November 15, 2026, 8:31 pm
শিরোনাম:
শিরোনাম:
সাফ ফাইনালের টিকিট মাত্র ২০০ টাকা, মুখোমুখি ভারত-পাকিস্তান নিউজিল্যান্ডের মাটিতে ভারতের দাপট, ওয়ানডে সিরিজ জয় ৩-১ ব্যবধানে ১৮ বছর পরও ভুটান হারল, ভারত ফাইনালে জাপানের কাছে ব্রাজিলের ঐতিহাসিক হার, ৫ মিনিটের ঝড়ে উল্টে গেল ম্যাচ ৫৬ তলা ভবন ‘শাহরুখজ রেসিডেন্সেস’ উদ্বোধন করলেন শাহরুখ খান ১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, লর্ডসে একমাত্র টেস্ট ২০২৭ সালে আইপিএলের নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগ, তদন্তের মুখে এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের নুসরাতের বাড়িতে আগুন, ক্ষোভে ফুঁসছেন এনসিপি নেত্রী মিতু

সাফ ফাইনালের টিকিট মাত্র ২০০ টাকা, মুখোমুখি ভারত-পাকিস্তান

সোহানূর রহমান
সময় : Sunday, November 15, 2026

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচকে সামনে রেখে টিকিটের দাম কমিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। স্বাগতিক বাংলাদেশের বিদায়ের পর ফাইনালের টিকিটের মূল্য কমিয়ে সর্বনিম্ন ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। টুর্নামেন্টের শুরুতে ফাইনালের গ্যালারি টিকিটের দাম ছিল ১ হাজার টাকা।

আগামী ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

টুর্নামেন্টের শুরু থেকেই ঘরের মাঠে বাংলাদেশের শিরোপা জয়ের স্বপ্ন দেখছিলেন সমর্থকেরা। তবে সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয় স্বাগতিকদের। ফলে ফাইনালে বাংলাদেশের খেলা দেখার অপেক্ষা শেষ হয়ে যায় সমর্থকদের।

বাংলাদেশের বিদায়ের পর ফাইনালের দর্শক উপস্থিতি নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়। সেই বিবেচনায় টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। এর আগে বাংলাদেশ সেমিফাইনালে ওঠার পর ফাইনালের টিকিটের দাম কমিয়ে ৮০০ টাকা করা হয়েছিল। এবার তা আরও কমিয়ে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ফাইনালের টিকিট বিক্রি করা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ের মাধ্যমে। আগ্রহী দর্শকেরা অনলাইনে টিকিট সংগ্রহ করে মাঠে বসে ভারত-পাকিস্তানের লড়াই উপভোগ করতে পারবেন। ম্যাচের দিন সন্ধ্যা সাড়ে ৬টায় স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে।এবারের সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের মাটিতে। দীর্ঘ আট বছর পর বাংলাদেশে ফিরেছে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই প্রতিযোগিতা। ছয়টি দেশের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টে শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত ও পাকিস্তান।

বাংলাদেশের সমর্থকদের জন্য এবারের আসর প্রত্যাশামতো শেষ না হলেও ফাইনালে ভারত-পাকিস্তানের লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ রয়েছে। এখন দেখার বিষয়, ১৭ নভেম্বরের শিরোপা নির্ধারণী ম্যাচে শেষ পর্যন্ত কোন দল চ্যাম্পিয়নের মুকুট পরে।
গতকাল পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বাংলাদেশের বিদায়ের পর ফাইনালের টিকিটের দাম কমেছে চার গুণ। তবু ফাইনালে দর্শক কতটা হবে, সে শঙ্কা থাকছেই।

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালের গ্যালারি ছিল দর্শকে ভরা। প্রায় ২২ হাজার আসনের জাতীয় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ২১ হাজার ৯৮৩ জন।শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর ফাইনালে খেলার স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের সমর্থকেরা। কিন্তু পাকিস্তানের কাছে হেরে সেই স্বপ্ন ভেঙে গেছে।বাংলাদেশের বিদায়ের সঙ্গে যেন ফিকে হয়ে গেছে ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহও। এখন ২০০ টাকার টিকিটেও গ্যালারি কতটা ভরে, সেটিই দেখার বিষয়।

আজ রোববার বিকেলে জাতীয় স্টেডিয়াম এলাকায় গিয়ে সাফ ফাইনালের তেমন কোনো আঁচ পাওয়া যায়নি। গতকাল গ্যালারিতে বসে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখা তরিকুল ইসলামের কথাতেও ফুটে উঠেছে বাস্তবতা। স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ নেই, এখন আর ফাইনাল দেখে কী করব? আমাদের সাফ শেষ।’

আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ’

স্বপ্ন ভেঙে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল পাকিস্তান।  আক্রমণ, পাল্টা আক্রমণে জমে উঠল ম্যাচ। সুযোগ এলো, নষ্টও হলো। প্রথমার্ধে পোস্ট পথ আগলে দাঁড়াল দুই দলেরই। দ্বিতীয়ার্ধের শেষ দিকে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ছোট্ট ভুলের সুযোগ কাজে লাগাল পাকিস্তান।

পল্টনের জাতীয় স্টেডিয়ামে শনিবার বাংলাদেশকে ১-০ গোলে হারিয়েছে পাকিস্তান। আগামী মঙ্গলবার তারা শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের। ভারতের বিপক্ষে ৩-২ গোলে হেরেই এবারের আসর শুরু করেছিল তারা।
উত্তাপ ছড়ানো ম্যাচের যোগ করা সময়ে সম্ভাব্য হারের হতাশায় ফুঁসে ওঠে সমর্থকেরা। গ্যালারি থেকে বিভিন্ন রঙের আতশবাজি তারা ছুঁড়ে মারতে থাকে মাঠের দিকে। কয়েকটা এসে পড়ে মাঠের মধ্যে। ধোঁয়াশাচ্ছন্ন হয়ে ওঠে মাঠ। তাতে খেলা বন্ধ থাকে মিনিট তিনেক।

এরপর শুরু হলেও বলের নিয়ন্ত্রণ নেওয়া নিয়ে বিশ্বনাথের সাথে বেঁধে যায় পাকিস্তানের খেলোয়াড়দের। এই ঘটনা শান্ত হওয়ার পর জিদানের সাথে কর্নারের কাছাকাছি ধাক্কাধাক্কি হয় গোলদাতা আব্দুল সামাদ শেহজাদের। অবশ্য রেফারি দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।পাকিস্তানের কাছে হেরে সাফের সেমিফাইনাল থেকে বিদায়ের পর টমাস ডুলি বললেন, খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ ছিল। স্বীকার করলেন, পাকিস্তান বাংলাদেশের চেয়ে দ্রুতগতির ও শারীরিকভাবে বেশি ফিট ছিল।

ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন ছিল বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় সেই স্বপ্নকে আরও উজ্জ্বল করেছিল। কিন্তু সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছে স্বাগতিকদের। এমন হারের পর হতাশা লুকাননি কোচ টমাস ডুলি। দলের ভুল, খেলোয়াড়দের মানসিক চাপ, শারীরিক ক্লান্তি থেকে শুরু করে ফুটবলের সামগ্রিক উন্নয়ন—সবকিছু নিয়েই কথা বলেছেন তিনি।
পাকিস্তানের কাছে এই হারে আবারও দীর্ঘ অপেক্ষা বাড়ল বাংলাদেশের। ২০০৩ সালে একমাত্র সাফ শিরোপা জেতার পর ২০০৫ সালে সর্বশেষ ফাইনাল খেলেছিল লাল-সবুজের দল। এবার ঘরের মাঠে সেই অপেক্ষা শেষ করার সুযোগ এসেছিল। কিন্তু স্বপ্নপূরণের খুব কাছে গিয়েও ফিরতে হলো হতাশা নিয়ে।
এখন দেখার বিষয়, এক হাজার টাকার টিকিট ২০০ টাকায় নামিয়ে আনার পরও ভারত-পাকিস্তান ফাইনালে কতটা দর্শক টানতে পারে সাফ টুর্নামেন্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ইশরাক হোসেন কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রিকেট সংবাদ চীন জলবায়ু পরিবর্তন জাতিসংঘ সাধারণ পরিষদ জাতীয় নাগরিক পার্টি জাতীয় সংবাদ জামায়াতে ইসলামী টেস্ট ক্রিকেট ডোনাল্ড ট্রাম্প ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তারেক রহমান নাজমুল হোসেন শান্ত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রযুক্তি সংবাদ ফুটবল খবর ফুটবল সংবাদ ফ্রান্সে বিক্ষোভ বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ফুটবল বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ সংবাদ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শিক্ষা সংবাদ বিএনপি বিনোদন সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েই চলেছে বিসিবি মধ্যপ্রাচ্য সংকট ময়মনসিংহ মাদকবিরোধী অভিযান ময়মনসিংহের খবর রাহুল গান্ধী রিয়াল মাদ্রিদ লিওনেল মেসি

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর