November 27, 2026, 10:29 am
শিরোনাম:
শিরোনাম:
শেষ পর্যন্ত ভোটে শীর্ষে থেকেও কেন ৩০ জায়গা হলো না মাহির? ২০২৮ কোপা আমেরিকার আসরও বসছে যুক্তরাষ্ট্রে চ্যাম্পিয়নস লিগে ইয়ামালকে পাচ্ছে না বার্সেলোনা ব্রেন টিউমারের চিকিৎসার পর নাটকে ফিরেই বাজিমাত, তানিয়া বৃষ্টির প্রশংসায় দর্শকেরা ভারতকে হতাশায় ডুবিয়ে ম‍্যাচ বাঁচালো নিউজিল‍্যান্ড কোস্টারিকাকে ‘সেভেন আপ’ খাইয়ে বছর শেষ করল আর্জেন্টিনা মিস ইউনিভার্সে দর্শকের ভোটে সেরা ৩০-এ মাহি , র‌্যাম্পেও নজর কাড়ছেন বাংলাদেশের প্রতিনিধি এবার আইপিএল থেকেও অবসরে ধোনি ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল ৬ ক্যাচ নিয়ে লিটনের নতুন রেকর্ড, বিশ্বরেকর্ডের হাতছানি

দুই মাসে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত, ছয় মাসে পূর্ণাঙ্গ ব্যবস্থা চালুর পরিকল্পনা

অনলাইন ডেস্ক
সময় : Friday, October 9, 2026

ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাসসেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী সাত কর্মদিবসের মধ্যে রাজধানীর দুটি রুটে এ সেবা চালু করা হবে। পাশাপাশি আগামী দুই মাসের মধ্যে ৩২টি রুটের ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো ব্যবস্থাটি ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালুর পরিকল্পনা রয়েছে।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বাস রুট রেশনালাইজেশন পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও বাস মালিক সমিতিকে।

নতুন ব্যবস্থায় প্রতিটি রুটে একটি নির্দিষ্ট কোম্পানির বাস চলাচল করবে। বাসের ফিটনেস, পরিচালনাগত শৃঙ্খলা ও আইন মেনে চলার বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট কোম্পানির ওপর। পাশাপাশি কাউন্টারভিত্তিক যাত্রীসেবা, ই-টিকিটিং ও জিপিএস ট্র্যাকিং চালুর পরিকল্পনাও রয়েছে।

 

৪১৮টি অনুমোদিত রুট থেকে ৩২টি করার প্রস্তাব

সভায় ডিটিসিএর নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মশিউর রহমান জানান, রাজধানীতে অনুমোদিত বাস রুটের সংখ্যা ৪১৮টি। তবে বর্তমানে সচল রয়েছে ৯৮টি রুট। এসব রুটে ৬৬টি কোম্পানির প্রায় সাড়ে সাত হাজার বাস চলাচল করছে। বিদ্যমান ব্যবস্থাকে পুনর্বিন্যাস করে ৩২টি রুটে নিয়ে আসার প্রস্তাব দিয়েছে ডিটিসিএ।

সংস্থাটির মতে, একই রুটে একাধিক কোম্পানি ও ব্যক্তিমালিকানাধীন বাস চলাচলের কারণে যাত্রী ওঠানো নিয়ে চালকদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়। এ ছাড়া ফিটনেসবিহীন ও পুরোনো বাসের চলাচল যানজট এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।

প্রতিটি রুটে একটি নির্দিষ্ট কোম্পানির বাস পরিচালনা করা হলে এই প্রতিযোগিতা কমবে এবং গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা সহজ হবে বলে মনে করছে ডিটিসিএ।

 

দুই মাসে বাস চলাচল শুরুর লক্ষ্য

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানান, গত ২৮ সেপ্টেম্বর বাস কোম্পানির মালিক ও সমিতির নেতাদের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। সেখানে কোম্পানিভিত্তিক বাস পরিচালনা এবং বাসের ফিটনেস ও আইন মেনে চলার বিষয়ে অপারেটরদের দায়িত্ব নির্ধারণ নিয়ে ঐকমত্য হয়েছে।

মন্ত্রী প্রধানমন্ত্রীকে জানান, প্রস্তাবিত ৩২টি রুটে দুই মাসের মধ্যে বাস চলাচল শুরু করা সম্ভব। ছয় মাসের মধ্যে নিয়ন্ত্রিত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাসসেবা চালু করা যেতে পারে।

তবে সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে ৩২টি রুটের ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করতে হবে। এর আগে সাত কর্মদিবসের মধ্যে দুটি রুটে নতুন ব্যবস্থার কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 

দুই মাসের মধ্যে বাস মেরামত ও রং করার নির্দেশ

যাত্রীসেবার মান উন্নয়নে বাস মালিকদের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী দুই মাসের মধ্যে সব বাসের প্রয়োজনীয় মেরামত, বডিবিল্ডিং ও রং করার নির্দেশ দেওয়া হয়েছে। বাসের বাহ্যিক অবস্থা ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি ফিটনেস এবং চলাচলের শৃঙ্খলা নিশ্চিত করাও নতুন ব্যবস্থার অন্যতম লক্ষ্য।

 

আট রুটে চলতে পারে বিআরটিসির বৈদ্যুতিক বাস

এদিকে রাজধানীতে চালানোর জন্য বৈদ্যুতিক বাস কিনছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। প্রাথমিকভাবে এসব বাস পরিচালনার জন্য আটটি রুটের প্রস্তাব করা হয়েছে।

বিআরটিসি ও বাস মালিক সমিতির সঙ্গে সমন্বয় করে এসব বাসের রুট নির্ধারণ করবে ডিটিসিএ।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাসসেবা চালু করা গেলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তবে পরিকল্পনার বাস্তবায়ন নির্ভর করবে নির্ধারিত সময়ে রুট চূড়ান্ত করা, বাসের মান নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রমের ওপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ইশরাক হোসেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৬ কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রিকেট সংবাদ চ্যাম্পিয়নস লিগ জাতিসংঘ সাধারণ পরিষদ জাতীয় সংবাদ জামায়াতে ইসলামী টেস্ট ক্রিকেট ডোনাল্ড ট্রাম্প ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তারেক রহমান নাজমুল হোসেন শান্ত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রযুক্তি সংবাদ ফুটবল খবর ফুটবল সংবাদ ফ্রান্সে বিক্ষোভ বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ফুটবল বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ সংবাদ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শিক্ষা সংবাদ বার্সেলোনা বিএনপি বিনোদন সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্রাজিল ফুটবল ভিনিসিয়ুস জুনিয়র মধ্যপ্রাচ্য সংকট মাদকবিরোধী অভিযান মুশফিকুর রহিম ময়মনসিংহের খবর রাহুল গান্ধী লিওনেল মেসি লিটন দাস

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর