November 28, 2026, 10:13 pm
শিরোনাম:
শিরোনাম:
শেষ পর্যন্ত ভোটে শীর্ষে থেকেও কেন ৩০ জায়গা হলো না মাহির? ২০২৮ কোপা আমেরিকার আসরও বসছে যুক্তরাষ্ট্রে চ্যাম্পিয়নস লিগে ইয়ামালকে পাচ্ছে না বার্সেলোনা ব্রেন টিউমারের চিকিৎসার পর নাটকে ফিরেই বাজিমাত, তানিয়া বৃষ্টির প্রশংসায় দর্শকেরা ভারতকে হতাশায় ডুবিয়ে ম‍্যাচ বাঁচালো নিউজিল‍্যান্ড কোস্টারিকাকে ‘সেভেন আপ’ খাইয়ে বছর শেষ করল আর্জেন্টিনা মিস ইউনিভার্সে দর্শকের ভোটে সেরা ৩০-এ মাহি , র‌্যাম্পেও নজর কাড়ছেন বাংলাদেশের প্রতিনিধি এবার আইপিএল থেকেও অবসরে ধোনি ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল ৬ ক্যাচ নিয়ে লিটনের নতুন রেকর্ড, বিশ্বরেকর্ডের হাতছানি

সেগুনবাগিচার ফুটপাতে ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি, বদলে গেল এলাকার চিত্র

নিজস্ব প্রতিবেদন
সময় : Tuesday, October 6, 2026

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সংলগ্ন দখলমুক্ত ফুটপাতের দেয়ালে দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়েছে। শিল্পাচার্য জয়নুল আবেদিন, চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতিতে সাজানো হয়েছে ফুটপাতের সীমানাপ্রাচীর। এতে দীর্ঘদিনের দখল ও অপরিচ্ছন্নতার চিত্র বদলে এলাকাটি পেয়েছে নান্দনিক ও সাংস্কৃতিক আবহ।

সোমবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সংলগ্ন এই ফুটপাতের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

ডিএসসিসি সূত্রে জানা যায়, দীর্ঘদিন দখলে থাকা ফুটপাতটি উচ্ছেদ করে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। পাশাপাশি ফুটপাতের পরিবেশ আরও সুন্দর ও ব্যবহারবান্ধব করতে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। এর অংশ হিসেবে নতুন ডাস্টবিন স্থাপন, পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং ফুটপাতের সীমানাপ্রাচীর সংস্কার করা হয়েছে।

সীমানাপ্রাচীর সংস্কারের পর সেখানে দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়। এসব প্রতিকৃতির মাধ্যমে সাধারণ পথচারীদের সামনে দেশের বরেণ্য সাংস্কৃতিক ও সৃজনশীল ব্যক্তিত্বদের অবদান তুলে ধরার পাশাপাশি এলাকাটিকে একটি নান্দনিক সাংস্কৃতিক পরিসর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, যে স্থান দিয়ে আগে মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারত না, নিরলস প্রচেষ্টায় সেটিকে এখন হকারমুক্ত করা হয়েছে। দখলমুক্ত করার পর ফুটপাতটি পথচারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, শিল্পকলা একাডেমি-সংলগ্ন এই এলাকাকে একটি পরিচ্ছন্ন ও সাংস্কৃতিক পরিমণ্ডল হিসেবে গড়ে তুলতে চায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। শুধু অবকাঠামোগত সৌন্দর্যবর্ধন নয়, এলাকাটির সাংস্কৃতিক পরিবেশও ধরে রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, করপোরেশনের পক্ষ থেকে পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত এই এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। তবে একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ দীর্ঘদিন বজায় রাখতে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়। শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ এবং সাধারণ নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি নাগরিকদের ফুটপাত ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, নির্ধারিত স্থানে ময়লা ফেলা এবং কোনো ধরনের দখল বা অবৈধ স্থাপনা তৈরি না করার আহ্বান জানান।

স্থানীয়দের মতে, রাজধানীর ব্যস্ততম এই এলাকায় ফুটপাত দখলমুক্ত হওয়ায় পথচারীদের চলাচলে স্বস্তি ফিরেছে। একই সঙ্গে দেয়ালে গুণী ব্যক্তিত্বদের প্রতিকৃতি আঁকার ফলে জায়গাটি পেয়েছে ভিন্ন মাত্রার সৌন্দর্য। ব্যস্ত নগরজীবনের মধ্যে এমন উদ্যোগ পথচারীদের দেশীয় শিল্প, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও তৈরি করবে।

ডিএসসিসির সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দখলমুক্ত ফুটপাতকে পথচারীবান্ধব ও নান্দনিক করে গড়ে তোলার পাশাপাশি স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার উদ্যোগ আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ইশরাক হোসেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৬ কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রিকেট সংবাদ চ্যাম্পিয়নস লিগ জাতিসংঘ সাধারণ পরিষদ জাতীয় সংবাদ জামায়াতে ইসলামী টেস্ট ক্রিকেট ডোনাল্ড ট্রাম্প ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তারেক রহমান নাজমুল হোসেন শান্ত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রযুক্তি সংবাদ ফুটবল খবর ফুটবল সংবাদ ফ্রান্সে বিক্ষোভ বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ফুটবল বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ সংবাদ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শিক্ষা সংবাদ বার্সেলোনা বিএনপি বিনোদন সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্রাজিল ফুটবল ভিনিসিয়ুস জুনিয়র মধ্যপ্রাচ্য সংকট মাদকবিরোধী অভিযান মুশফিকুর রহিম ময়মনসিংহের খবর রাহুল গান্ধী লিওনেল মেসি লিটন দাস

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর