October 19, 2026, 10:02 pm
শিরোনাম:
শিরোনাম:
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম, বাংলাদেশ দাম কত দেখে নিন ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে যে সমীকরণ বাংলাদেশের সামনে জিম্বাবুয়ের কাছে হারের পর বাংলাদেশের ক্রিকেটারদের জরিমানা করলো আইসিসি এআই প্রশিক্ষণে ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্ত বাদ দিল মেটা ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, শান্ত থাকার আহ্বান ম্যাক্রোঁর অস্ত্র হাতে অভিযান নিয়ে বিতর্ক, প্রতিমন্ত্রীর পদত্যাগের ঘোষণা ইশরাকের দুঃসময় পেছনে ফেলে সালমান আগার সেঞ্চুরি, জয়ে ফিরল পাকিস্তান রেমিট্যান্সে সমৃদ্ধ সিলেট, বিনিয়োগে পিছিয়ে উৎপাদনশীল অর্থনীতি চোরবাগান দুর্ঘটনায় রাজনৈতিক বিতর্ক, শুভেন্দুর ভাতিজার নাম তৃণমূলের গেণ্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, তদন্ত করে ব্যবস্থা নেবে ডিএমপি

গেণ্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, তদন্ত করে ব্যবস্থা নেবে ডিএমপি

অনলাইন ডেস্ক
সময় : Sunday, October 18, 2026

রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় রেললাইন-সংলগ্ন স্থানে মাদকবিরোধী অভিযান ঘিরে ওঠা প্রশ্নের বিষয়ে সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারের (ডিসি) প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

 

রোববার (১৮ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ঘটনাটি মূল্যায়নের জন্য এখনই মন্তব্য করার সময় আসেনি। সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনার পুরো বিষয়টি পর্যালোচনা করে প্রতিবেদন দেবেন। সেখানে আইনের কোনো ব্যত্যয় পাওয়া গেলে ঢাকা মহানগর পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

মাদকবিরোধী অভিযানে একজন মন্ত্রী পুলিশের মতো দায়িত্ব পালন করতে পারেন কি না; সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান এ বিষয়ে মন্তব্য করতে চাননি।

 

মাদকবিরোধী

 

এদিকে, শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে ইশরাক হোসেনের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

পোস্টে বলা হয়, মাদক কারবারিরা যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না। এমনকি নিজের দলের কেউ মাদক কারবারে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন ইশরাক হোসেন।

পোস্টে আরও বলা হয়, এর আগেও ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছেন তিনি। এলাকার মাদক সমস্যা দূর করতে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাও কামনা করেন প্রতিমন্ত্রী।

গেণ্ডারিয়ায় অভিযান ঘিরে ওঠা প্রশ্নের বিষয়ে ডিএমপির পর্যালোচনা ও প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

Walton Smartphone 2025 আন্তর্জাতিক কূটনীতি আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ আবহাওয়া অধিদপ্তর ইউএনজিএ ৮১তম অধিবেশন এশিয়ান গেমস ২০২৬ ককরোচ জনতা পার্টি কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রিকেট সংবাদ জলবায়ু পরিবর্তন জাতিসংঘ সাধারণ পরিষদ জামায়াতে ইসলামী জ্ঞানেশ কুমার ড. মুহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্প তারেক রহমান নাজমুল হোসেন শান্ত নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রযুক্তি সংবাদ ফুটবল খবর বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শিক্ষা সংবাদ বিএনপি বিনোদন সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্রাজিল ফুটবল ভারতীয় রাজনীতি ভারতের নির্বাচন কমিশন ভিনিসিয়ুস জুনিয়র মধ্যপ্রাচ্য সংকট ময়মনসিংহ মাদকবিরোধী অভিযান ময়মনসিংহের খবর রাহুল গান্ধী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লিওনেল মেসি সরকারি প্রাথমিক বিদ্যালয়

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর