October 18, 2026, 1:05 am
শিরোনাম:
শিরোনাম:
আইসিসির স্বীকৃতি পেল নেপাল প্রিমিয়ার লিগ, খেলবেন সাকিব ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে; দাবি চিফ হুইপ মনি সৌদিগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত; বিমান বাংলাদেশ ইয়াবা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার পর ছাত্রদল নেতা জহিরুল সাময়িক অব্যাহতি ৫০ হাজার রুপির বন্ডে শর্তসাপেক্ষে মুক্তি পেলেন সিজেপি নেতা অভিজিৎ দীপকে অস্ত্র হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযান, বৈধ অস্ত্র প্রদর্শন নিয়ে আলোচনা কক্সবাজারে উখিয়ার ইনানীতে ‘টুপটুপ’ রিসোর্টে আগুন, নিহত ৭ ক্রিকেটে নতুন যুগের সূচনা; আসছে ছেলে-মেয়েদের ‘টেস্ট টোয়েন্টি’ ‘শুধু জাতীয় পতাকা ওড়াব, সেটাও কি অনুমতি ছাড়া করা যাবে না?’ পুলিশকে প্রশ্ন দিপকের জামায়াতের বাইরে সাত ইসলামী দলকে নিয়ে ঐক্যের উদ্যোগ হেফাজতের

মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজের’ দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক
সময় : Thursday, October 15, 2026

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বশীর ও সিতি আক্তার। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আজেল নিউজ এ তথ্য জানিয়েছে। খবরটি বাংলাদেশের সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেও প্রকাশিত হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মক্কার একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজে’ জড়িত থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ ওই দুই বাংলাদেশিকে আটক করে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। পরে মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হলে বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাঁদের দোষী সাব্যস্ত করেন।

বিবৃতিতে বলা হয়, অপরাধের গুরুত্ব এবং সংশ্লিষ্ট সময় ও স্থানের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাঁদের তাযিরের আওতায় মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট উচ্চতর কর্তৃপক্ষ রায়টি বহাল রাখে। এরপর সাজা কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।

তবে ঠিক কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগে তাঁদের দোষী সাব্যস্ত করা হয়েছে, সে বিষয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।

বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির নিরাপত্তা বজায় রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মসজিদের পবিত্রতা ও মর্যাদা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি ইসলামি আইন অনুযায়ী এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছে মন্ত্রণালয়।

এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে সৌদি কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

Walton Smartphone 2025 আন্তর্জাতিক কূটনীতি আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ আবহাওয়া অধিদপ্তর ইউএনজিএ ৮১তম অধিবেশন এশিয়ান গেমস ২০২৬ ককরোচ জনতা পার্টি কৃত্রিম বুদ্ধিমত্তা জলবায়ু পরিবর্তন জাতিসংঘ সাধারণ পরিষদ জামায়াতে ইসলামী জ্ঞানেশ কুমার ড. মুহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্প তারেক রহমান নাজমুল হোসেন শান্ত নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রযুক্তি সংবাদ ফুটবল খবর বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ফুটবল বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শিক্ষা সংবাদ বিএনপি বিনোদন সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্রাজিল ফুটবল ভারতীয় রাজনীতি ভারতের নির্বাচন কমিশন ভিনিসিয়ুস জুনিয়র মধ্যপ্রাচ্য সংকট ময়মনসিংহ ময়মনসিংহের খবর রাহুল গান্ধী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লিওনেল মেসি সরকারি প্রাথমিক বিদ্যালয় হামজা চৌধুরী

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর