November 27, 2026, 9:33 pm
শিরোনাম:
শিরোনাম:
শেষ পর্যন্ত ভোটে শীর্ষে থেকেও কেন ৩০ জায়গা হলো না মাহির? ২০২৮ কোপা আমেরিকার আসরও বসছে যুক্তরাষ্ট্রে চ্যাম্পিয়নস লিগে ইয়ামালকে পাচ্ছে না বার্সেলোনা ব্রেন টিউমারের চিকিৎসার পর নাটকে ফিরেই বাজিমাত, তানিয়া বৃষ্টির প্রশংসায় দর্শকেরা ভারতকে হতাশায় ডুবিয়ে ম‍্যাচ বাঁচালো নিউজিল‍্যান্ড কোস্টারিকাকে ‘সেভেন আপ’ খাইয়ে বছর শেষ করল আর্জেন্টিনা মিস ইউনিভার্সে দর্শকের ভোটে সেরা ৩০-এ মাহি , র‌্যাম্পেও নজর কাড়ছেন বাংলাদেশের প্রতিনিধি এবার আইপিএল থেকেও অবসরে ধোনি ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল ৬ ক্যাচ নিয়ে লিটনের নতুন রেকর্ড, বিশ্বরেকর্ডের হাতছানি

ব্রাজিলের ৭ গোলকে ছাড়িয়ে আরো বেশি গোলে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ইন্দোনেশিয়া

অনলাইন স্পোর্টস ডেস্ক
সময় : Thursday, October 1, 2026

প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় ইন্দোনেশিয়া। একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশের রক্ষণ। বিরতির আগেই ছয় গোল হজম করে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ালেও শেষ দিকে আবার তিন গোল হজম করে বড় ব্যবধানে হারতে হয়েছে লাল-সবুজের দলকে।

ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে বৃহস্পতিবার (১ অক্টোবর) জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশকে ৯-২ গোলে হারিয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া। এই জয়ে সাত পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে ফাইনাল নিশ্চিত করেছে তারা। সমান সাত পয়েন্ট পেয়েও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় হয়েছে মালয়েশিয়া।

ইন্দোনেশিয়ার জয়ে সবচেয়ে বড় অবদান মিচেল লি বেকারের। একাই পাঁচ গোল করেছেন তিনি। এছাড়া রিজকি রিধো, জাস্টিন হাবনার, লুক ভিক্যারি ও কেভিন ডিকস একটি করে গোল করেন। বাংলাদেশের হয়ে গোল দুটি করেন মোহাম্মদ শাহরিয়ার ইমন ও ফারহান আলি ওয়াহিদ।

ম্যাচের শুরু থেকেই ইন্দোনেশিয়া আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ১১ মিনিটে ওলে রোমেনির পাস থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন বেকার। ২০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

৩২ মিনিটে রিজকি রিধোর গোলে ৩-০ হয় ম্যাচের স্কোরলাইন। চার মিনিট পর বাংলাদেশকে খেলায় ফেরার আশা দেখান শাহরিয়ার ইমন। শুঁকি ইতুফুসার ক্রস থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করেন তিনি।

তবে বাংলাদেশের সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৭ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন বেকার। এরপর ৪২ মিনিটে আবারও জালের দেখা পান তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে জাস্টিন হাবনার গোল করলে ৬-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় ইন্দোনেশিয়া।

দ্বিতীয়ার্ধে অবশ্য বাংলাদেশের রক্ষণ আগের তুলনায় অনেক বেশি সংগঠিত ছিল। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে আরও বড় বিপদ থেকে রক্ষা করেন। ইন্দোনেশিয়া একের পর এক আক্রমণ করলেও দীর্ঘ সময় আর গোলের দেখা পায়নি।

অন্যদিকে একই সময়ে অনুষ্ঠিত মালয়েশিয়া-সিঙ্গাপুর ম্যাচের ফলও ইন্দোনেশিয়ার জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মালয়েশিয়া শেষ পর্যন্ত সিঙ্গাপুরকে ৬-০ গোলে হারায়। ফলে ইন্দোনেশিয়ার সামনে ফাইনাল নিশ্চিত করতে বড় ব্যবধানে জয়ের প্রয়োজন ছিল।

শেষ ১০ মিনিটে আবারও ম্যাচে গোলের বন্যা নামে। ৯০ মিনিটে লুক ভিক্যারি গোল করে ইন্দোনেশিয়ার ব্যবধান বাড়ান। এক মিনিট পর বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোলটি করেন ফারহান আলি ওয়াহিদ। তাতে স্কোরলাইন দাঁড়ায় ৭-২।

এরপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে কেভিন ডিকস গোল করে ইন্দোনেশিয়াকে ৮-২ ব্যবধানে এগিয়ে দেন। আর যোগ করা সময়ের শেষ দিকে নিজের পঞ্চম গোলটি করে বাংলাদেশের কফিনে শেষ পেরেক ঠুকে দেন বেকার।

ফলে ৯-২ গোলের বিশাল জয় নিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষে থেকে ফাইনালে উঠে যায় ইন্দোনেশিয়া। বিপরীতে তিন ম্যাচের তিনটিতেই হেরে আসর শেষ করেছে বাংলাদেশ।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ফলে ইন্দোনেশিয়ার বিপক্ষে শেষ ম্যাচটিই ছিল দলের ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ। কিন্তু বড় ব্যবধানে হেরে হতাশাজনকভাবে অভিযান শেষ করতে হয়েছে হামজা চৌধুরীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ইশরাক হোসেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৬ কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রিকেট সংবাদ চ্যাম্পিয়নস লিগ জাতিসংঘ সাধারণ পরিষদ জাতীয় সংবাদ জামায়াতে ইসলামী টেস্ট ক্রিকেট ডোনাল্ড ট্রাম্প ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তারেক রহমান নাজমুল হোসেন শান্ত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রযুক্তি সংবাদ ফুটবল খবর ফুটবল সংবাদ ফ্রান্সে বিক্ষোভ বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ফুটবল বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ সংবাদ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শিক্ষা সংবাদ বার্সেলোনা বিএনপি বিনোদন সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্রাজিল ফুটবল ভিনিসিয়ুস জুনিয়র মধ্যপ্রাচ্য সংকট মাদকবিরোধী অভিযান মুশফিকুর রহিম ময়মনসিংহের খবর রাহুল গান্ধী লিওনেল মেসি লিটন দাস

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর