November 27, 2026, 10:02 pm
শিরোনাম:
শিরোনাম:
শেষ পর্যন্ত ভোটে শীর্ষে থেকেও কেন ৩০ জায়গা হলো না মাহির? ২০২৮ কোপা আমেরিকার আসরও বসছে যুক্তরাষ্ট্রে চ্যাম্পিয়নস লিগে ইয়ামালকে পাচ্ছে না বার্সেলোনা ব্রেন টিউমারের চিকিৎসার পর নাটকে ফিরেই বাজিমাত, তানিয়া বৃষ্টির প্রশংসায় দর্শকেরা ভারতকে হতাশায় ডুবিয়ে ম‍্যাচ বাঁচালো নিউজিল‍্যান্ড কোস্টারিকাকে ‘সেভেন আপ’ খাইয়ে বছর শেষ করল আর্জেন্টিনা মিস ইউনিভার্সে দর্শকের ভোটে সেরা ৩০-এ মাহি , র‌্যাম্পেও নজর কাড়ছেন বাংলাদেশের প্রতিনিধি এবার আইপিএল থেকেও অবসরে ধোনি ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল ৬ ক্যাচ নিয়ে লিটনের নতুন রেকর্ড, বিশ্বরেকর্ডের হাতছানি

শ্রীলঙ্কার কাছে বড় হারে ব্রোঞ্জও জুটল না বাংলাদেশের

অনলাইন স্পোর্টস ডেস্ক
সময় : Saturday, October 3, 2026

খর্বশক্তির দল নিয়ে এশিয়ান গেমস খেলতে এসেছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। অন্যদিকে, বাংলাদেশ এসেছে সর্বশক্তির দল নিয়ে। তবুও পেরে ওঠেনি লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমে পাকিস্তানের কাছে হেরে ফাইনালে যেতে ব্যর্থ হয় লিটন দাসের দলে। এবার লঙ্কানদের কাছে বাজেভাবে হেরে ব্রোঞ্জও কপালে জুটলো না। শনিবার (৩ অক্টোবর) সকালে জাপানের নিশিনে ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করে খর্বশক্তির লঙ্কানরা তোলে ৯ উইকেটে ১৬৫ রান। জবাবে টাইগাররা ১৫ বল বাকি থাকতে গুটিয়ে যায় মাত্র ১০২ রানে।

এমন বাজেভাবে হারের পর সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘সত্যিকার অর্থে আমরা দেশবাসীর কাছে লজ্জিত। কোচ হিসেবেও মনে করি আমরা ব্যর্থ হয়েছি। আমাদের কাছে দেশবাসীর যে প্রত্যাশা ছিল সেটা পূরণ করতে পারিনি। খুবই হতাশাজনক এবং পুরো দেশবাসীর কাছে আমরা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী।’ শনিবার (৩ অক্টোবর) সকালে জাপানের নিশিনে ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করে খর্বশক্তির লঙ্কানরা তোলে ৯ উইকেটে ১৬৫ রান। জবাবে টাইগাররা ১৫ বল বাকি থাকতে গুটিয়ে যায় মাত্র ১০২ রানে।

এমন বাজেভাবে হারের পর সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘সত্যিকার অর্থে আমরা দেশবাসীর কাছে লজ্জিত। কোচ হিসেবেও মনে করি আমরা ব্যর্থ হয়েছি। আমাদের কাছে দেশবাসীর যে প্রত্যাশা ছিল সেটা পূরণ করতে পারিনি। খুবই হতাশাজনক এবং পুরো দেশবাসীর কাছে আমরা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী।
পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো এমন দ্বিতীয় সারির দলের কাছে হারের কারণ প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘এই উইকেটে বোলাররা কয়েক ওভার খুব বাজে বল করেছে। যারা টি-টোয়েন্টি স্পেশালিস্ট তারাই বেশি রান দিয়েছে। ব্যাটিংয়ে পাওয়ার প্লে-তে বেশি উইকেট হারিয়েছি।

টি-টোয়েন্টিতে দেশের সেরা বোলার মোস্তাফিজুর রহমান। অথচ এই টুর্নামেন্টে তিনিই ছিলেন সবচেয়ে বেশি খরুচে। মোস্তাফিজকে নিয়ে বাংলাদেশ কোচ বলেন, ‘আসলে মোস্তাফিজ অনেকদিন ধরে ইনজুরিতে ছিল এবং সে আমাদের গত ১০ বছরে সেরা খেলোয়াড়দের একজন। খেলার মধ্যে নতুন কোনো ইন্সট্রাকশন পাঠানো হয় না। বিশেষ করে সে ডেড ওভার স্পেশালিস্ট। ফলে তার ওপর আমাদের ভরসা রাখতেই হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ইশরাক হোসেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৬ কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রিকেট সংবাদ চ্যাম্পিয়নস লিগ জাতিসংঘ সাধারণ পরিষদ জাতীয় সংবাদ জামায়াতে ইসলামী টেস্ট ক্রিকেট ডোনাল্ড ট্রাম্প ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তারেক রহমান নাজমুল হোসেন শান্ত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রযুক্তি সংবাদ ফুটবল খবর ফুটবল সংবাদ ফ্রান্সে বিক্ষোভ বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ফুটবল বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ সংবাদ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শিক্ষা সংবাদ বার্সেলোনা বিএনপি বিনোদন সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্রাজিল ফুটবল ভিনিসিয়ুস জুনিয়র মধ্যপ্রাচ্য সংকট মাদকবিরোধী অভিযান মুশফিকুর রহিম ময়মনসিংহের খবর রাহুল গান্ধী লিওনেল মেসি লিটন দাস

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর