September 26, 2026, 1:22 pm
শিরোনাম:
শিরোনাম:
দেশের বাজারে কমল স্বর্ণ ও রুপার দাম! কত দেখে নিন দ্রুত নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাড়ছে তিস্তার পানি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা ডুবতে পারে যেসকল জেলা দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি জাতিসংঘে তারেক রহমানের ভাষণ, একই পরিবারের তিন সদস্যের নতুন ইতিহাস মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে বাংলাদেশের হতাশার শুরু সর্বজনীন পেনশনে আসছে শরিয়াহভিত্তিক পদ্ধতি জনপ্রতিনিধি না হয়েও টাঙ্গাইলের বিএনপি নেতা আব্দুস ছাত্তার সিকদার তিন বছরে ৬২ সড়ক সংস্কার, ব্যয় করেন ৩০ লাখ টাকা অ’ন্তর’ঙ্গ দৃশ্য ফাঁ’সে’র পর চার দিন ঘরবন্দি ছিলেন রাধিকা আপ্তে বিকাশ-রবি-বাংলালিংকসহ পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন

দেশের বাজারে কমল স্বর্ণ ও রুপার দাম! কত দেখে নিন

নিজস্ব প্রতিবেদক
সময় : Saturday, September 26, 2026

দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ স্বর্ণের দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা কমেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, শনিবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এই মানের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। অর্থাৎ ভরিতে দাম কমেছে ১ হাজার ৬৯১ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

কমেছে রুপার দামও

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৪১ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৩ টাকা।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, শনিবার সকাল ১০টা থেকে দেশের বাজারে স্বর্ণ ও রুপার এই নতুন দাম কার্যকর হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

50MP Camera Phone Android 14 Phone Android 15 Phone Snapdragon 8 Elite Walton Smartphone 2025 Walton smartphone Bangladesh অকটেনের দাম আইন সংস্কার ইউএনজিএ ৮১তম অধিবেশন এশিয়ান গেমস ২০২৬ কেরোসিনের দাম গাজী নজরুল ইসলাম চীন জলবায়ু পরিবর্তন জাতিসংঘ সাধারণ পরিষদ জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬ জামায়াতে ইসলামী ডিজেলের দাম তারেক রহমান তারেক রহমান নিউইয়র্ক সফর ন্যাম ভবন পেট্রোলের দাম প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গোপসাগর বাংলাদেশ বাংলাদেশ জাতিসংঘ বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাংলাদেশের পররাষ্ট্রনীতি বিএনপি বিএনপি সরকার বিপিসির লোকসান বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা ব্যাংকিং খাতের খবর ভারী বৃষ্টি মধ্যপ্রাচ্য সংকট মরিয়ম খাতুন মরিয়ম খাতুনের মৃত্যু মানবাধিকার সুরক্ষা মোবাইল রিভিউ বাংলা রেমিট্যান্স রোহিঙ্গা সংকট সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা-৪ আসন

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর