November 27, 2026, 9:16 pm
শিরোনাম:
শিরোনাম:
শেষ পর্যন্ত ভোটে শীর্ষে থেকেও কেন ৩০ জায়গা হলো না মাহির? ২০২৮ কোপা আমেরিকার আসরও বসছে যুক্তরাষ্ট্রে চ্যাম্পিয়নস লিগে ইয়ামালকে পাচ্ছে না বার্সেলোনা ব্রেন টিউমারের চিকিৎসার পর নাটকে ফিরেই বাজিমাত, তানিয়া বৃষ্টির প্রশংসায় দর্শকেরা ভারতকে হতাশায় ডুবিয়ে ম‍্যাচ বাঁচালো নিউজিল‍্যান্ড কোস্টারিকাকে ‘সেভেন আপ’ খাইয়ে বছর শেষ করল আর্জেন্টিনা মিস ইউনিভার্সে দর্শকের ভোটে সেরা ৩০-এ মাহি , র‌্যাম্পেও নজর কাড়ছেন বাংলাদেশের প্রতিনিধি এবার আইপিএল থেকেও অবসরে ধোনি ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল ৬ ক্যাচ নিয়ে লিটনের নতুন রেকর্ড, বিশ্বরেকর্ডের হাতছানি

রোনালদোর জন্য পর্তুগালের দরজা খোলা রাখলেন কোচ

অনলাইন স্পোর্টস ডেস্ক
সময় : Monday, October 5, 2026

পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে হঠাৎ চলে যাওয়ার ঘটনায় জল ঘোলা কম হয়নি। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য জাতীয় দলের দরজা এখনো খোলা রেখেছেন কোচ জর্জ জেসুস। রোনালদো চাইলে আগামী নভেম্বরে আবারও পর্তুগালের জার্সিতে ফিরতে পারবেন; এমনই ইঙ্গিত দিয়েছেন কোচ।

নেশন্স লিগে ডেনমার্কের বিপক্ষে ম্যাচে তাকে একাদশে রাখা হবে না। এমনটা জানতে পেরে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান ৪১ বছর বয়সী এই তারকা। বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হলেও রোনালদোর জাতীয় দলে ফেরার সম্ভাবনা নাকচ করছেন না জেসুস।

কোচ স্পষ্ট করে জানিয়েছেন, পরবর্তী দলে ডাক পাওয়ার সময় রোনালদো যদি আল-নাসরে খেলেন, তাহলে জাতীয় দলের জন্য তাকে বিবেচনা করা হবে। জেসুসের ভাষায়, ‘ক্রিস যদি চান, তাহলে তিনি জাতীয় দলে ফিরবেন।’

নভেম্বরে পর্তুগালের সামনে রয়েছে ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে দুটি ম্যাচ। আগামী ১৪ নভেম্বর ঘরের মাঠে ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল। এরপর তিন দিন পর ওয়েলসের মাঠে খেলবে তারা।

এই ম্যাচগুলোর আগে রোনালদোর সঙ্গে কথা বলার সুযোগও থাকছে বলে জানিয়েছেন জেসুস। তিনি বলেন, রোনালদো চাইলে পরবর্তী দলে ডাক পাওয়ার আগে তার সঙ্গে আলোচনা করতে পারেন। জাতীয় দলে যোগ দেওয়ার আগে যেমন তাদের মধ্যে কথা হয়েছিল, এবারও একইভাবে আলোচনার সুযোগ রয়েছে।

তবে শেষ সিদ্ধান্তটা রোনালদোকেই নিতে হবে বলে জানিয়েছেন পর্তুগালের কোচ। ফলে নভেম্বরে আবারও পর্তুগালের জার্সিতে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকাকে দেখা যাবে কি না, সেটি এখন নির্ভর করছে তার নিজের সিদ্ধান্তের ওপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ইশরাক হোসেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৬ কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রিকেট সংবাদ চ্যাম্পিয়নস লিগ জাতিসংঘ সাধারণ পরিষদ জাতীয় সংবাদ জামায়াতে ইসলামী টেস্ট ক্রিকেট ডোনাল্ড ট্রাম্প ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তারেক রহমান নাজমুল হোসেন শান্ত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রযুক্তি সংবাদ ফুটবল খবর ফুটবল সংবাদ ফ্রান্সে বিক্ষোভ বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ফুটবল বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ সংবাদ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শিক্ষা সংবাদ বার্সেলোনা বিএনপি বিনোদন সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্রাজিল ফুটবল ভিনিসিয়ুস জুনিয়র মধ্যপ্রাচ্য সংকট মাদকবিরোধী অভিযান মুশফিকুর রহিম ময়মনসিংহের খবর রাহুল গান্ধী লিওনেল মেসি লিটন দাস

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর