭১ মিটার সড়ক সংস্কারে প্রায় ৪৯ লাখ ৯০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। একই ওয়ার্ডের আতাপাড়া পূর্বপাড়ায় ড্রেন ও সিসি সড়ক নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৫০ লাখ ৩৪ হাজার টাকা।

২ নম্বর ওয়ার্ডে ভাণ্ডারী হাইস্কুল থেকে চুন্নুর বাড়ি পর্যন্ত ৫৯৩ মিটার বিসি সড়ক সংস্কার এবং ভাণ্ডারী বালিকা উচ্চবিদ্যালয় থেকে বাইতুল জামে মসজিদ পর্যন্ত ৪৩৩ মিটার আরসিসি ড্রেন নির্মাণ করা হবে। এ দুটি কাজে বরাদ্দ যথাক্রমে প্রায় ২৭ লাখ ৯২ হাজার এবং ৫১ লাখ ৯৩ হাজার টাকা।

৩ নম্বর ওয়ার্ডে বড়গোলা শতাব্দী ফিলিং স্টেশন থেকে দত্তবাড়ি রোড পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণে প্রায় ৪৬ লাখ ৮২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া শিববাটি ব্রিজ থেকে বাইতুন নুর মসজিদ পর্যন্ত বিএফএস সড়ক নির্মাণের প্রকল্পও অনুমোদিত হয়েছে।

৪ নম্বর ওয়ার্ডের জহুরুলনগর, চকসূত্রাপুর, কামারগাড়ী ও প্রস্তাবিত নগর হাসপাতাল এলাকায় সড়ক ও ড্রেনেজ উন্নয়ন করা হবে। এর মধ্যে লাইটহাউস থেকে মদিনা মসজিদ পর্যন্ত ৩০০ মিটার আরসিসি ড্রেন নির্মাণে প্রায় ৫৭ লাখ ৫৮ হাজার টাকা বরাদ্দ রয়েছে।

৫ নম্বর ওয়ার্ডে সাতমাথা থেকে গালাপট্টি মোড় পর্যন্ত ২১৮ মিটার আরসিসি সড়ক নির্মাণ ও সংস্কারে প্রায় ৩২ লাখ ৯১ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। ৬ নম্বর ওয়ার্ডে চেলোপাড়া নাইট স্কুল ও লিটন মনসনের বাড়ি এলাকায় আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণে প্রায় ৭০ লাখ ৮২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

 

মালতিনগর, ঠনঠনিয়া ও নিশিন্দারায় একাধিক প্রকল্প

 

৭ থেকে ১০ নম্বর ওয়ার্ডে তেঁতুলতলা মোড়, কারমাইকেল রোড, ডাবতলা মোড়, রেড চিলিস থেকে রায় বাহাদুর রোড, কানচাগাড়ী চৌধুরী লেন ও খাদ্যগুদামসংলগ্ন এলাকায় সড়ক ও ড্রেনেজ উন্নয়নের কাজ করা হবে। কারমাইকেল রোড থেকে ডাবতলা মোড় পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণে বরাদ্দ রয়েছে প্রায় ৪৩ লাখ ১২ হাজার টাকা।

১১ ও ১২ নম্বর ওয়ার্ডে মালতিনগর আমান বিল্ডিং, দিনা স্টোর, এমএস ক্লাব মাঠ, ঠনঠনিয়া গোয়ালপাড়া ও পেস্তা হাউসসংলগ্ন এলাকায় সড়ক ও ড্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এমএস ক্লাব মাঠ থেকে ঠনঠনিয়া বাইপাস সড়কের কাজে প্রায় ৭৪ লাখ ৫৪ হাজার টাকা এবং ঠনঠনিয়া পশ্চিমপাড়ায় সড়ক সংস্কারে প্রায় ৭৭ লাখ ৫৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

১৩ নম্বর ওয়ার্ডে আরএইচডি রোড থেকে কানপাড়া জামে মসজিদ পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণে প্রায় ১৯ লাখ ৭৯ হাজার টাকা এবং বেতগাড়ী আল-আকসা মসজিদ এলাকায় আরসিসি ড্রেন নির্মাণে প্রায় ৪৯ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ রয়েছে।

১৫ নম্বর ওয়ার্ডে পুরান বগুড়ার মেহেরুন্নেছা এলাকা থেকে বটতলা মোড় হয়ে হাইওয়ে রোড পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণে প্রায় ৭৩ লাখ ৭৩ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। উত্তর গোদারপাড়া ও গোদারপাড়া বাজার এলাকায় বিএফএস ও সিসি সড়ক নির্মাণের জন্যও পৃথক প্যাকেজ অনুমোদন করা হয়েছে।

১৬ নম্বর ওয়ার্ডে ফকির উদ্দিন স্কুল থেকে লতিফ হাউস পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণে প্রায় ৩০ লাখ ৮৭ হাজার টাকা এবং বিসি সড়ক সংস্কারে প্রায় ৮২ লাখ ৫ হাজার টাকা বরাদ্দ রয়েছে। নিশিন্দারা উত্তরপাড়া থেকে প্রথম বাইপাস পর্যন্ত বিসি সড়ক নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৮৭ লাখ ১০ হাজার টাকা।

 

ঝোপগাড়ী, ফুলবাড়ী ও ভাটকান্দিতেও কাজ

 

১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে নওদাপাড়া, কুমিরা রোড, ঝোপগাড়ী, ফুলবাড়ী উত্তরপাড়া ও নয়ানদীর ঘাট এলাকায় সড়ক ও ড্রেনেজ উন্নয়ন করা হবে। ঝোপগাড়ী বড় কুমিরা রোডের প্রথম বাইপাস থেকে বিসি রোড পর্যন্ত ৫৮৭ মিটার সড়ক পুনর্নির্মাণে প্রায় ৬২ লাখ ৯৬ হাজার টাকা এবং ফুলবাড়ী এলাকায় আরসিসি ড্রেন নির্মাণে প্রায় ৬৯ লাখ ৯৬ হাজার টাকা বরাদ্দ রয়েছে।

১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে বুজরুকবাড়িয়া বাইতুল করিম মসজিদ থেকে ভাটকান্দি তিনমাথা পর্যন্ত বিএফএস সড়ক ও ড্রেন নির্মাণে প্রায় ৯১ লাখ ৫৫ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। ভাটকান্দি এক্স-ড্রেন থেকে করতোয়া নদী পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণে বরাদ্দ প্রায় ৮৯ লাখ ৩৯ হাজার টাকা। এ ছাড়া ভাটকান্দি পশ্চিমপাড়া এলাকায় অবকাঠামো উন্নয়নে প্রায় ৮৬ লাখ ১৯ হাজার টাকা বরাদ্দ রয়েছে।

এসব প্রকল্পের বাইরে ফুলবাড়ী, শিল্পকলা, হাড্ডিপট্টি ও বাদুরতলা গার্লস স্কুল এলাকায় আরসিসি র‍্যাম্প এবং বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। ৭ নম্বর ওয়ার্ডে পার্কিং অবকাঠামো ও বসার স্থান নির্মাণের জন্যও বিশেষ প্যাকেজ রাখা হয়েছে।

 

উন্নয়ন

 

জলাবদ্ধতা কমানো ও নাগরিক দুর্ভোগ লাঘক্ষ্যের লক্ষ্য

 

সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থা ও বর্ষাকালে পানি জমে থাকার কারণে নাগরিকদের দুর্ভোগ পোহাতে হয়। পরিকল্পিত সড়ক নির্মাণ, সংস্কার ও ড্রেনেজব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এসব সমস্যা কমানোই প্রকল্পগুলোর অন্যতম লক্ষ্য।

সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের ভাষ্য অনুযায়ী, ই-টেন্ডার ও লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারদের দ্রুত কাজ শুরু এবং নির্ধারিত সময়ের মধ্যে মান বজায় রেখে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। কাজের গুণগত মানে অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে প্রকল্পগুলোর বাস্তবায়ন শুরুর তারিখ, শেষ করার সময়সীমা এবং কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে নগরবাসী উন্নয়নকাজের বাস্তব চিত্র আরও স্পষ্টভাবে জানতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

Walton Smartphone 2025 আন্তর্জাতিক কূটনীতি আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ আবহাওয়া অধিদপ্তর ইউএনজিএ ৮১তম অধিবেশন এশিয়ান গেমস ২০২৬ ককরোচ জনতা পার্টি কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রিকেট সংবাদ জলবায়ু পরিবর্তন জাতিসংঘ সাধারণ পরিষদ জামায়াতে ইসলামী জ্ঞানেশ কুমার ড. মুহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্প তারেক রহমান নাজমুল হোসেন শান্ত নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রযুক্তি সংবাদ ফুটবল খবর বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শিক্ষা সংবাদ বিএনপি বিনোদন সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্রাজিল ফুটবল ভারতীয় রাজনীতি ভারতের নির্বাচন কমিশন ভিনিসিয়ুস জুনিয়র মধ্যপ্রাচ্য সংকট ময়মনসিংহ মাদকবিরোধী অভিযান ময়মনসিংহের খবর রাহুল গান্ধী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লিওনেল মেসি সরকারি প্রাথমিক বিদ্যালয়

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর